Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

জম্মু-কাশ্মীর নিয়ে উস্কানিমূলক পোস্ট, ব্লক করা হল পাক বিদেশমন্ত্রকের মুখপাত্রের টুইটার অ্যাকাউন্ট

দ্য ওয়াল ব্যুরো: কখনও জম্মু-কাশ্মীর নিয়ে আক্রমণাত্মক মন্তব্য, আবার কখনও ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, পাকিস্তান বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জলের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট জুড়ে এমন নানা ধরনের পোস্ট। ভারতের তরফে অভিযোগ পা

জম্মু-কাশ্মীর নিয়ে উস্কানিমূলক পোস্ট, ব্লক করা হল পাক বিদেশমন্ত্রকের মুখপাত্রের টুইটার অ্যাকাউন্ট

শেষ আপডেট: 19 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: কখনও জম্মু-কাশ্মীর নিয়ে আক্রমণাত্মক মন্তব্য, আবার কখনও ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, পাকিস্তান বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জলের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট জুড়ে এমন নানা ধরনের পোস্ট। ভারতের তরফে অভিযোগ পাওয়ার পরই তড়িঘড়ি ব্লক করে দেওয়া হল তাঁর টুইটার হ্যান্ডেল। সূত্রের খবর, অনির্দিষ্ট কালের জন্য ব্লক করে দেওয়া হয়েছে ফয়জলের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট। অভিযোগ, নিজের অ্যাকাউন্টে ভারত বিরোধী নানান মন্তব্য করেছেন তিনি। উপত্যকায় অশান্তির কথা বার বার উঠে এসেছে তাঁর বিভিন্ন পোস্টে। সেখানে দায়ী করা হয়েছে ভারতীয় সেনাকে। পাশাপাশি, কুলভূষণ মামলা নিয়েও তাঁর ব্যক্তিগত মতামত ঘিরে ক্ষোভ দানা বেঁধেছে। সম্প্রতি নিজের করা একটি পোস্টে ফয়জল ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের ট্যাগ করে লিখেছেন, জম্মু-কাশ্মীরে মানুষের অধিকার ও মর্যাদা লঙ্ঘন করা হচ্ছে। তাঁর কথায়, ‘‘যে দেশ মানবাধিকার লঙ্ঘন করে সেই দেশের সঙ্গে কোনও রকম বাণিজ্যিক সম্পর্ক রাখা উচিত নয় ইউরোপীয় ইউনিয়নের।’’ গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামা জেলায় সিআরপিএফের কনভয়ে হামলা করে জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ। এই সংগঠনটিকে নিয়মিত মদত দেয় পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআই। ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর, জইশের মাথা মৌলানা মাসুদ আজহার ঘাঁটি গেড়ে রয়েছেন পাকিস্তানেই। সুতরাং এমন পরিস্থিতিতে দু’দেশের সম্পর্ক এমনিতেই উত্তাল। তার উপর, মঙ্গলবারই সাংবাদিক বৈঠক করে পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পুলওয়ামায় জঙ্গি হানার পর ভারত যদি পাকিস্তানে আক্রমণ চালায়, তাহলে পাল্টা জবাব দিতে তৈরি পাকিস্তানও। এই উত্তপ্ত পরিস্থিতিতে পাক বিদেশমন্ত্রকের মুখপাত্রের এমন পোস্ট রোষের আগুন আরও বাড়িয়ে তুলবে। টুইটার অ্যাকাউন্ট ব্লক করা নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি মহম্মদ ফয়জল। সূত্রের খবর, পাক বিদেশমন্ত্রকের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে (@ForeignOfficePk) এখনও তিনি সক্রিয়। তবে সেই অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ভারত বিরোধী কোনও পোস্ট করেননি তিনি। The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

```