Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘সৌদিদের সবচেয়ে প্রিয় দেশ পাকিস্তান,’ পাক সফরে গিয়ে বললেন সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাক উত্তেজনার আবহে অস্বস্তির পারদ আরও কিছুটা চড়িয়ে সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন জানালেন, পাকিস্তানই সৌদিদের সবচেয়ের পছন্দের দেশ। শুধু তাই নয় সুদূর ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার জন্যই বদ্ধপরিকর তারা।

‘সৌদিদের সবচেয়ে প্রিয় দেশ পাকিস্তান,’ পাক সফরে গিয়ে বললেন সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন

শেষ আপডেট: 17 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাক উত্তেজনার আবহে অস্বস্তির পারদ আরও কিছুটা চড়িয়ে সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন জানালেন, পাকিস্তানই সৌদিদের সবচেয়ের পছন্দের দেশ। শুধু তাই নয় সুদূর ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার জন্যই বদ্ধপরিকর তারা। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের আমন্ত্রণে রবিবারই পাকিস্তানে পা রেখেছেন সৌদি যুবরাজ। রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে লাল কার্পেটে স্বাগত জানানো হয় তাঁকে। প্রধানমন্ত্রীর বাসভবনে দেওয়া হয় গার্ড-অব-অনারও। সূত্রের খবর, নৈশ ভোজের সময় পাক প্রশাসনের সঙ্গে বিনিয়োগ সংক্রান্ত আটটি ‘মউ’ স্বাক্ষর করেছেন তিনি। পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বিনিয়োগ সংক্রান্ত আলোচনার সময়েই সৌদি যুবরাজ বলেন, ‘‘আমাদের বন্ধু দেশ পাকিস্তান। অনেক কঠিন সময়ে আমরা একসঙ্গে হেঁটেছি। ভবিষ্যতে এখানে আরও অনেক বিনিয়োগ করার ইচ্ছা রয়েছে।’’ সেই সঙ্গে যুবরাজ আরও বলেন, ‘‘ক্রাউন প্রিন্স হওয়ার পর এটাই আমার প্রথম পাক সফর। আমি মনে করি ভবিষ্যতে পাকিস্তান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ পাকিস্তানের একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে।’’ ২০১৫ সালে চিনা প্রেসিডেন্ট শি চিংফিং-এর পাকিস্তান সফরের পর সৌদি যুবরাজের আগমন ও বিনয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর পাকিস্তানের কাছে যথেষ্ট বড় ঘটনা। পাকিস্তানের ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে বিনিয়োগের কথা আগেও ঘোষণা করেছিলেন মহম্মদ বিন সলমন। গত কয়েকমাস ধরে পাকিস্তানকে অর্থ সাহায্যও দিয়ে আসছে তারা। তবে পুলওয়ামা ঘটনার পর সৌদি যুবরাজের পাকিস্তান সফর নিয়ে আশঙ্কা তৈরি হয়। জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর হানায় ভারতের ৪৯ জন জওয়ান নিহত হওয়ার পর, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার আশ্বাস দেয় সৌদি প্রশাসন। তার পরেও পাক প্রধানমন্ত্রী ইমরান খানের আমন্ত্রণে পাকিস্তানে হাজির হয়ে যান তিনি। সন্ত্রাস প্রশ্নে আন্তর্জাতিক ক্ষেত্রে এখন প্রায় একঘরে পাকিস্তান। পুলওয়ামা ঘটনার পর সেই অসন্তোষ আরও তীব্র হয়েছে। বিশ্ব জুড়ে উঠেছে নিন্দার ঝড়। এমন সময় সৌদি আরবের মতো মিত্র দেশকে পাওয়া পাকিস্তানের কূটনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ বলে মত বিশ্লেষকদের। আরও পড়ুন:

‘কাশ্মীর তো ট্রেলর, ভারতের ভিতরে ঢুকে মারব’, হুঁশিয়ারি জইশ প্রধানের

https://thewall.in/news-national-jem-chief-warns-that-pulwama-terrorist-attack-is-just-trailor-more-to-await/

```