Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

এ বছর চিনকেও ছাপিয়ে এক নম্বরে থাকবে ভারতের আর্থিক বৃদ্ধির হার, আশার পূর্বাভাস আইএমএফের

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের প্রকোপের কারণে নেতি নেতি করে কেটেছে গত বছর। বৃদ্ধির পরিবর্তে ভারতের অর্থনীতির সংকোচন ঘটেছে। শেষ দুই ত্রৈমাসিকে পর পর সংকোচন হওয়ায় মন্দা গ্রাসে চলে গিয়েছিল অর্থনীতি। মঙ্গলবার আন্তর্জাতিক অর্থভাণ্ডার তথা আইএম

এ বছর চিনকেও ছাপিয়ে এক নম্বরে থাকবে ভারতের আর্থিক বৃদ্ধির হার, আশার পূর্বাভাস আইএমএফের

শেষ আপডেট: 27 January 2021 05:49

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের প্রকোপের কারণে নেতি নেতি করে কেটেছে গত বছর। বৃদ্ধির পরিবর্তে ভারতের অর্থনীতির সংকোচন ঘটেছে। শেষ দুই ত্রৈমাসিকে পর পর সংকোচন হওয়ায় মন্দা গ্রাসে চলে গিয়েছিল অর্থনীতি। মঙ্গলবার আন্তর্জাতিক অর্থভাণ্ডার তথা আইএমএফ তাদের পূর্বাভাসে জানিয়েছে, একুশ সালে জোরদার ভাবেই ঘুরে দাঁড়াতে পারে ভারত। আর্থিক বৃদ্ধির হার দুই অঙ্ক ছাড়িয়ে হতে পারে ১১. ৫ শতাংশ। বৃদ্ধির সমস্ত বড় দেশ তথা অর্থনীতির মধ্যে একমাত্র ভারতের আর্থিক বৃদ্ধির হার দুই অঙ্ক ছাড়াতে পারে। আইএমএফ জানিয়েছে, কুড়ি সালে ভারতের অর্থনীতি ৮ শতাংশ সংকুচিত হয়েছে। এখন করোনার প্রকোপ কমেছে। ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। অর্থনীতির স্বাভাবিক কাজকর্ম শুধু শুরু হয়েছে তা নয়, ঘুরে দাঁড়িয়ে স্বাভাবিক অবস্থায় ফেরার প্রবণতা ও চেষ্টা বাড়ছে।

আইএমএফের পূর্বাভাস, ভারতের পরই সবথেকে বেশি হারে বৃদ্ধি হতে পারে চিনের। তবে চিনের আর্থিক বৃদ্ধিও দুই অঙ্ক ছাড়াবে না। ৮.১ শতাংশ হারে বৃদ্ধি হতে পারে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশে। তাৎপর্যপূর্ণ হল, কোভিড কালে অর্থনৈতিক ভাবে মজবুত প্রায় সবকটি দেশের আর্থিক সংকোচন হলেও, একমাত্র কমিউনিস্ট চিনই বৃদ্ধির পথে ছিল। কোভিড পরিস্থিতিতেও চিনের আর্থিক বৃদ্ধি হয়েছে ২.৩ শতাংশ হারে। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের মতে, একুশ সালে ভারতের অর্থনীতির ১১.৫ শতাংশ হারে বৃদ্ধির পর পূর্বের অবস্থায় ফিরতে পারে। তার পর ২০২২ সালে ভারতের আর্থিক বৃদ্ধি হতে পারে ৬.৮ শতাংশ হারে। সেই বছর চিনের বৃদ্ধি হতে পারে ৫.৬ শতাংশ হারে। আইএমএফ চিফ ক্রিস্টালিনা জর্জিওভার আগেই বলেছিলেন, মহামারী কালে ভারত বেশ কিছু সঠিক পদক্ষেপ করেছে ও সিদ্ধান্ত নিয়েছে। তার কারণেই বিশ্বের বৃহত্তম এই গণতান্ত্রিক দেশ আর্থিক ভাবে ঘুরে দাঁড়ানোও পরিবেশ তৈরি হয়েছে।

```