Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

হেভি ওয়েট' আইসিস জঙ্গি, গ্রেফতারির পরে তুলতে হল ট্রাকে

দ্য ওয়াল ব্যুরো: ওজনে প্রায় ১৪০ কিলোগ্রাম। ক্ষমতাতেও ‘হেভি ওয়েট।’ আইসিস মাথা বাগদাদির পরেই এই জঙ্গি সংগঠনের অন্যতম ‘গডফাদার’ ছিল এই জঙ্গি। মসুলের গোপন ডেরায় অবশেষে খোঁজ মিলল আইসিস ‘মুফতি’ শিয়া নিমা ওরফে আবু আবদুল বারির। মাঝরাতে অভিযান চালিয়

হেভি ওয়েট' আইসিস জঙ্গি, গ্রেফতারির পরে তুলতে হল ট্রাকে

শেষ আপডেট: 16 January 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ওজনে প্রায় ১৪০ কিলোগ্রাম। ক্ষমতাতেও ‘হেভি ওয়েট।’ আইসিস মাথা বাগদাদির পরেই এই জঙ্গি সংগঠনের অন্যতম ‘গডফাদার’ ছিল এই জঙ্গি। মসুলের গোপন ডেরায় অবশেষে খোঁজ মিলল আইসিস ‘মুফতি’ শিয়া নিমা ওরফে আবু আবদুল বারির। মাঝরাতে অভিযান চালিয়ে শিয়া নিমাহকে পাকড়াও করে ট্রাকে চাপিয়ে নিয়ে গেল ইরাকের সোয়াট বাহিনী। আবু-বকর আল বাগদাদি খতম হওয়ার পরে বেশ জাঁকিয়েই বসেছিল শিয়া নিমাহ। জিহাদের বার্তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়াই ছিল তার কাজ। ইরাকে আইসিস নেটওয়ার্ক পাকাপোক্ত করতে এর অবদান বিরাট। ধর্ম প্রচারক, জঙ্গি-গুরু আইসিস ‘মুফতি’ শিয়া নিমাহ ওরফে শিফা বিন আলি আল-নিমা ওরফে আবু আবদুল বারির খোঁজ আইসিসের আরও অনেক গোপন ডেরার খোঁজ দেবে বলেই মনে করছে ইরাকি বাহিনী। নাম ও ডেরা পাল্টে পাল্টে সিরিয়ার নানা জায়গায় এতদিন আত্মগোপন করেছিল এই জঙ্গি-গুরু। শিফা আল-নিমাহ নামেই এর পরিচিতি সর্বাধিক। জেরুজালের এক স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গণহত্যা, ধর্ষণ, নাশকতা-বিস্ফোরণ— শিফার বিরুদ্ধে অভিযোগ একাধিক। বাগদাদির মতোই ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় নাম ছিল শিফা আল-নিমাহর।

আরও পড়ুন: কায়লা মুলার: বার বার ধর্ষণ করে বাগদাদি তাঁকে যৌনদাসী বানিয়েছিল, মার্কিন বাহিনীর অভিযান এই তরুণীর নামেই

এই জঙ্গির আস্ফালন শুরু হয়েছিল ২০১৩ সাল থেকেই। ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্টের (ISIL) জঙ্গি প্রশিক্ষক ও ধর্ম প্রচারক হিসেবে আত্মপ্রকাশ করে শিফা। ধীরে ধীরে এর প্রভাব ছড়িয়ে পড়ে গোটা সিরিয়ায়। শয়ে সযে নারী ও শিশুর মুণ্ডচ্ছেদ করেছে এই জঙ্গি। কিশোরীদের যৌনদাসী বানিযে ধর্ষণ করেছে দিনের পর দিন। বাগদাদির গোপন ডেরার তল্লাশি শুরু হওয়া সময়েই শিফা আল-নিমাহর খোঁজ শুরু করে সিরিয়া ও কুর্দের বাহিনী। সূত্রের খবর, মসুলের একাধিক সাংস্কৃতিক স্থানে হামলা চালানোয় অভিযুক্ত শিফা। ধ্বংস করেছে অনেক ধর্মীয় স্থান। আইসিস মাথা আবু বকর আল-বাগদাদি নিকেশ হওয়ার পরে নতুন প্রধান হিসেবে আত্মপ্রকাশ করেছে আবু হামজা আল-কুরেশি। গোয়েন্দারা জানাচ্ছেন, নতুন আইসিস মাথার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে শিফা আল-নিমাহর।

```