Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাঁচটি বুড়ো সাবমেরিনের মধ্যে কাজ করে একটি, ভারতের নৌশক্তির থেকে পিছিয়ে কয়েক যোজন, অসহায় পাকিস্তান সাহায্য চাইছে চিনের

দ্য ওয়াল ব্যুরো: পাঁচটি সাবমেরিন। তাও পুরনো। পাঁচটির মধ্যে আবার চারটিই অকেজো। ধুঁকতে ধুঁকতে নিঃশ্বাস ফেলছে একটি। তাই নিয়েই জলপথ সামলাচ্ছে পাকিস্তান। অত্যাধুনিক যুদ্ধজাহাজের সংখ্যা ও শক্তিতেও তারা সমকক্ষ নয় ভারতীয় নৌবাহিনীর। এ দিকে বালাকোটে

পাঁচটি বুড়ো সাবমেরিনের মধ্যে কাজ করে একটি, ভারতের নৌশক্তির থেকে পিছিয়ে কয়েক যোজন, অসহায় পাকিস্তান সাহায্য চাইছে চিনের

শেষ আপডেট: 31 March 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: পাঁচটি সাবমেরিন। তাও পুরনো। পাঁচটির মধ্যে আবার চারটিই অকেজো। ধুঁকতে ধুঁকতে নিঃশ্বাস ফেলছে একটি। তাই নিয়েই জলপথ সামলাচ্ছে পাকিস্তান। অত্যাধুনিক যুদ্ধজাহাজের সংখ্যা ও শক্তিতেও তারা সমকক্ষ নয় ভারতীয় নৌবাহিনীর। এ দিকে বালাকোটে প্রত্যাঘাতের পর ভারতের আগ্রাসী ভাবমূর্তিও বেশ বিপজ্জনক। পাক অস্ত্রভাণ্ডারের হাল হকিকত ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের নখদর্পণে। সব মিলিয়ে হিমশিম খেয়ে পাকিস্তান তাই দ্বারস্থ হয়েছে তাদের চিরবন্ধু চিনের। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তিন শীর্ষ স্থানীয় অধিকর্তার সাম্প্রতিক রিপোর্টে জানা গেছে, পুলওয়ামা হামলার পর ভারতীয় প্রত্যাঘাতের মোকাবিলা করতে চুপি চুপি চারটি এফ-১৬ ফাইটার জেট সীমান্ত পারে পাঠিয়েছিল পাকিস্তান। অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার বা সাবমেরিন বিধ্বংসী কৌশলে ভারতীয় নৌসেনা কতটা দক্ষ সেটা জেনে জলপথে হামলা করার সাহসই তারা পায়নি। নৌশক্তিকে শক্তিশালী করতে পাকিস্তান তাই এ বার চিনা নৌসেনার শরণাপন্ন হয়েছে। ১৯৭১ সালে শেষ বার ভারতীয় নৌসেনার মুখোমুখি হয়েছিল পাক নৌসেনা। বঙ্গোপসাগরের জলে পাক সাবমেরিন ডুবিয়ে দিয়েছিল ভারত। আরব সাগরেও ভয়ঙ্কর বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছিল পাক নৌসেনাকে। ভারতীয় রণতরীগুলি বিধ্বস্ত করেছিল করাচি বন্দরকেও। তার পর গত সাড়ে চার দশকে উন্নতির পরম্পরা অক্ষুণ্ণ রেখে বিপুল এগিয়েছে ভারতীয় নৌসেনা। কিন্তু ৭১-এ ভয়ঙ্কর পরাজয় থেকেও শিক্ষা নিতে পারেনি পাকিস্তান। তাদের নৌসেনা এখনও বহু যোজন পিছিয়ে ভারতের চেয়ে। ভারতীয় নৌসেনার এক অফিসারের কথায়, ‘‘বালাকোট স্ট্রাইকের পর ভারতীয় জলসীমার আশপাশে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল একটি পাক জলযানকে। নৌবাহিনীর রাডারে ধরা পড়ে যায় সেটি। বিপদ আঁচ করেই কিছু সময় পরে সেটি পিঠটান দেয়।’’ পাকিস্তানের নৌশক্তি নিয়ে যদিও বিশদে ব্যাখ্যা করতে চায়নি ভারত, তবুও ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন ভাইস অ্যাডমিরাল এবং ওয়েস্টার্ন নেভির কম্যান্ডার-ইন-চিফ মদনজিৎ সিং জানিয়েছেন, পাকিস্তানের নৌবাহিনীতে থাকা পাঁচটি সাবমেরিনের চারটিই অকেজো। কোনও রকমে টিকে রয়েছে একটি। তাও সেটার কার্যক্ষমতা কতদূর, সেই নিয়ে কিছু জানাতে চাননি তিনি।

কী কী সাবমেরিন রয়েছে পাক নৌবাহিনীর ভাঁড়ারে?

এই মুহূর্তে অগস্টা ৯০বি ক্লাসের তিনটি ও অগস্টা ৭০ ক্লাসের দু’টি সাবমেরিন রয়েছে পাকিস্তানের ঝুলিতে। সবকটিই বহু পুরনো। এর মধ্যে ফ্রান্সের তৈরি অগস্টা ক্লাসের পিএনএস খালিদ (S137) প্রায় ২০ বছরের পুরনো। পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি পিএনএস সাদ (S138) এবং পিএনএস হামজা (S139) যথাক্রমে ১৮ বছর ও ১১ বছরের পুরনো। বর্তমানে এই তিনটি ডুবোজাহাজের মেরামতির কাজ চালাচ্ছে তুরস্কের একটি কোম্পানি। ২০২০ সালের আগে সেগুলি কার্যক্ষম হবে না বলেই মনে করা হচ্ছে। [caption id="attachment_92059" align="aligncenter" width="616"] পিএনএস হারমাত[/caption] অগস্টা ৭০ ক্লাসের আক্রমণাত্মক ডুবোজাহাজ পিএনএস হাশমাত (S135) পাক নৌবাহিনীতে যোগ দেয় ১৯৭৯ সালে, তার পরেই বছরই ১৯৮০ সালে কাজ করা শুরু করে পিএনএস হারমাত (S136)। এই ডুবোজাহাজটিই বর্তমানে খানিকটা কাজ করার ক্ষমতা রাখে। তা ছাড়া জুলফিকার ক্লাস, তারিক ক্লাস ও আলমগির ক্লাস ফ্রিগেটের কয়েকটি যুদ্ধজাহাজ রয়েছে পাক নৌহিনীর তালিকায়।

ভারতের নৌশক্তির সমকক্ষই নয় পাক নৌশক্তি

ভারতের নৌ সেনার রয়েছে মোট ২৯৫টি যুদ্ধজাহাজ। পাকিস্তানের যুদ্ধজাহাজের সংখ্যা সেখানে ৬৩টি। পাকিস্তানের পাঁচটি সাবমেরিনের মধ্যে চারটিই কাজ করার ক্ষমতা হারিয়েছে। সেখানে ভারতীয় নৌসেনায় রয়েছে নতুন প্রজন্মের ১৪টি সাবমেরিন, তার মধ্যে পরমাণু শক্তিচালিত সাবমেরিন দু’টি। তার উপর ভারতের নৌসেনার হাতে রয়েছে ১০টি ডেস্ট্রয়ার গোত্রের সাবমেরিন, পাকিস্তানের হাতে যা একেবারেই নেই। সামরিক সরঞ্জামবাহী রণতরী বা ল্যান্ডিং ভেসেল ভারতের হাতে রয়েছে অন্তত ১৯টি, পাকিস্তানের ১০টির বেশি নয় কোনও মতেই। বর্তমানে তাও রয়েছে কি না জানা যায় না। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/news-national-the-pslv-45-launch-with-the-emisat-satellite-was-carried-out-by-isro-in-sriharikota/

```