Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অক্সফোর্ডের টিকা ৯৫ শতাংশ সফল হয়েছে, দামেও সস্তা পড়বে, ঘোষণা অ্যাস্ট্রজেনেকার

দ্য ওয়াল ব্যুরো: অক্সফোর্ডের টিকার ডোজ নিয়ে এতদিনের বিভ্রান্তি দূর করল সহযোগী ব্রিটিশ-সুইডিশ ফার্ম অ্যাস্ট্রজেনেকা। সংস্থার সিইও পাস্কাল সরিয়ট বলেছেন, অক্সফোর্ড টিকার দুটি ডোজ যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তা এখন কেটেছে। তাঁর বক্তব্য, ফাইজার, মোড

অক্সফোর্ডের টিকা ৯৫ শতাংশ সফল হয়েছে, দামেও সস্তা পড়বে, ঘোষণা অ্যাস্ট্রজেনেকার

শেষ আপডেট: 26 December 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: অক্সফোর্ডের টিকার ডোজ নিয়ে এতদিনের বিভ্রান্তি দূর করল সহযোগী ব্রিটিশ-সুইডিশ ফার্ম অ্যাস্ট্রজেনেকা। সংস্থার সিইও পাস্কাল সরিয়ট বলেছেন, অক্সফোর্ড টিকার দুটি ডোজ যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তা এখন কেটেছে। তাঁর বক্তব্য, ফাইজার, মোডার্নার মতোই অক্সফোর্ডের টিকার ডোজও ৯৫ শতাংশ কার্যকরী প্রমাণিত হয়েছে। অক্সফোর্ড টিকার তৃতীয় পর্বের প্রাথমিক রিপোর্ট সামনে আসার পরেই নানা প্রশ্ন উঠতে শুরু করে। শোনা যায়, অক্সফোর্ড টিকার একটি ডোজ দিলে নাকি তা ৯০ শতাংশ কার্যকরী হচ্ছে। অথচ যদি টিকার সম্পূর্ণ ডোজ অর্থাৎ ২৮ দিনের ব্যবধানে দুটি ডোজ দেওয়া হয় স্বেচ্ছাসেবকদের তাহলে নাকি টিকার কার্যকারিতা ফের ৬০-৭০ শতাংশে নেমে যাচ্ছে। টিকার ডোজে এমন মিশ্র ফল দেখা যাচ্ছে কেন সে নিয়ে প্রশ্ন উঠলে অক্সফোর্ড জানায়, কমবয়সীদের টিকার একটি ডোজ দিলেই তা ৯০ শতাংশ কার্যকরী হয়েছে। বি-কোষ সক্রিয় হয়ে অ্যান্টিবডি তৈরি করেছে। আবার অ্যাকটিভ হয়েছে ঘাতক টি-কোষও। খুব তাড়াতাড়ি ২৮ দিনের মধ্যেই শরীরে ইমিউনিটি তৈরি হয়েছে। বয়স্কদের ক্ষেত্রে টিকার ডোজ কাজ করতে কিছুটা সময় বেশি সময় লাগছে। তাই দুটি ডোজ কতটা কাজ করেছে তার একটা গড় ফলাফল সামনে আনা হয়েছে। অ্যাস্ট্রজেনেকা শুরুতে জানিয়েছিল, টিকার দুটি ডোজ গড়ে ৭০% কাজ করেছে। এই গড় রেজাল্টে ফের বিভ্রান্তি তৈরি হওয়ায় নতুন করে টিকার ট্রায়াল শুরু করার কথা বলেছিল অ্যাস্ট্রেজেনেকা। সেই ট্রায়ালের রিপোর্ট সামনে এনে সংস্থা সিইও বলেছেন, টিকার ডোজ স্বেচ্ছাসেবকদের শরীরে ৯৫% কার্যকরী হয়েছে। কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। ব্রিটেনে এই সপ্তাহেই ছাড়পত্র পেতে পারে অক্সফোর্ডের টিকা। পাস্কাল বলেছেন, টিকার ডোজ নিয়ে ধোঁয়াশার কারণেই এতদিন ভ্যাকসিন রেগুলেটরি কমিটির অনুমতি মেলেনি। এবার গণহারে টিকাকরণের সায় মিলবে। টিকার ডোজও হবে ফাইজার ও মোডার্নার থেকে অনেক সস্তা। প্রতি ডোজের দাম পড়বে ২.৫ ডলার (ভারতীয় টাকায় প্রায় ১৮৪ টাকার মতো ), যেখানে ফাইজারের টিকার প্রতি ডোজের দাম ভারতীয় টাকায় প্রায় ১৪৭৩ টাকা ও মোডার্নার টিকার প্রতি ডোজের দাম ১৮৪১ টাকা। অক্সফোর্ড জানাচ্ছে, কোল্ড-স্টোরেজের স্বাভাবিক ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই রাখা যাবে এই টিকা। ফাইজারের টিকা সংরক্ষণের জন্য মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়, আর মোডার্নার টিকা সংরক্ষণ করতে হয় মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। অক্সফোর্ডের টিকার জন্য এত কম তাপমাত্রার দরকার নেই।

```