Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লাহোরের বেকারিতে বিকট বিস্ফোরণ, মৃত ১, জখম ৬, মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা

দ্য ওয়াল ব্যুরো: শনিবারের সন্ধে। লাহোরের টাউনশিপ এলাকার বেকারিতে ঠাসা লোক। আচমকাই বিকট বিস্ফোরণ। উড়ে গেল বেকারির অর্ধেকের বেশি অংশ। লাহোর পুলিশ জানিয়েছে, এই বিস্ফোরণে এখনও অবধি একজনের দেহ উদ্ধার হয়েছে। জখম অন্তত ৬ জন। তবে মৃতের সংখ্যা বাড

লাহোরের বেকারিতে বিকট বিস্ফোরণ, মৃত ১, জখম ৬, মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা

শেষ আপডেট: 6 December 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: শনিবারের সন্ধে। লাহোরের টাউনশিপ এলাকার বেকারিতে ঠাসা লোক। আচমকাই বিকট বিস্ফোরণ। উড়ে গেল বেকারির অর্ধেকের বেশি অংশ। লাহোর পুলিশ জানিয়েছে, এই বিস্ফোরণে এখনও অবধি একজনের দেহ উদ্ধার হয়েছে। জখম অন্তত ৬ জন। তবে মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। কংক্রিটের চাঙরের তলায় অনেকেই চাপা পড়ে থাকতে পারেন। শুরু হয়েছে উদ্ধারকাজ। আহতদের জিন্না হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। কেউ বলছেন সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটেছে। তবে পুলিশের দাবি, বোম ছোড়া হয়েছে বেকারি লক্ষ্য করে। নাশকতার জন্যই ঘটানো হয়েছে এই বিস্ফোরণ।

আরও পড়ুন: উন্নাও নির্যাতিতার বিচার চাই! মোমবাতি মিছিলে ক্ষোভের আগুন রাজধানীতে, ফিরল নির্ভয়া কাণ্ডের স্মৃতি

গত মে মাসে লাহোরের দাতা দরবার মসজিদের বাইরে দাঁড়ানো নিরাপত্তা কর্মীদের একটি গাড়ি লক্ষ্য করে বোম ছোড়ে আততায়ীরা। 'এলিট ফোর্সেস' নামে নিরাপত্তা কর্মীদের গাড়িটি দাঁড় করানো ছিল দাতা দরবার মসজিদের ২ নম্বর গেটের সামনে। এই বিস্ফোরণে মৃত্যু হয় ৮ জনের। জখমের সংখ্যা অন্তত ২৫। পুলিশের সন্দেহ ছিল, গাড়িটি লক্ষ্য করে কোনও ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ছোড়া হয়েছিল।  ঘটনায় লাহোর পুলিশের ডেপুটি কমিশনার সুয়ালিহা সঈদ বলেছিলেন, কোনও আত্মঘাতী জঙ্গি ওই নাশকতা ঘটিয়েছিল। বিস্ফোরণে বল বেয়ারিং ব্যবহার করা হয়েছিল।

```