Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমেরিকার চার রাজ্যে টিকা পাঠাচ্ছে ফাইজার, খুব ঠান্ডায় সংরক্ষণের পরীক্ষা হবে আগে

দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরেই টিকা নিয়ে আসার ঘোষণা করে দিয়েছে মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজার। তার আগে টিকা ঠিকঠাক সংরক্ষণ করার পরিকাঠামো আছে কিনা তা খতিয়ে দেখা শুরু হয়েছে। যেমন তেমন তাপমাত্রায় ফাইজারের টিকা তাজা রাখা যাবে না। খুব ঠান্ডায় সংরক্

আমেরিকার চার রাজ্যে টিকা পাঠাচ্ছে ফাইজার, খুব ঠান্ডায় সংরক্ষণের পরীক্ষা হবে আগে

শেষ আপডেট: 16 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরেই টিকা নিয়ে আসার ঘোষণা করে দিয়েছে মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজার। তার আগে টিকা ঠিকঠাক সংরক্ষণ করার পরিকাঠামো আছে কিনা তা খতিয়ে দেখা শুরু হয়েছে। যেমন তেমন তাপমাত্রায় ফাইজারের টিকা তাজা রাখা যাবে না। খুব ঠান্ডায় সংরক্ষণ করতে হবে এই টিকার ভায়াল। পাকাপাকিভাবে টিকা বিতরণের আগে পাইলট ডেলিভারি শুরু করছে ফাইজার। টিকা পাঠানো হবে আমেরিকার চার রাজ্যে। জার্মান বায়োটেকনোলজি সংস্থা বায়োএনটেকের সাহায্যে আরএনএ ভ্যাকসিন বানিয়েছে ফাইজার। এই ভ্যাকসিন ক্যানডিডেট তৈরি করেছেন বায়োএনটেকের কর্ণধার ক্যানসার গবেষক উগার সাহিন ও তাঁর স্ত্রী। করোনার স্পাইক প্রোটিন থেকে মেসেঞ্জার আরএনএ সিকুয়েন্স বের করে ল্যাবরেটরিতে বিশেষ উপায় বিশুদ্ধ করে টিকা তৈরি হয়েছে। এই ভ্যাকসিনে ভাইরাল স্ট্রেন রয়েছে তাকে আগে থেকেই নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে তাই সেটি সংক্রামক নয়, অথচ শরীরে ঢুকলে ভাইরাসের মতোই আচরণ করবে। যে কারণে শরীরের বি-কোষ ও ঘাতক টি-কোষ জেগে উঠে ভাইরাস প্রতিরোধী সুরক্ষা কবচ তৈরি করবে। ফাইজার জানিয়েছে, এই টিকা সংরক্ষণের জন্য মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। টিকা বিমানে চাপিয়ে নিয়ে যেতে হলেও এই ঠান্ডাতেই সংরক্ষণ করে নিয়ে যেতে হবে। সাধারণত যে কোনও ভ্যাকসিন সংরক্ষণের জন্য ২-৮ ডিগ্রি সেলসিয়াস বা ৩৬-৪৬ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার প্রয়োজন হয়। কিন্তু ফাইজারের টিকা যেভাবে তৈরি হয়েছে তাতে টিকার উপাদান টাটকা রাখতে মাইনাস ৭০ ডিগ্রি বা -৯৪ ডিগ্রি ফারেনহাইটে সংরক্ষণ করার প্রয়োজন হয়। এত কম তাপমাত্রা তৈরি করতে হলে কোল্ড স্টোরেজে উন্নত পরিকাঠামো থাকা দরকার। মার্কিন স্বাস্থ্য দফতর জানিয়েছে, রোড আইল্যান্ড, টেক্সাস, নিউ মেক্সিকো ও টেনেসির কোল্ড স্টোরেজগুলিতে এই পরিকাঠামো রয়েছে। তাই আগে এই চার রাজ্যে টিকা পাঠিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে নেওয়া হবে। এরপরে আমেরিকার বাকি রাজ্যগুলিতে টিকার বিতরণ শুরু হওয়ার আগেই উন্নতমানের কোল্ড চেন তৈরি করে ফেলা হবে। এত কম তাপমাত্রার জন্যই ফাইজারের টিকা ভারতে আনা যাবে কিনা সে নিয়ে সংশয় তৈরি হয়েছে। ভারতে বেশিরভাগ ভ্যাকসিনই সংরক্ষণ করা হয় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কয়েকটি কোল্ড চেন সংস্থার হিমাঙ্কের নিচে ২৫ ডিগ্রি সেলসিয়াস অবধি টিকা সংরক্ষণের পরিকাঠামো রয়েছে। কিন্তু ফাইজারের টিকা তাজা রাখার জন্য যে চরম নিম্ন তাপমাত্রার প্রয়োজন তা এখনও অবধি নেই ভারতের কোনও কোল্ড স্টোরেজেই। উদ্বেগের কারণ সেখানেই। ফাইজারের টিকা ৯০ শতাংশ কার্যকরী হয়েছে এই খবর সামনে আসার পরেই আশা জেগেছিল। ব্রিটেনের অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার টিকা, রাশিয়ার স্পুটনিক ভি টিকার পরে আমেরিকার ফাইজারের টিকা দেশের বাজারে আসতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছিল। শোনা গিয়েছিল, ফাইজারের আরএনএ ভ্যাকসিন মার্কিন রেগুলেটরি কমিটির অনুমোদন পেলে ভারতেও উৎপাদন ও বিতরণ শুরু হতে পারে। ফাইজার জানিয়েছে, টিকার সেফটি ট্রায়ালের রিপোর্টে ছাড়পত্র মিললেই ডিসেম্বরের মধ্যে টিকা চলে আসবে আমেরিকায়। এরপরে অন্যান্য দেশেও টিকার বিতরণ শুরু হবে। ভারতে ফাইজারের শাখা সংস্থা ফাইজার ইন্ডিয়ার প্রতিনিধির সঙ্গে স্বাস্থ্যমন্ত্রকের কর্তাদের জরুরি আলোচনা হয়েছে বলে খবর। যদিও এই বিষয়ে সরকারি তরফে কিছু জানানো হয়নি।

```