Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিনের সিনোভ্যাকের টিকা সুরক্ষিত, ১৫ হাজার জনের উপর পরীক্ষা করে দাবি ব্রাজিলের

দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার পরে চিনই করোনার টিকা আনতে চলেছে এমন খবর দিনকয়েক আগেই শোনা গিয়েছিল। চিনের সরকারি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছিল, ক্যানসিনো বায়োফার্মাসিউটিক্যালকে টিকার স্বত্ত্ব দিয়েছে চিন সরকার। সম্প্রতি চিনের ন্যাশনাল বায়োটেক গ্র

চিনের সিনোভ্যাকের টিকা সুরক্ষিত, ১৫ হাজার জনের উপর পরীক্ষা করে দাবি ব্রাজিলের

শেষ আপডেট: 19 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার পরে চিনই করোনার টিকা আনতে চলেছে এমন খবর দিনকয়েক আগেই শোনা গিয়েছিল। চিনের সরকারি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছিল, ক্যানসিনো বায়োফার্মাসিউটিক্যালকে টিকার স্বত্ত্ব দিয়েছে চিন সরকার। সম্প্রতি চিনের ন্যাশনাল বায়োটেক গ্রুপ (সিএনবিজি) জানিয়েছে, সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের তৈরি টিকার তিন স্তরের ট্রায়ালের রিপোর্ট বেশ ভাল। ব্রাজিলে করোনা টিকার ট্রায়াল করছে সিনোভ্যাক। সে দেশের স্বাস্থ্য দফতরের সূত্রে জানানো হয়েছে, এই টিকা মানুষের শরীরে কার্যকরী হয়েছে। টিকার ডোজে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। সাও পাওলোর বুটানটান ইনস্টিটিউটের তত্ত্বাবধানে ১৫ জন স্বেচ্ছাসেবকের উপর সিনোভ্যাকের টিকা করোনাভ্যাকের ক্লিনিকাল ট্রায়াল চলছিল। ইনস্টিটিউটের তরফে জানানো হয়েছে, ৯ হাজার জনকে টিকার দুটি ডোজ দেওয়া হয়েছে। প্রত্যেকের শরীরেই অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে দাবি। বাকিদের একটি ডোজ দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। নির্দিষ্ট দিনের ব্যবধানে ফের টিকা ডোজ দেওয়া হবে। ব্রাজিলের হেলথ রিসার্চ সেন্টার বুটানটানের সঙ্গে যৌথ উদ্যোগে সাও পাওলোতে টিকার তৃতীয় স্তরের ট্রায়াল চলছে। বুটানটান ইনস্টিটিউটের প্রধান ডিমাস কোভাস জানিয়েছেন, প্রথম পর্যায়ে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হয়েছে। এখন দেশের ছ’টি রাজ্যে টিকার ট্রায়াল চলছে। করোনাভ্যাক টিকার  প্রথম দুই পর্যায়ের ট্রায়ালের রিপোর্ট ইতিবাচক বলেই দাবি করেছিল চিনের এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি। চিনে টিকার দৌড়ে এগিয়ে সিনোফার্ম ও ক্যানসিনো বায়োফার্মাও। সৌদি আরবে ক্যানসিনো বায়াফার্মের তৈরি ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। চিনেও সেনা ক্যাম্পে এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ হচ্ছে। সারা বিশ্বে তাদের তৈরি টিকা পৌঁছে দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (হু) প্রস্তাব দিয়েছে চিন। শোনা গেছে, চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালের আগেই গণহারে টিকা দিতে শুরু করে দিয়েছে চিন। তিন রকমের কোভিড ভ্যাকসিনের প্রয়োগ হচ্ছে। যে কোনও বয়সের মানুষের শরীরেই টিকা দেওয়া হচ্ছে। এদের মধ্যে সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মী, ডাক্তার-স্বাস্থ্যকর্মী সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত বেশিরভাগ মানুষজনকেই টিকার ইঞ্জেকশন দেওয়া হচ্ছে বলে স্থানীয়  সংবাদমাধ্যম সূত্রে খবর। চিনের প্রথম সারির ভ্যাকসিন নির্মাতা সংস্থা সিনোভ্যাক দাবি করেছে শুধুমাত্র বেজিংয়ের দশ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে। অন্যান্য প্রদেশে আরও কতজনকে চুপিচুপি টিকা দেওয়া হচ্ছে সে খবর সামনে আসেনি।

```