Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাইড্রক্সিক্লোরোকুইন কেন করোনা ঠেকাতে পারছে না, একা ওষুধের দোষ নয়, আছে ভাইরাসের কারসাজিও

দ্য ওয়াল ব্যুরো: করোনার থেরাপি থেকে হাইড্রক্সিক্লোরোকুইন ও ক্লোরোকুইনকে একেবারে বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছে। গবেষকরা সাফ জানিয়ে দিয়েছেন, করোনা সংক্রমণ ঠেকাতে পারে না ম্যালেরিয়ার ওষুধ। শুধু তাই নয় এই ওষুধের ডোজের হেরফেরে জটিল পার্শ্বপ্রতি

হাইড্রক্সিক্লোরোকুইন কেন করোনা ঠেকাতে পারছে না, একা ওষুধের দোষ নয়, আছে ভাইরাসের কারসাজিও

শেষ আপডেট: 25 July 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনার থেরাপি থেকে হাইড্রক্সিক্লোরোকুইন ও ক্লোরোকুইনকে একেবারে বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছে। গবেষকরা সাফ জানিয়ে দিয়েছেন, করোনা সংক্রমণ ঠেকাতে পারে না ম্যালেরিয়ার ওষুধ। শুধু তাই নয় এই ওষুধের ডোজের হেরফেরে জটিল পার্শ্বপ্রতিক্রিয়া ও তার থেকে মৃত্যুও হতে পারে। বিশ্বজুড়েই হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়াল বন্ধ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)। এখন প্রশ্ন হল, গলদটা ঠিক কোথায়? কী কারণে সংক্রমণ সারাতে পারছে না হাইড্রক্সিক্লোরোকুইন? ‘নেচার’ জার্নালে একটি গবেষণার প্রতিবেদন প্রকাশিত হয়েছে দু’দিন আগে। যেখানে জার্মান বিজ্ঞানীরা দাবি করেছেন, শুধুমাত্র ফুসফুসেই সংক্রমণ ঠেকাতে পারে না হাইড্রক্সিক্লোরোকুইন। কিন্তু কিডনিতে সংক্রমণ হলে সেটা সারাতে পারে এই ওষুধ। যেহেতু করোনাভাইরাস সরাসরি ফুসফুসকেই টার্গেট করে, এপিথেলিয়াল কোষে ভাইরাল স্ট্রেন সহজে ঢুকে পড়তে পারে, তাই ভাইরাস সংক্রমণজনিত কারণে ফুসফুসের জটিল রোগ সারাতে ব্যর্থ হাইড্রক্সিক্লোরোকুইন। সেই কারণেই কোভিড সংক্রমণ ঠেকাতে পারছে না বলে দোষ দেওয়া হচ্ছে এই ওষুধকে। আসলে সব দায় একা ওষুধের নয়, এর পিছনে ভাইরাসের কারসাজিও আছে।

নতুন গবেষণায় কী দেখা গেল

করোনা আক্রান্ত রোগীর বিভিন্ন অঙ্গের কোষ নিয়ে পরীক্ষা চালানো হয়। একই সঙ্গে আফ্রিকার একটি বিশেষ প্রজাতির বাঁদরের দেহকোষ নিয়েও পরীক্ষা চালান জার্মান বিজ্ঞানীরা। দেখা গেছে, কিডনির কোষে ভাইরাসের প্রতিলিপি তৈরির ক্ষমতা নষ্ট করে দিতে পারছে হাইড্রক্সিক্লোরোকুইন। কিন্তু যত গণ্ডগোল হচ্ছে ফুসফুসেই। আর সার্স-কভ-২ আরএনএ ভাইরাস ফুসফুসেই প্রথম ঘাঁটি গেড়ে সংক্রমণ ছড়াচ্ছে।   বিজ্ঞানীরা বলছেন, সার্স-কভ-২ দু’ভাবে কোষে সংক্রমণ ছড়াতে পারে। প্রথমত, দেহকোষের রিসেপটর প্রোটিন অ্যাঞ্জিওটেনসিন-কনভার্টিং এনজাইম-২ (ACE-2)-এর সঙ্গে জোট বেঁধে কোষে ঢুকতে পারে। দ্বিতীয়ত, কোষে ঢোকার পরে এন্ডোজ়োম নামে একটি বিশেষ উপাদানে মিলেমিশে যেতে পারে। এই দুই প্রক্রিয়া ঠিকঠাক ভাবে হলেই কোষের ভেতরে দ্রুত বিভাজিত হতে শুরু করে ভাইরাস। আর বিভাজন শুরু মানেই প্রতিলিপি তৈরি করে শেষে গোটা ফুসফুসকেই সংক্রামিত করে ফেলে। তবে ভাইরাস কোন কোষে কীভাবে ঢুকবে এবং সংক্রমণ ছড়াবে সেটা নির্ভর করে কোষের ধরনের উপরেও। বিজ্ঞানীরা বলছেন, কিডনির কোষে সংক্রমণ ছড়াতে হলে সার্স-কভ-২ ভাইরাসের প্রয়োজন ক্যাথেপসিন-এল (Cathepsin-L) নামে এনজাইম। এই ক্যাথেপসিন এনজাইম আবার ভাইরাসকে কোষে জায়গা দেওয়ার জন্য অ্যাসিডের পরিমাণ বাড়াতে থাকে। হাইড্রক্সিক্লোরোকুইন এই অ্যাসিডের মাত্রা কমিয়ে দিতে পারে। ফলে এনজাইম ঠিকঠাকভাবে কাজ করতে পারে না। ভাইরাসও কিডনির কোষে সংক্রমণ ছড়াতে পারে না। আবার ফুসফুসের কোষে সংক্রমণ ছড়াতে হলে ভাইরাসের দরকার হয় TMPRSS2  এনজাইম। এই এনজাইম থাকে কোষের সারফেসে। এই এনজাইম আবার অনেক বেশি চালাক। ভাইরাসকে চুপি চুপি কোষে ঢুকতে দেয়। আলাদা কোনও বিশেষ পরিস্থিতি তৈরি করে না যেটা হাইড্রক্সিক্লোরোকুইনের মতো ওষুধ চিহ্নিত করতে পারবে। তাই ভাইরাল স্ট্রেন যদি এই এনজাইমের সঙ্গে মিশে ফুসফুসের কোষে ঢোকে তাহলে তাকে আটকানোর ক্ষমতা হাইড্রক্সিক্লোরোকুইনের থাকে না। এটাই সবচেয়ে বড় কারণ কেন হাইড্রক্সিক্লোরোকুইন ও ক্লোরোকুইন ফুসফুসের সংক্রমণ ঠেকাতে পারছে না। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের বায়োকেমিস্ট্রির অধ্যাপক ক্যাথেরিন সেলে বলেছেন, হাইড্রক্সিক্লোরোকুইনের প্রয়োগ নিয়ে আরও গবেষণা চালানো হচ্ছে। এই ওষুধকে কীভাবে ব্যবহার করলে লাভজনক হতে পারে সেটাও পরীক্ষা করে দেখা হবে।

```