Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নভেম্বরেই করোনার টিকা আনব, ঘোষণা চিনের, হাড্ডাহাড্ডি লড়াই আমেরিকার সঙ্গে

দ্য ওয়াল ব্যুরো: নভেম্বরের গোড়াতেই করোনার টিকা নিয়ে আসার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ভ্যাকসিন চলে আসতে পারে আমেরিকায়। মোডার্না ও ফাইজারের সঙ্গে পাল্লা দিয়ে তিনরকমের টিকা তৈরি রেখেছে চিনও। স

নভেম্বরেই করোনার টিকা আনব, ঘোষণা চিনের, হাড্ডাহাড্ডি লড়াই আমেরিকার সঙ্গে

শেষ আপডেট: 14 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: নভেম্বরের গোড়াতেই করোনার টিকা নিয়ে আসার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ভ্যাকসিন চলে আসতে পারে আমেরিকায়। মোডার্না ও ফাইজারের সঙ্গে পাল্লা দিয়ে তিনরকমের টিকা তৈরি রেখেছে চিনও। সিনোভ্যাক, সিনোফার্ম ও ক্যানসিনো বায়োটেকের টিকার প্রদর্শনীও হয়ে গেছে বেজিংয়ের বাণিজ্য মেলায়। এবার চিনও ঘোষণা করেছে, নভেম্বরের মধ্যেই তারা কোভিড ভ্যাকসিন নিয়ে আসবে দেশে। সার্বিক প্রয়োগও শুরু হয়ে যাবে। চিনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, তিন ফার্মাসিউটিক্যাল কোম্পানিরই টিকা চলে আসতে পারে নভেম্বরে। কারণ তিন সংস্থাই তাদের তৈরি টিকার তৃতীয় স্তরের ট্রায়ালে রয়েছে। তার উপর সংযুক্ত আরব আমিরশাহিতে ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে টিকার ইঞ্জেকশন দিতে শুরু করেছে চিনের প্রথম সারির ভ্যাকসিন নির্মাতা সংস্থা সিনোফার্ম। সিনোভ্যাক ও ক্যানসিনো বায়োটেকও টিকা নিয়ে আসার ছাড়পত্র পেয়ে গেছে। সিডিসি-র চিফ বায়োসেফটি এক্সপার্ট গুইঝেন উ বলেছেন, তিন টিকারই ক্লিনিকাল ও সেফটি ট্রায়ালের রিপোর্ট ভাল। এখনও অবধি টিকার প্রয়োগে কোনও অ্যাডভার্স সাইড এফেক্টস দেখা যায়নি বলেই দাবি। তাই নভেম্বরের মধ্যেই টিকার ডোজ নিয়ে আসা যাবে বলেই জানিয়েছেন তিনি। করোনা সংক্রমণের দ্বিতীয় ধাক্কা দেখা গেছে বেজিংয়ে। ভাইরাস সংক্রামিত শতাধিক। চিনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, প্রথমবার সংক্রামিত হয়েছিলেন যাঁরা তাঁদের বেশিরভাগেরই ফুসফুস অকেজো হতে বসেছে। বিশেষত বয়স্কদের কৃত্রিম অক্সিজেন সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয়েছে। সংক্রমণ সারানোর পরেও শ্বাসপ্রশ্বাসের সমস্যা দেখা যাচ্ছে অনেকেরই। এমন পরিস্থিতিতে টিকার প্রয়োগ করা খুবই জরুরি বলেই দাবি সিএনবিজির গবেষকদের। যাঁদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে তলানিতে এসে ঠেকেছে তাঁদের টিকার ডোজ দেওয়া যেতে পারে। সিনোভ্যাকের কোভিড ভ্যাকসিনের নাম করোনাভ্যাক। এই ভ্যাকসিনের প্রথম দুই পর্যায়ের ট্রায়ালের রিপোর্ট ইতিবাচক বলেই দাবি করেছিল চিনের এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি। চিনে টিকার দৌড়ে এগিয়ে সিনোফার্ম ও ক্যানসিনো বায়োফার্মাও। সৌদি আরবে ক্যানসিনো বায়াফার্মের তৈরি ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। চিনেও সেনা ক্যাম্পে এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ হচ্ছে। চিনের সরকারি মুখপত্র পিপল’স ডেইলি জানিয়েছে, ক্যানসিনো বায়োফার্মের তৈরি ভ্যাকসিনকে পেটেন্ট দিয়েছে সরকার। খুব তাড়াতাড়ি এই ভ্যাকসিন চলে আসবে দেশের বাজারে। অক্সফোর্ড ইউনিভার্সিটির মতো ভেক্টর ভ্যাকসিন তৈরি করেছে চিনের ক্যানসিনো। সর্দি-কাশির ভাইরাস অ্যাডেনোভাইরাসের নিষ্ক্রিয় স্ট্রেন থেকে ডিএনএ ভেক্টর ভ্যাকসিন ক্যানডিডেট ডিজাইন করা হয়েছে। এই ভ্যাকসিন ক্যানডিডেটের নাম Ad5-nCoV।  চিনের সেনা হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেন ওয়েইয়ের দাবি, Ad5-nCoV ভ্যাকসিন ক্যানডিডেটের তিন স্তরের ট্রায়ালেই ভাল ফল দেখা গেছে। তাঁর দাবি, এই ভ্যাকসিনের প্রভাবে শরীরে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া বা ‘অ্যাডভার্স সাইড এফেক্টস’ দেখা যায়নি। প্রথম ও দ্বিতীয় স্তরে যাদের টিকা দেওয়া হয়েছিল, তাদের শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে দাবি করেছেন তিনি। সৌদি আরবে তৃতীয় পর্যায়ের ট্রায়ালে কয়েক হাজারজনকে ক্যানসিনোর তৈরি টিকা দেওয়া হচ্ছে। রাশিয়া, ব্রাজিল ও চিলিতেও এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে বলে জানা গিয়েছে।

```