Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একবছর পিছিয়ে গেল অলিম্পিক, ঘোষণা করল আইওএ

দ্য ওয়াল ব্যুরো: জল্পনার অবসান। করোনাভাইরাসের জন্য একবছর পিছিয়ে গেল বিশ্বের খেলাধূলার সবথেকে বড় আসর অলিম্পিক। একবছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন। আইওএ জানিয়ে দিল, ২০২১ সালের জুলাই মাসে টোকিওতে বসবে অলিম্প

একবছর পিছিয়ে গেল অলিম্পিক, ঘোষণা করল আইওএ

শেষ আপডেট: 24 March 2020 14:30

দ্য ওয়াল ব্যুরো: জল্পনার অবসান। করোনাভাইরাসের জন্য একবছর পিছিয়ে গেল বিশ্বের খেলাধূলার সবথেকে বড় আসর অলিম্পিক। একবছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন। আইওএ জানিয়ে দিল, ২০২১ সালের জুলাই মাসে টোকিওতে বসবে অলিম্পিকের আসর। এদিন সকালেই জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে ও থমাস ব্যাচ বৈঠকে বসেছিলেন। তখনই ধরে নেওয়া গিয়েছিল কী হতে চলেছে। হলও তাই। করোনা ভাইরাসের কারণে একবছর পিছিয়ে দেওয়া হল অলিম্পিক। এবছর ২৪ জুলাই থেকে ৯ অগস্ট পর্যন্ত অলিম্পিক হওয়ার কথা ছিল টোকিওতে। জাপানের প্রধানমন্ত্রী আবে জানিয়েছেন, আইওএ প্রধান ব্যাচের কাছে তিনি অলিম্পিক পিছিয়ে দেওয়ার অনুরোধ করেন। ব্যাচ তা মেনে নেন। আইওএ-এর তরফে বলা হয়েছে, সামনের বছর ২৪ জুলাই-ই অলিম্পিক শুরু হবে। এর আগে একাধিক দেশের ফুটবল টুনামেন্ট বন্ধ হয়ে গিয়েছে। ভারতে বন্ধ হয়েছে আইপিএল। একবছর পিছিয়ে গিয়েছে ইউরো কাপ। এবার অলিম্পিকও।

```