Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

International Women's Day: নারীদিবসে ইন্দিরা না নির্মলা, ছবি ঘিরে তর্কে মাতছে সোশ্যাল মিডিয়া

নারীদিবসের (International Women's Day) সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল দুটি ছবি। একটি সাদাকালো, অন্যটি রঙিন। একটু লক্ষ্য করলেই দেখা যাবে, ছবি দুটি প্রায় একই ধাঁচের। নারীদিবসে দুই ভারতীয় নারীর শ্রেষ্ঠত্বের কথা বলে দুটি ছবি

International Women's Day: নারীদিবসে ইন্দিরা না নির্মলা, ছবি ঘিরে তর্কে মাতছে সোশ্যাল মিডিয়া

শেষ আপডেট: 8 March 2022 19:07

নারীদিবসের (International Women's Day) সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল দুটি ছবি। একটি সাদাকালো, অন্যটি রঙিন। একটু লক্ষ্য করলেই দেখা যাবে, ছবি দুটি প্রায় একই ধাঁচের। নারীদিবসে দুই ভারতীয় নারীর শ্রেষ্ঠত্বের কথা বলে দুটি ছবিই। একটিতে আছেন ভারতের (India) প্রথম তথা একমাত্র মহিলা প্রধানমন্ত্রী কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধী (Indira Gandhi)। আর অন্য ছবির কেন্দ্রে রয়েছেন দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এবং বর্তমান অর্থমন্ত্রী বিজেপির নির্মলা সিতারামন (Nirmala Sitaraman)। আরও পড়ুনঃ নারী দিবসে বিজ্ঞানে মহিলাদের অবদান নিয়ে আলোচনা কল্যাণীতে প্রথম ছবিটি বহু বছর ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। মোবাইলের স্ক্রিন হোক কিংবা খবরের কাগজ, প্রতি বছর নারীদিবসে ফিরে ফিরে আসে ইন্দিরা গান্ধীর এই ছবি। এখানে দেখা যাচ্ছে একটি টেবিলের এক পাশে বসে আছেন ইন্দিরা গান্ধী। ফাইল, কাগজপত্রে মনযোগ তাঁর। আর তাঁকে ঘিরে চারদিকে দাঁড়িয়ে আছেন একদল পুরুষ। সরকারের প্রতিনিধি তাঁরা সকলেই। কিন্তু চার বছর একার দাপটেই দেশ চালিয়েছেন ইন্দিরা। কংগ্রেস সরকারের মাথা ছিলেন তিনিই। নারীদিবসে তাই নারীশক্তির স্বরূপ হিসেবে বারবার তুলে ধরা হয়েছে এই ছবি। International Women's Day গত কয়েক বছরে কংগ্রেসের এই ছবির পাল্টা এনেছে গেরুয়া শিবিরও। তাঁদের নারীশক্তির প্রতিভূ হিসেবে উঠে এসেছেন নির্মলা সিতারামন। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর প্রথম দিকে তিনি ছিলেন প্রতিরক্ষামন্ত্রী। ভাইরাল ছবিটি তখনকার। ছবিতে দেখা যাচ্ছে একটা লম্বা টেবিল। তার দু’পাশে সারি সারি চেয়ারে বসে আছেন ইউনিফর্ম পরা অফিসাররা। সেই টেবিলের একেবারে প্রান্তে বসে আছেন নির্মলা সিতারামন। নারীশক্তির জয়গান হিসেবে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায় এই ছবিও। ইন্দিরা গান্ধীর পাল্টা হিসেবে। গেরুয়া শিবির এই ছবিতে দেখাতে চায় তাঁদের নেত্রীও কিছু কম যান না। International Women's Day ইন্দিরা গান্ধী হোক বা নির্মলা সিতারামন- দুজনেই এদেশের গর্ব। নারীশক্তিকে রাজনীতির শিখরে নিয়ে গিয়েছেন তাঁরা দুজনেই। রাজনৈতিক দল যাই হোক না কেন, নিজেদের যোগ্যতায় তাঁরা, এবং তাঁদের মতো আরও অনেকেই প্রমাণ করে দিয়েছেন রাজনীতির আঙিনাতেও নারী কোনও অংশে কম নয়।

```