Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

‘ধৈর্য্য হারিয়ে বিরক্ত হয়েছিলাম, ঠিক করিনি’ মহিলার হাতে চাপড় মারার জন্য ক্ষমা চাইলেন পোপ ফ্রান্সিস

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরে শুভেচ্ছা জানাতে আসা এক মহিলার হাত চাপড় মারার জন্য ক্ষমা চাইলেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস। আশীর্বাদ নিতে গিয়ে ওই মহিলা এমনভাবে পোপের হাত টেনে ধরেন যে শেষ পর্যন্ত তাঁর হাতে কয়েকটা চাপড় মারতে দেখা

‘ধৈর্য্য হারিয়ে বিরক্ত হয়েছিলাম, ঠিক করিনি’ মহিলার হাতে চাপড় মারার জন্য ক্ষমা চাইলেন পোপ ফ্রান্সিস

শেষ আপডেট: 1 January 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরে শুভেচ্ছা জানাতে আসা এক মহিলার হাত চাপড় মারার জন্য ক্ষমা চাইলেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস। আশীর্বাদ নিতে গিয়ে ওই মহিলা এমনভাবে পোপের হাত টেনে ধরেন যে শেষ পর্যন্ত তাঁর হাতে কয়েকটা চাপড় মারতে দেখা যায় ভ্যাটিকানের পোপকে। তাঁর মুখেও ফুটে উঠেছিল বিরক্তির ছায়া। এই সবকিছুর জন্যই প্রকাশ্যে ক্ষমা চাইলেন পোপ ফ্রান্সিস। ৮৩ বছরের পোপের কথায়, “আমরা অনেক সময়ই ধৈর্য্য হারিয়ে ফেলি। ছোট ছোট ব্যাপারে বিরক্ত হই, এগুলো খারাপ দৃষ্টান্ত তৈরি করে। গতকালের ঘটনার জন্য আমি ক্ষমাপ্রার্থী।”

দেখুন সেই ভিডিও:

https://twitter.com/CNN/status/1212324137936605185?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1212324137936605185&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fbuzz%2Fpope-francis-apologises-for-slapping-womans-hand-to-free-himself-from-her-grip-2442583.html নতুন বছরের শুরুর লগ্নে সেন্ট পিটার্স স্কোয়ারে জমায়েত হয়েছিলেন হাজার হাজার মানুষ। পোপ ফ্রান্সিসও তাঁদের শুভেচ্ছা জানাচ্ছিলেন। হাত মিলিয়ে অভিনন্দন জানাচ্ছিলেন অনুগামীদের। একটি শিশুর সঙ্গে হাত মেলানোর পরেই ভিড়ের মধ্যে থেকে পোপের হাত টেনে ধরেন এক মহিলা। পোপ আশীর্বাদ করার পরেও হাত ছাড়তে চাইছিলেন না তিনি। বাধ্য হয়েই হাত ছাড়াতে মহিলার হাতে কয়েকটা চাপড় মারেন পোপ ফ্রান্সিস। এই ঘটনার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। পোপের মুখে বিরক্তি দেখে শুরু হয় বিতর্ক। আজ, বৃহস্পতিবার এই ঘটনা প্রসঙ্গেই পোপ বলেন, “আমার বিরক্ত হওয়া উচিত হয়নি। এটা আচরণের একটা খারাপ দিক। তার জন্য আমি দুঃখিত।” এদিন সেন্ট পিটার্স ব্যাসিলিকায় নারী নির্যাতন নিয়ে নিজের বক্তব্য রাখেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান। তিনি বলেন, “নারী শরীরের অবমাননা এখন সর্বত্র। নারী নির্যাতন ঈশ্বরের কাছে অপবিত্র। বিজ্ঞাপন, পর্নোগ্রাফিতে নারী শরীরকে ভোগ্যপণ্য করে বেচা হচ্ছে। নারী ভোগের বস্তু নয়, সম্মানের, এটা আমাদের সবার মনে রাখা উচিত।“ পোপের কথায়, নারীদের সর্বদা দ্বিতীয় শ্রেণির মনে করার প্রবণতার মধ্যেই এই ধরনের নির্যাতন ও হেনস্থার শিকড় পোঁতা রয়েছে। নারীরাই সৃজন করেন, অথচ তাঁদেরই ধর্ষণ, অত্যাচার, দেহব্যবসার মতো ঘৃণ্য, নারকীয় নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়। নারীরা সম্মান না পেলে সমাজ অন্ধকারে ঢেকে যাবে।

```