Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

করোনার নতুন স্ট্রেন ৫৬ শতাংশ বেশি ছোঁয়াচে, ব্রিটেনে মৃত্যু বাড়তে পারে, গবেষণায় দাবি

দ্য ওয়াল ব্যুরো: করোনার নতুন স্ট্রেন যেমন তাড়াতাড়ি ছড়াতে পারে, তেমনি দ্রুত সংক্রমণও ছড়াতে পারে। নতুন গবেষণায় এমনটাই দাবি করছেন বিজ্ঞানীরা। বলা হয়েছে, করোনার নতুন স্ট্রেন ৫৬ শতাংশ বেশি সংক্রামক। ব্রিটেনে খুব বেশি মাত্রায় এই স্ট্রেন ছড়িয়

করোনার নতুন স্ট্রেন ৫৬ শতাংশ বেশি ছোঁয়াচে, ব্রিটেনে মৃত্যু বাড়তে পারে, গবেষণায় দাবি

শেষ আপডেট: 24 December 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনার নতুন স্ট্রেন যেমন তাড়াতাড়ি ছড়াতে পারে, তেমনি দ্রুত সংক্রমণও ছড়াতে পারে। নতুন গবেষণায় এমনটাই দাবি করছেন বিজ্ঞানীরা। বলা হয়েছে, করোনার নতুন স্ট্রেন ৫৬ শতাংশ বেশি সংক্রামক। ব্রিটেনে খুব বেশি মাত্রায় এই স্ট্রেন ছড়িয়ে পড়লে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। করোনার নতুন প্রজাতি নিয়ে এখনও অবধি খুব বেশি তথ্য মেলেনি। বি.১.১.৭ স্ট্রেনে কিভাবে জিনগত বদল বা মিউটেশন হচ্ছে, সে নিয়ে প্রাথমিক তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। তাতেই বোঝা গেছে, এই নতুন স্ট্রেন ৭০ শতাংশ দ্রুত গতিতে মানুষের শরীরে ছড়াতে পারে। অর্থাৎ মানুষের শরীরে খুব তাড়াতাড়ি সংক্রামিত হতে পারে। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের সেন্টার ফর ম্যাথেমেটিক্যাল মডেলিং এই বিষয়ে একটি প্রতিবেদন বের করেছে সায়েন্স জার্নালে। সেখানে গবেষকরা বলেছেন, নতুন স্ট্রেন যদি বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে সংক্রমণে মৃত্যু বাড়বে, পাশাপাশি সংক্রমণজনিত জটিল রোগও ছড়াবে। হাসপাতাল-নার্সিংহোমগুলিতে রোগীর ভিড় আরও বাড়বে। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব ও পূর্ব ইংল্যান্ডে বেশি খেয়াল রাখা হচ্ছে। কতজনের মধ্যে নতুন ভাইরাল স্ট্রেন ছড়িয়ে পড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনও সব তথ্য হাতে আসেনি। অনেক কোভিড রোগীকেই চিহ্নিত করা যায়নি। যেহেতু নতুন স্ট্রেন রিয়েল টাইম আরটি-পিসিআর টেস্টকেও ফাঁকি দিতে পারে, তাই সংক্রমণ ধরা পড়ে না অনেক সময়েই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্পেনে গত অক্টোবরেই ছড়িয়েছিল এই নতুন ভাইরাল স্ট্রেন। স্পেনের কোনও ফার্ম থেকে এই ভাইরাল স্ট্রেন ইউরোপে ছড়িয়ে পড়েছে বলে অনুমান। ডেনমার্কে গত মাসে লক্ষাধিক মিঙ্ক জাতীয় প্রাণীকে মেরে ফেলে হয়েছিল অনেকটা এই কারণেই। বিস্তারিত তথ্য সামনে না এলেও, শোনা যাচ্ছে, মিঙ্ক বা বেজি জাতীয় ওই প্রাণীদের শরীরে ভাইরাসের নতুন স্ট্রেন খুঁজে পাওয়া গিয়েছিল। গবেষকদের দাবি, সেই নতুন স্ট্রেন সার্স-কভ-২ ভাইরাল জিনের মতোই। তাই জেনেটিক মিউটেশন বা জিনের গঠন বিন্যাস বদলে নতুন স্ট্রেন ছড়িয়েছে কিনা সে নিয়ে তখন গবেষণা করছিলেন বিজ্ঞানীরা। সেই নতুন ভাইরাল স্ট্রেনই এখন ব্রিটেনে ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। গবেষকরা বলছেন, খুব তাড়াতাড়ি ভ্যাকসিনের বিতরণ করতে হবে ব্রিটেনে। না হলে রোগ আরও ছড়াবে। ব্রিটেনে এখন টিকা দিচ্ছে ফাইজার-বায়োএনটেক। আর কিছুদিনের মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার টিকায় ছাড় দিতে পারে বরিস জনসন সরকার। যত বেশি মানুষকে টিকা দেওয়া হবে, তত দ্রুত হার্ড ইমিউনিটি তৈরি হবে। নতুন স্ট্রেন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে বলেই দাবি বিজ্ঞানীদের।

```