Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে 'দ্বিশতবর্ষে মধুসূদন' শীর্ষক আন্তর্জাতিক আলোচনা, অংশ নিল দুই বাংলা

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মধুসূদনকে নিয়ে রচিত প্রায় দুশো'টি নতুন পেপার পাঠ করা হয় বাংলা বিভাগে।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে 'দ্বিশতবর্ষে মধুসূদন' শীর্ষক আন্তর্জাতিক আলোচনা, অংশ নিল দুই বাংলা

উদ্বোধনী অনুষ্ঠান।

শেষ আপডেট: 9 July 2024 23:57

দ্য ওয়াল ব্যুরো: মধুসূদন দত্তের জীবন ও সাহিত্য নিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে মঙ্গলবার অনুষ্ঠিত হল আন্তর্জাতিক আলোচনাসভা।

'মধুসূদন মিষ্টি কবি। বাংলা কাব্য ও নাটকে তিনি মধুসম মিষ্টি স্বাদ এনেছেন। জন্মের দুশো বছরেও সেই স্বাদ অমলিন। আমরা আজ তাঁকে নতুন করে পেলাম', প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমলেন্দু ভুঁইয়া। সূচনায় মধুসূদন রচিত, বিভাগের গবেষক উজ্জ্বল গরাই সুরারোপিত 'হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন…' গানটি যথাযথ হয়েছে। অনুষ্ঠানের দুই আহ্বায়ক ড. তুষার পটুয়া ও ড. শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্তের নেতৃত্বে ‘দ্বিশতবর্ষে মধুসূদন’ আলোচনাসভাটিতে যোগ দেন প্রায় ছ'শো শ্রোতা।

 বহুদিন আগে বঙ্কিম ‘বঙ্গদর্শন’ পত্রিকায় মধুকবি সম্পর্কে লিখেছিলেন, '…জাতীয় পতাকা উড়াইয়া দাও—তাহাতে নাম লেখো শ্রীমধুসূদন।' সেই কথার রেশ টেনে প্রাবন্ধিক বারিদবরণ ঘোষ বলেন, 'বাঙালিরা আজও তাঁদের মন পতাকায় শ্রীমধুসূদন লিখে চলেছেন। যত দিন বাংলা সাহিত্য থাকবে তত দিন শ্রীমধুসূদনও থাকবেন।'

বর্তমান সময়ে মধুসূদনের প্রাসঙ্গিকতা সম্পর্কে নাট্যব্যক্তিত্ব গৌতম হালদার বলেন, 'নাটক, কবিতা, প্রহসন, সনেট সব ক্ষেত্রেই তাঁর অবদান চিরস্মরণীয়। যদি তাই না হত তবে মেঘনাদবধ কাব্যকে নিয়ে আমার নির্মিত নাটক বহু দিন ধরে হাউসফুল হত না।' 

এ ছাড়াও বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌরেন বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশের ফার-ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপক সন্দীপ মল্লিক, অধ্যাপক সঞ্জিৎ মণ্ডল প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক সাবিত্রী নন্দ চক্রবর্তী, অধ্যাপক সুখেন বিশ্বাস, অধ্যাপক প্রবীর প্রামাণিক, অধ্যাপক নন্দিনী বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক আলোক ঘোষ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মধুসূদনকে নিয়ে রচিত প্রায় দুশো'টি নতুন পেপার পাঠ করা হয় বাংলা বিভাগে। আলোচনাসভার দুই আহ্বায়ক ড. তুষার পটুয়া ও ড. শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্ত যৌথভাবে  জানান, 'বাছাই করা পেপার নিয়ে অচিরেই দ্বিশতবর্ষে মধুসূদন বইটি প্রকাশিত হবে বিশ্ববিদ্যালয় থেকে।'


```