Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক 'এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেনস্ট ওম্যান' দিবস, বিশ্বজুড়ে ছড়াল প্রতিবাদ

দ্য ওয়াল ব্যুরো: নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ২৫ নভেম্বর আন্তর্জাতিক ভাবে 'এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেনস্ট ওম্যান' দিন পালন করা হয়েছে। ধর্ষণ, ডোমেস্টিক ভায়োলেন্সের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেছেন মেয়েরা। সেই নিরিখে এই দি

আন্তর্জাতিক 'এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেনস্ট ওম্যান' দিবস, বিশ্বজুড়ে ছড়াল প্রতিবাদ

শেষ আপডেট: 26 November 2020 14:02

দ্য ওয়াল ব্যুরো: নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ২৫ নভেম্বর আন্তর্জাতিক ভাবে 'এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেনস্ট ওম্যান' দিন পালন করা হয়েছে। ধর্ষণ, ডোমেস্টিক ভায়োলেন্সের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেছেন মেয়েরা। সেই নিরিখে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই বিশেষ দিন পালনের মধ্যে দিয়ে তাঁদের প্রতিবাদী কণ্ঠস্বর আরও বেশি তীক্ষ্ণ হয়ে উঠবে বলেই আশা অনেকের। বিশ্বজোড়া সমীক্ষা বলেছে, এই মহামারীর সময়েও ডোমেস্টিক ভায়োলেন্স, নারী নির্যাতন, ধর্ষণের হার প্রতিনিয়ত বেড়েছে। এই ধরনের সমস্যার হাত থেকে মেয়েদের বাঁচাতে ও বাঁচতে সকলকে এগিয়ে আসতে হবে। এ বছর 'ইন্টারন্যাশেনাল ডে ফর দ্য এলিমিনেশন অফ্ ভায়োলেন্স এগেনস্ট ওম্যান'-এর থিম হল, "অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড: ফান্ড, রেসপন্ড, প্রিভেন্ট, কালেক্ট!" এই দিনে মূলত ক্যাম্পেন করা হয় নির্দিষ্ট বিষয়গুলোকে তুলে এনে। লিঙ্গবৈষম্যের মতো বিষয়কেও তাঁরা তুলে আনেন নিজেদের প্রচারে। ২৫ নভেম্বর থেকে মেয়েদর জন্য, মেয়েদের অধিকার নিয়ে প্রচার শুরু হয়েছে যা চলবে ডিসেম্বরের ১০ তারিখ পর্যন্ত। ইউএনের নির্বাচিত প্রতিনিধিরা পরিচালনা করবেন পুরো বিষয়টা। বিভিন্ন অঞ্চলের অ্যাক্টিভিস্টদের নিয়ে তাঁরা কাজ শুরু করবেন। ভায়োলেন্সের হাত থেকে যাঁরা বেঁচে ফিরেছেন তাঁরাও বলবেন নিজেদের জীবনের ঘটনা। মানুষের কাছে গিয়ে, মানুষকে বুঝিয়ে ফান্ড তৈরি করা থেকে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা-- এই সবটাই চলবে এই ১৬ দিন ধরে। এই দিনটি পালনের উদ্দেশ্য শুধুমাত্র নির্যাতনের বিরুদ্ধে কথা বলা নয়, সম্পূর্ণভাবে নির্যাতন যাতে বন্ধ হয় তাই নিয়েও সরব হওয়া। যে কোনও রকম ভায়োলেন্স, যৌন নির্যাতন, হিউম্যান ট্যাফেকিং, বাল্য বিবাহ, লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে আরও সরব হওয়ার জন্য আলাদা ভাবে এই দিনটির গুরুত্ব রয়েছে। কী ভাবে এগিয়ে আসবেন ভিক্টিমদের পাশে দাঁড়াতে, বা কী কী পদক্ষেপ নেওয়া দরকার, তারই একটি গাইডলাইন রইল সকলের জন্য। ১. নির্যাতিতাদের কথা মনোযোগ সহকারে শোনা প্রয়োজন এবং তাঁদের পাশে দাঁড়ানো দরকার। ২. পরবর্তী প্রজন্ম, বিশেষত ছেলেদের ছোটথেকেই সচেতন করা প্রয়োজন। যেগুলো অপরাধ, যেগুলো করা উচিত নয় সেগুলো ছেলেদের ছোট থেকেই বোঝানো দরকার। ৩. নির্যাতিতাদের পাশে দাঁড়ানোর জন্য অনেক এনজিও, সংস্থা ও কাউন্সেলিং সেন্টার রয়েছে। ভিক্টিমদের পাশে দাঁড়াচ্ছেন তাঁরা।

```