Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোডার্নার টিকা কি আসবে কুড়ির শেষেই, ৩০ কোটি ডোজ তৈরির প্রস্তুতি চলছে

দ্য ওয়াল ব্যুরো: কে আগে করোনার টিকা আনবে মোডার্না, ফাইজার নাকি জনসন অ্যান্ড জনসন—জোর জল্পনা চলছে আমেরিকায়। মার্কিন মুলুকের এই তিনটি প্রথম সারির ভ্যাকসিন নির্মাতা সংস্থাই টিকার দৌড়ে এগিয়ে রয়েছে। চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে সাফল্য মেলার দাবি

মোডার্নার টিকা কি আসবে কুড়ির শেষেই, ৩০ কোটি ডোজ তৈরির প্রস্তুতি চলছে

শেষ আপডেট: 29 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: কে আগে করোনার টিকা আনবে মোডার্না, ফাইজার নাকি জনসন অ্যান্ড জনসন—জোর জল্পনা চলছে আমেরিকায়। মার্কিন মুলুকের এই তিনটি প্রথম সারির ভ্যাকসিন নির্মাতা সংস্থাই টিকার দৌড়ে এগিয়ে রয়েছে। চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে সাফল্য মেলার দাবি করেছে মোডার্না ও ফাইজার ফার্মাসিউটিক্যাল কোম্পানি। মোডার্না গ্রুপের টিকার উৎপাদন ও বিতরণের জন্য সংস্থার সঙ্গে চুক্তি করেছে সুইস ফার্ম লোনজা। তাদের তরফেই দাবি করা হয়েছে, কুড়ি সালের শেষেই টিকা নিয়ে আসতে পারে মোডার্না। টিকার বিপুল উৎপাদনের প্রস্তুতিও চলছে। বছরে প্রায় ৩০ কোটি ভ্যাকসিনের ডোজ তৈরির পরিকল্পনা করা হয়েছে। লোনজা গ্রুপের শীর্ষ আধিকারিক টোরস্টেন স্কিমিডিট বলেছেন, ২১ কোটি টিকার ডোজ তৈরির প্রস্তুতি হয়ে গেছে। সরকারি অনুমোদন মিললেই বিপুল হারে উৎপাদন শুরু হয়ে যাবে। ল্যাবরেটরিতে মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিকার ভায়াল সংরক্ষিত করে রাখা হবে। তৃতীয় স্তরের সবচেয়ে বড় ট্রায়াল করছে মোডার্না বায়োটেকনোলজি। মার্কিন যুক্তরাষ্ট্রে ৩০ হাজারের বেশি জনকে টিকার ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। মোডার্না জানিয়েছে, তৃতীয় পর্বের ট্রায়ালের রিপোর্ট ক্রমশই ভালর দিকে যাচ্ছে। তবে সবচেয়ে বড় খবর হল ৫০ বছরের বেশি বয়সীদের শরীরেও টিকার ডোজে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হচ্ছে। কিছু ক্ষেত্রে এমনও দেখা গেছে, কমবয়সীদের থেকেও কয়েকজন প্রবীণ স্বেচ্ছাসেবকের শরীরে ভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডির সংখ্যা অনেক বেশি। যার অর্থ হল, শক্তিশালী রোগ প্রতিরোধ গড়ে উঠেছে বয়স্কদের মধ্যেও। ভ্যাকসিন ট্রায়ালের যেটা অন্যতম বড় ইতিবাচক দিক। ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকসিয়াস ডিজিজের ডিরেক্টর এবং হোয়াইট হাউসের মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা এপিডেমোলজিস্ট অ্যান্থনি ফৌজির তত্ত্বাবধানে এমআরএনএ ভ্যাকসিন বানিয়েছে মোডার্না। এই গবেষণায় রয়েছেন এনআইএইচের অধীনস্থ ভ্যাকসিন রিসার্চ সেন্টারের (VRC)বিজ্ঞানীরা। সুইৎজারল্যান্ডের অন্যতম বড় ভ্যাকসিন ও ওষুধ নির্মাতা সংস্থা লোনজ়া গ্রুপ এজির সঙ্গে ১০ বছরের চুক্তিও হয়েছে মোডার্নার। সিইও স্টিফেন জানিয়েছেন, তৃতীয় পর্যায়ের ট্রায়ালে অনেক বড় পদক্ষেপ নেওয়া হবে। এইচআইভি রোগীদের শরীরে টিকার প্রয়োগ শুরু হয়েছে। এই ট্রায়াল সফল হলে পরবর্তী পরিকল্পনা করা হবে। মোডার্নার ভ্যাকসিন ট্রায়ালের প্রথম পর্বের রিপোর্ট চলে এসেছে আগেই। সেই রিপোর্টে গবেষকরা দাবি করেছিলেন, টিকার ডোজে অন্তত ৯০ শতাংশ মানুষের শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হয়েছে। তবে ১৮ থেকে ৫০ বছর বয়সীদের ট্রায়ালের রিপোর্টই সামনে এনেছিল মোডার্না। পরে জানা যায়, ৫৫ বছরের বেশী বয়সীদেরও টিকার ইঞ্জেকশন দিয়ে সম্ভাব্য ফল খতিয়ে দেখছেন ভাইরোলজিস্টরা। ২০ জন প্রবীণকে বেছে নেওয়া হয়েছিল যাদের কোনও ক্রনিক রোগ নেই। সেই ট্রায়ালের রিপোর্ট সামনে এনে ‘মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ জানিয়েছে, বয়স্কদের শরীরেও টিকার ডোজ ভাল প্রভাব ফেলেছে। সাধারণত দেখা যায়, ৫০ বছরের বেশী বয়সীদের শরীরে টিকার ডোজে তেমনভাবে ইমিউনিটি তৈরি হয় না। কিন্তু মোডার্না ভ্যাকসিনের ডোজে রোগ প্রতিরোধ শক্তি তৈরি হচ্ছে বয়স্কদের মধ্যেও। এই ট্রায়ালের রিপোর্ট দেখে প্রবীণদের জন্যও টিকার ডোজ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে মোডার্না।

```