Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমেরিকার বিমানবন্দরের কাছে আছড়ে পড়ল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমারু বিমান, ঝলসে মৃত সাত, আহত বহু

দ্য ওয়াল ব্যুরো: উড়ানের পর থেকেই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বোয়িং বি-১৭-এর। তার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার খবর আসে।  আমেরিকার কানেক্টিকাটে ব্র্যাডলে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহ

আমেরিকার বিমানবন্দরের কাছে আছড়ে পড়ল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমারু বিমান, ঝলসে মৃত সাত, আহত বহু

শেষ আপডেট: 2 October 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: উড়ানের পর থেকেই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বোয়িং বি-১৭-এর। তার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার খবর আসে।  আমেরিকার কানেক্টিকাটে ব্র্যাডলে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত এই বোমারু বিমান।  প্রাথমিক ভাবে সাত জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।  তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ ও কানেক্টিকাট বিপর্যয় মোকাবিলা দলের সদস্যেরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোয়িং বি-১৭ -কে জাপান ও জার্মানির বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। বর্তমানে কলিংস ফাউন্ডেশন নামে একটি সংস্থা এই বিমানটিকে পর্যটনের জন্য ব্যবহার করে। ব্র্যাডলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ বিমানটি রওনা দেয়। দশ জন যাত্রী এবং তিন জন বিমানকর্মী, সব মিলিয়ে মোট ১৩ জন ছিলেন বিমানে। উড়ানের ১৫ মিনিটের মধ্যে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানবন্দরের ডিরেক্টর কেভিন ডিলন বলেছেন, শেষ বার পাইলট শুধু জানাতে পেরেছিলেন যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এরপর সকাল ১০টা নাগাদ বিমানটি ভেঙে পড়ার খবর মেলে। কানেক্টিকাট বিপর্যয় মোকাবিলা দলের আধিকারিক জেমস রোভেল্লা বলেছেন, উদ্ধারকাজ চলছে। সাত জনের দেহ উদ্ধার হয়েছে। তবে দেহগুলি ঝলসে যাওয়ায় সেগুলি সনাক্ত করা যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আহত ন'জনকে ভর্তি করা হয়েছে হার্টফোর্ড হাসপাতালে। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। কানেক্টিকাট সেনেটর রিচার্ড ব্লুমেনথাল জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করা ১৮টি বোয়িং বি-১৭-এর মধ্যে এই বিমানটি একটি। মানুষের প্রাণ তো গেলই, জাতীয় সম্পদও নষ্ট হল। কী কারণে বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দিল, সেটা খতিয়ে দেখা হচ্ছে।  

```