Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মূলস্রোতে ফেরানো হবে পাকিস্তানের ৩০ হাজার মাদ্রাসাকে, শিক্ষায় থাকবে সরকারের কড়া নজর: আসিফ গফুর

দ্য ওয়াল ব্যুরো: আধুনিক করে গড়ে তোলা হবে দেশের সমস্ত মাদ্রাসাকে। শিক্ষায় থাকবে সরকারের কড়া নজর। মাদ্রাসা মানেই যে জঙ্গি তৈরির আঁতুরঘর, এই ভ্রান্ত ধারণা ঘোচাতেই দেশের প্রায় ৩০ হাজার মাদ্রাসাকে পুরোপুরি সরকারি নিয়ন্ত্রণে আনতে চলছে পাকিস্তান

মূলস্রোতে ফেরানো হবে পাকিস্তানের ৩০ হাজার মাদ্রাসাকে, শিক্ষায় থাকবে সরকারের কড়া নজর: আসিফ গফুর

শেষ আপডেট: 28 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: আধুনিক করে গড়ে তোলা হবে দেশের সমস্ত মাদ্রাসাকে। শিক্ষায় থাকবে সরকারের কড়া নজর। মাদ্রাসা মানেই যে জঙ্গি তৈরির আঁতুরঘর, এই ভ্রান্ত ধারণা ঘোচাতেই দেশের প্রায় ৩০ হাজার মাদ্রাসাকে পুরোপুরি সরকারি নিয়ন্ত্রণে আনতে চলছে পাকিস্তান। সোমবার এমনটাই জানিয়েছেন পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর। তাঁর মতে, আগামী দিনে মাদ্রাসাই হবে শিক্ষাদানের মূল আধার। পুলওয়ামায় সেনা কনভয়ে জইশ হামলা ও তার পাল্টা জবাব হিসেবে বালাকোটে ভারতীয় বায়ু সেনার প্রত্যাঘাতের পরই পাকিস্তানে মাদ্রাসাগুলি ফের একবার বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়েছিল। ভারতীয় বায়ুসেনার দাবি ছিল, পাক সীমান্তে মাদ্রাসার আড়ালে রমরম করে চলে জঙ্গি প্রশিক্ষণ। জইশ, লস্কর-সহ বিভিন্ন সংগঠনের বড় বড় মাথারা সেখানে প্রশিক্ষণ দেন। আত্মঘাতী জঙ্গি বা ফিদায়েঁ হামলার খুঁটিনাটি হাতেকলমে শেখানো হয় সেখানে। এই জঙ্গি প্রশিক্ষণের ব্যাপারটা পুরোপুরি অস্বীকার না করলেও পাক সেনার মুখপাত্রের দাবি, নতুন ও আধুনিক করে গড়ে তোলার চেষ্টা হচ্ছে পাকিস্তানের সমস্ত মাদ্রাসাকে। যেখানে পুরোপুরি ধর্মীয় শিক্ষা দেওয়া হবে পড়ুয়াদের। বালাকোট হামলা ও ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের পাক সেনাদের হাতে আটক হওয়ার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক চাপে পড়ে প্রধানমন্ত্রী ইমরান জানিয়েছিলেন, কোনও রকম জঙ্গি কার্যকলাপকে প্রশ্রয় দেবে না পাকিস্তান। পাক সেনার মুখপাত্র আসিফ গফুরের কথায়, ইতিমধ্যেই দেশের প্রায় ১৪০টি ধর্মীয় স্কুলকে সরকারি আওতায় আনা হয়েছে। অভিযোগ উঠেছিল, এই স্কুলগুলিতে শিক্ষার আড়ালে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়। সেই কাজে জড়িত সন্দেহে ১০০ জনকে আটকও করেছে পুলিশ। আসিফের কথায়, "দারিদ্রসীমার নীচে থাকা বহু পড়ুয়ার শিক্ষালাভের একমাত্র জায়গা এই মাদ্রাসা। কাজেই প্রতি রাজ্যের সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে মাদ্রাসার পড়াশোনার বিষয়ে বিশেষ দৃষ্টি দিতে। দেশের সমস্ত মাদ্রাসার খোলনলচেই বদলে দেওয়া হবে। সিলেবাস, শিক্ষক নিয়োগের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা হবে। সরকার চায় এখানে শুধুমাত্র আধুনিক শিক্ষা দেওয়া হোক পড়ুয়াদের, সন্ত্রাসের নামমাত্র যেন সেখানে না থাকে।" পর্যবেক্ষকদের মতে, যতই সরকারি নিয়ন্ত্রণের কথা বলা হোক না কেন, মাদ্রাসার পাঠ্যক্রমে কোনও আধুনিকত্ব নেই। দিনভর পড়ুয়ারা সেখানে নমাজ পড়ে, ধর্মীয় বুলি আওড়ায়। বেশ কিছু মাদ্রাসায় তো রীতিমতো আড়ালে আবডালে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়। কাজেই পাকিস্তান তার কথা কতটা রাখতে পারবে সেটাই দেখার।

```