Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

কয়েদিদের ঠাসাঠাসি ভিড়, অপরিচ্ছন্ন পরিবেশ, লন্ডনের সবচেয়ে ঘিঞ্জি জেলে ঠাঁই নীরব মোদীর

দ্য ওয়াল ব্যুরো: ওয়েস্ট এন্ড সেন্টার পয়েন্টের সেই ফুরফুরে মেজাজ, হাসি মাখা মুখ আর নেই। বুধবার থেকেই দক্ষিণ লন্ডনের জেলে ঠাঁই হয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় ১৪ হাজার কোটি টাকা ঋণ খেলাপে অভিযুক্ত  নীরব মোদীর। ন'লাখের স্যুটের বদলে গায়ে

কয়েদিদের ঠাসাঠাসি ভিড়, অপরিচ্ছন্ন পরিবেশ, লন্ডনের সবচেয়ে ঘিঞ্জি জেলে ঠাঁই নীরব মোদীর

শেষ আপডেট: 20 March 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ওয়েস্ট এন্ড সেন্টার পয়েন্টের সেই ফুরফুরে মেজাজ, হাসি মাখা মুখ আর নেই। বুধবার থেকেই দক্ষিণ লন্ডনের জেলে ঠাঁই হয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় ১৪ হাজার কোটি টাকা ঋণ খেলাপে অভিযুক্ত  নীরব মোদীর। ন'লাখের স্যুটের বদলে গায়ে উঠেছে সাধারণ পোশাক, সাদা শার্ট আর ট্রাউজার্স। ৪৮ বছরের হীরে ব্যবসায়ীর চোখে দেখা দিয়েছে চিন্তার ছায়া। গতকালই ওয়েস্টমিনস্টারের ম্যাজিস্ট্রেট আদালতে তাঁকে তোলা হয়েছিল নীরবকে। শুনানির সময় সেখানেও চুপচাপ ছিলেন তিনি। প্রয়োজনের অতিরিক্ত একটাও শব্দ খরচ করেননি। তাঁর জামিনের আবেদন খারিজ করে আপাতত জেলে হেফাজতে থাকারই নির্দেশ দিয়েছে আদালত। ২৯ মার্চ পর্যন্ত দক্ষিণ লন্ডনের 'হার ম্যাজেস্টি'স প্রিসন (HMP)'' হবে নীরবের নয়া ঠিকানা। লন্ডন এবং ওয়েলসের যতগুলো জেল রয়েছে, তার মধ্যে সবচেয়ে ঘিঞ্জি হলো 'হার ম্যাজেস্টি'স প্রিসন।' ওয়ান্ডসওয়ার্থের এই জেলে কয়েদিদের ঠাসাঠাসি ভিড়। গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত ওয়েস্ট এন্ডের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে কাটিয়েছেন নীরব। সেখান থেকে সরাসরি তাঁকে তুলে আনা হয়েছে এই জেলের ঘিঞ্জি পরিবেশে। ২০১৮ সালের মার্চে করা একটি সমীক্ষায় দেখা গেছে, এই জেলে বন্দির সংখ্যা ১৪২৮ জন। মাদক পাচারকারী কিংবা মানসিক ভাবে অসুস্থ বন্দিরা যেমন আছেন এখানে, তেমনই দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ বলে অভিযুক্ত জ়াবির মোতিও আপাতত এই জেলে। তাঁর আমেরিকায় প্রত্যর্পণের মামলা চলছে। ১৮৫১ সালে তৈরি হয় এই জেল। বহুবার এখানকার পরিবেশ নিয়ে অভিযোগ উঠেছে। বন্দির সংখ্যা যেমন বেশি, তেমনি পরিচ্ছন্নতার খামতি রয়েছে সেলগুলিতে।  যে সেলে এক জনের থাকার কথা, সেখানে রাখা হয় দু’জনকে। অপরিচ্ছন্ন শৌচাগার। দিনের বেশির ভাগ সময়ে বন্ধই থাকে সেলের দরজা। পিএনবি প্রতারণা মামলার প্রধান অভিযুক্তের জামিন আদায়ের চেষ্টায় খামতি রাখেনি তাঁর আইনজীবী দল। ব্যারিস্টার জর্জ হেপবার্ন-স্কটের সঙ্গে সলিসিটর আনন্দ দুবে তাঁর হয়ে প্রত্যর্পণ মামলার লড়াই করছেন। স্কট আদালতকে জানিয়েছেন, আত্মসমর্পণ করতে নাকি রাজি ছিলেন নীরব। সহযোগিতারও আশ্বাস দিয়েছিলেন তিনি। নীরবের আইনজীবীদের দাবি, বরাবরই প্রকাশ্যে থেকেছেন তিনি। নতুন হীরে ব্যবসা নয়, বরং ১৮ লক্ষ টাকা মাইনের একটি চাকরি করছিলেন তিনি। ৫ লক্ষ পাউন্ড বন্ডে জামিনের আর্জির পাশাপাশি নীরব কঠিনতম শর্ত মেনে চলতেও রাজি বলে জানান তাঁরা। তবে নীরবের আইনজীবীদের আবেদন খারিজ করে বিচারক মারি ম্যালন বলেন, “নীরব কোটি কোটি টাকা আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে তছরুপের অঙ্কটা এতটাই বিরাট যে জামিন পেলে তিনি যে আত্মসমর্পন করবেন, এমন ভাবার কারণ নেই।”  

```