Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বালাকোট বিমান হানার ক্ষত টাটকা,ভারতীয় উড়ানের জন্য ১৪ জুন অবধি বন্ধ থাকছে পাক আকাশপথ

দ্য ওয়াল ব্যুরো: পুলওয়ামায় আত্মঘাতী জইশ হামলা, তার প্রত্যাঘাতে পাক আকাশসীমায় ঢুকে বালাকোটের জইশ শিবিরে ভারতীয় বায়ুসেনার হামলা, উইং কম্যান্ডার আভিনন্দন বর্তমানের পাক সেনাদের হাতে আটক হওয়া, সব মিলিয়ে ভারত-পাকিস্তান দুই দেশের সম্পর্ক তলানিতে এ

বালাকোট বিমান হানার ক্ষত টাটকা,ভারতীয় উড়ানের জন্য ১৪ জুন অবধি বন্ধ থাকছে পাক আকাশপথ

শেষ আপডেট: 28 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: পুলওয়ামায় আত্মঘাতী জইশ হামলা, তার প্রত্যাঘাতে পাক আকাশসীমায় ঢুকে বালাকোটের জইশ শিবিরে ভারতীয় বায়ুসেনার হামলা, উইং কম্যান্ডার আভিনন্দন বর্তমানের পাক সেনাদের হাতে আটক হওয়া, সব মিলিয়ে ভারত-পাকিস্তান দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। বালাকোট এয়ার স্ট্রাইকের পর থেকে ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশপথ পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছে ইসলামাবাদ। সেই নিষেধাজ্ঞা যে এত সহজে তোলা হবে না, তা বুধবার ফের স্পষ্ট করে দিল পাকিস্তান।  পাক সিভিল অ্যাভিয়েশনের তরফে বিবৃতি দিয়ে জানানো হলো, আগামী ১৪ জুন অবধি পুরোপুরি বন্ধ রাখা হবে পাকিস্তানের আকাশপথ। পাকিস্তানের প্রতিরক্ষা ও বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে খবর, ভারত থেকে কোনও বিমানই পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবে না। ঘুরপথে যেতে হবে গন্তব্যে। এর আগে নিষেধাজ্ঞা জারি ছিল ৩০ মে অবধি। বলা হয়েছিল, পাকিস্তান থেকে কোনও বিমানও নয়াদিল্লি, ব্যাঙ্কক ও কুয়ালালামপুরে নামতে পারবে না। পাক আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় ইতিমধ্যেই প্রায় ৩০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ার ইন্ডিয়া। বিমান সংস্থা সূত্রে খবর, প্রতিদিন যেখানে ৩৫০ বিমান পাকিস্তানের আকাশসীমা পেরিয়ে যাতায়াত করত, সেখানে এখন বিমানের সংখ্যা খুবই কম। তার উপর দীর্ঘ পথ ঘুরে যেতে সময় ও অর্থ দুইয়েরই অপচয় হচ্ছে বিস্তর। ফলে জ্বালানি সংকটও দেখা দিয়েছে। পাক সরকারের কড়াকড়ির ফলে ইউরোপ ও উত্তর আমেরিকাগামী বিমানগুলি মূলত সমস্যার মুখে। অন্যদিকে, ক্ষতির মুখে পাকিস্তানের বিমান সংস্থা ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (PLA)।’ প্রতিদিন পাকিস্তান থেকে পিএলএ-র অন্তত চারটি বিমান কুয়ালালামপুর, দু’টি ব্যাঙ্কক এবং দু’টি দিল্লিতে ওঠানামা করতো। পিএলএ-র দাবি এই নিষেধাজ্ঞার ফলে শুধু আর্থিক ক্ষতি নয়, যাত্রীও হাত ছাড়া হচ্ছে এই বিমান সংস্থার।

```