Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেনিয়ায় শিহরণ! ১০০ বছর পর দেখা মিলল আফ্রিকান ব্ল্যাক প্যান্থারের  

দ্য ওয়াল ব্যুরো: গোটা জঙ্গলে হেলেদুলে ঘুরে বেড়াচ্ছে যেন কালো বিভীষিকা। কুচকুচে কালো রঙের শরীরে হাঁটার ছন্দে পেশিতে ঢেউ খেলে যাচ্ছে। সেই রাজকীয় দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে কেনিয়ার লয়সাবা অভয়ারণ্যে। কালো বাঘ এমনিতেই বিরল, তায় আফ্রিকান কালো বাঘ

কেনিয়ায় শিহরণ! ১০০ বছর পর দেখা মিলল আফ্রিকান ব্ল্যাক প্যান্থারের  

শেষ আপডেট: 12 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: গোটা জঙ্গলে হেলেদুলে ঘুরে বেড়াচ্ছে যেন কালো বিভীষিকা। কুচকুচে কালো রঙের শরীরে হাঁটার ছন্দে পেশিতে ঢেউ খেলে যাচ্ছে। সেই রাজকীয় দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে কেনিয়ার লয়সাবা অভয়ারণ্যে। কালো বাঘ এমনিতেই বিরল, তায় আফ্রিকান কালো বাঘ হলে তো কথাই নেই। অত্যন্ত হিংস্র এই শ্বাপদের খোঁজ পেতে বহু বছর ধরেই কেনিয়ার বিভিন্ন অভয়ারণ্যে ক্যামেরা বসিয়েছিলেন বিজ্ঞানীরা। শেষে লয়সাবায় ধরা দেয় সে। জীববিজ্ঞানী নিক পিলফোর্ডের কথায়, ১৯০৯ সালে ইথিওপিয়ায় প্রথম দেখা গেছিল কালো বাঘ তার পর ১০০ বছর পর দেখা গেল কেনিয়ায়। নিক জানিয়েছেন, লয়সাবায় ব্ল্যাক পান্থার রয়েছে এমন আভাস মিলেছিল আগেই তবে চোখে দেখা যায়নি। গোটা জঙ্গলেই কয়োকশো ক্যামেরা বসিয়ে দেওয়া হয়েছিল। সেগুলিরই একটিতে ভিডিওবন্দি হয় কমবয়সী একটি স্ত্রী ব্ল্যাক প্যান্থার। ‘‘গত মঙ্গলবার রাতে জঙ্গলের ভিতরে ঘুরে বেড়াতে দেখা যায় বাঘটিকে। তার সঙ্গে ছিল একটি চিতা। সম্ভবত সেটিই তার মা। তবে সেই চিতার গায়ের রং কালো ছিল না,’’ নিকের দাবি, লয়সাবায় দেখা যাওয়া এই কালো বাঘটি বিরল প্রজাতির আফ্রিকান ব্ল্যাক প্যান্থার। ব্ল্যাক প্যান্থারে আসলে চিতাবাঘ, যার শরীরের মেলানিন বেশি থাকায় কালো রঙের প্রভাব বেশি থাকে। আফ্রিকান ব্ল্যাক প্যান্থারদের গায়ের রং হয় আরও মিশমিশে কালো। অন্ধকারে ঘাপটি মেরে থাকলে এদের তফাৎ করা যায় না। স্বভাবেও অনেক বেশি হিংস্র। সান দিয়েগো জু’র জীববিজ্ঞানী বুরার্ড-লুকাস জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমে ক্যামেরায় কালো বাঘের অস্পষ্ট ছবি ধরা পড়ে। তখনও ঠিক বোঝা যায়নি বিষয়টা ঠিক কি, পরে গোটা জঙ্গলেই হাই কোয়ালিটি ডিএসএলআর, ওয়্যারলেস মোশন সেন্সর বসিয়ে দেওয়া হয়। তাতেই ধরা দেয় বাঘ বাবাজী।  লুকাসের কথায়, ‘‘কেনিয়ায় কালো বাঘ ভাবাই যায় না। গত কয়েকদিনের ভিডিও ফুটেজ দেখে আমি তাজ্জব হয়ে যাই। এই অভয়ারণ্যে একটিই এমন দেখা গেছে। বিরল প্রজাতির এই আফ্রিকান ব্ল্যাক প্যান্থারটিকে সংরক্ষণ করাই এখন আমাদের কাজ। ’’ আফ্রিকার উপজাতিদের কাছে এই ব্ল্যাক প্যান্থার বিভীষিকা। স্থানীয়রা বলেন ‘কালো শয়তান’।  নিকের কথায়, সাধারণত জিনের মিউটেশনের ফলেই ত্বকের রঙে মেলানিনের তারতম্য ঘটে এমন কালো রং হয় চিতাদের। তাদেরই ব্ল্যাক পান্থার বলে। ১১ শতাংশ ক্ষেত্রে এমনটা ঘটে। তাই স্বভাবতই এদের সংখ্যা অনেক কম। তার উপর চোরাশিকারিদের দৌরাত্ম্য তো আছেই। ব্ল্যাক প্যান্থারেরা খুব হিংস্র ও চতুর হয়। মানুষের রক্তের স্বাদ পেলে এদের মেজাজই বদলে যায়। তাই ভয় ও আতঙ্কের কারণে এই বাঘ দেখা দিলেই গ্রামবাসীরাও এদের পিটিয়ে হত্যা করে। নেচার’স রেড লিস্টে বিরল প্রজাতির প্রাণিদের তালিকায় এদের নাম প্রথমেই রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় সবচেয়ে বেশি দেখা মেলে ব্ল্যাক প্যান্থারের। উত্তর আফ্রিকার আটলাস পার্বত্য এলাকায়, দক্ষিণ আফ্রিকা ও উত্তর ইরানে কখনও সখনও দেখা দেয় এরা। উত্তর ভারতের বক্সা ব্যাঘ্র প্রকল্পে ২০১৭ সালে খোঁজ মিলেছিল একটি পুরুষ ও একটি স্ত্রী ব্ল্যাক প্যান্থারের। তা ছাড়া, কর্নাটকের ডানডেলি, কাবেনি ও ভদ্রা অভয়ারণ্য, অসমের মানস সহ দেশের কয়েকটি জায়গায় আগে ক্যামেরাবন্দি হয়েছে কালো বাঘ।

```