Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আশীর্বাদের জন্য হাত তুলেছিলেন ফাদার, ‘হাই-ফাইভ’ করে দিল পুঁচকে মেয়ে

দ্য ওয়াল ব্যুরো: ছোট্ট মেয়ে আশীর্বাদ বোঝে না। ফাদারকে হাত তুলতে দেখে খেলার কথাই মনে এসেছিল তার। অমনি ছোট্ট হাতটা বাড়িয়ে ‘হাই-ফাইভ’ করে দিয়েছিল। চার্চের ফাদার মনে হয় এমন মিষ্টিভাবে অপ্রস্তুত হননি কখনও। হাসি চেপে তিনি ফের আশীর্বাদের জন্য হাত

আশীর্বাদের জন্য হাত তুলেছিলেন ফাদার, ‘হাই-ফাইভ’ করে দিল পুঁচকে মেয়ে

শেষ আপডেট: 22 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ছোট্ট মেয়ে আশীর্বাদ বোঝে না। ফাদারকে হাত তুলতে দেখে খেলার কথাই মনে এসেছিল তার। অমনি ছোট্ট হাতটা বাড়িয়ে ‘হাই-ফাইভ’ করে দিয়েছিল। চার্চের ফাদার মনে হয় এমন মিষ্টিভাবে অপ্রস্তুত হননি কখনও। হাসি চেপে তিনি ফের আশীর্বাদের জন্য হাত তোলেন। কয়েক সেকেন্ডের ভিডিও। কিন্তু কত সারল্যে মাখা। চারদিকে এত আতঙ্ক, মৃত্যু, যুদ্ধ পরিস্থিতি সব ছাপিয়ে এক নিষ্পাপ শিশুর সহজ সারল্য ইন্টারনেটে ছড়িয়ে পড়তে দেরি হয়নি। ভিডিও কোথায় তোলা হয়েছে সেটি জানা যায়নি। কিন্তু কোটি কোটি ভিউ হয়েছে এর মধ্যেই। মন জিতেছে নেটিজেনদের। এই ভিডিও প্রথম নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন আমেরিকার প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় রেক্স চাপম্যান। ক্যাপশনে তিনি লিখেছেন, “আজকের দিনের সেরা মুহূর্ত।” সত্যিই সেরা মুহূর্ত যা ক্যামেরিবন্দি হয়ে বিশ্বের কোটি কোটি আতঙ্কগ্রস্ত মনে এক স্বর্গীয় অনুভূতি ছড়িয়ে দিয়েছে। https://twitter.com/RexChapman/status/1318935111627321347 ভিডিওতে দেখা গেছে, মেয়েকে নিয়ে ফাদারের আশীর্বাদ নিতে এসেছেন এক মহিলা। সম্ভবত মেয়েটির মা। ফাদার মন্ত্র পড়ত পড়তে হাত তুলতেই মেয়েটি খুশি মনে ফাদারের হাতে হাত মিলিয়ে দেয়। যেন কোনও মজার খেলা হচ্ছে। ফাদার চমকে উঠে হেসে ফেলেন। হাসি চাপতে মুখ আড়াল করতে দেখা যায় তাঁকে। দুষ্টুমি ঢাকতে মেয়েটার হাত ধরে থাকতে দেখা যায় মহিলাকে। ফাদার হাসি সামলে ফের আশীর্বাদের জন্য হাত তোলেন। কয়েকটা মুহূর্ত। তাতেই যেন এক মুঠো স্বস্তির হাওয়া ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্লান্ত, শঙ্কিত, অবসাদগ্রস্ত মনে খুশির বীজ পুঁতে দিয়েছে এই ভিডিও। শিশুর সারল্যে মেতে উঠেছে ইন্টারনেটও।

```