Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাদক মেশানো পানীয় খাইয়ে বিমানসেবিকাদের ধর্ষণ, অভিযুক্ত জেটব্লু এয়ারলাইন্সের দুই পাইলট

দ্য ওয়াল ব্যুরো: ''ঘুম ভাঙতেই অস্বস্তি আর যন্ত্রণা শুরু হয় শরীরে। বুঝতে পারি আমার উপর যৌন নির্যাতন চালানো হয়েছে,'' বিমানসেবিকার কথায়, শুধু তিনি নন, আরও দু'জনের সঙ্গেও একই ঘটনা ঘটেছে। মাদক মেশানো পানীয় খাইয়ে তাঁদের একাধিক বার ধর্ষণ করা হয়েছে

মাদক মেশানো পানীয় খাইয়ে বিমানসেবিকাদের ধর্ষণ, অভিযুক্ত জেটব্লু এয়ারলাইন্সের দুই পাইলট

শেষ আপডেট: 22 March 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ''ঘুম ভাঙতেই অস্বস্তি আর যন্ত্রণা শুরু হয় শরীরে। বুঝতে পারি আমার উপর যৌন নির্যাতন চালানো হয়েছে,'' বিমানসেবিকার কথায়, শুধু তিনি নন, আরও দু'জনের সঙ্গেও একই ঘটনা ঘটেছে। মাদক মেশানো পানীয় খাইয়ে তাঁদের একাধিক বার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ তুললেন বেসরকারি মার্কিন বিমানসংস্থা ‘জেটব্লু’-র বিমানসেবিকারা। অভিযোগ এই সংস্থারই দুই পাইলটের বিরুদ্ধে। বিমানসংস্থা ‘জেটব্লু’-র তরফে কোনও বিবৃতি দেওয়া না হলেও, বিমানসেবিকাদের দাবি, অভিযোগ সত্ত্বেও পাইলটদের গ্রেফতার তো দূর, তাঁদের বরখাস্ত করাও হয়নি।  অভিযুক্তদের বিরুদ্ধে কোনও রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি সংস্থার পক্ষ থেকে।  অভিযোগকারী বিমানসেবিকারা তাই মামলা দায়ের করেছেন নিউইয়র্কের ফেডারেল কোর্টে। আদালতে দায়ের করা অভিযোগে বিমানসেবিকারা জানিয়েছেন, নিউইয়র্ক থেকে রওনা হয়ে জেটব্লু-র একটি বিমান পুয়ের্তো রিকোর সান জুয়ানে নামে। আয়লা ভার্দে সমুদ্রসৈকতের কাছে একটি বিলাসবহুল হোটেলে উঠেছিলেন তাঁরা। রাতে তিনজনে মিলে ঠিক করেন সৈকতে ক্যাম্প করে রাত কাটাবেন। সেখানেই তাঁদের সঙ্গে আলাপ করেন জেটব্লু-র দুই পাইলট এরিক জনসন ও ড্যান ওয়াটসন। বিমানসেবিকাদের অভিযোগ, পাইলটরাই তাঁদের পানীয় অপার করেন। সেটা খাওয়ার পর থেকেই তাঁদের আর কোনও জ্ঞান ছিল না। ঘুম ভাঙতে দেখেন তাঁরা হোটেলের ঘরে শুয়ে রয়েছেন, হাত-পা বাঁধা। নির্যাতিতা এক বিমানসেবিকার দাবি, সেই পানীয় খাওয়ার পরেই তাঁর বমি হয়েছিল। আর একজনের অভিযোগ, "পানীয় খেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। জ্ঞান ফিরতে দেখি আমাকে ধর্ষণ করছে পাইলট এরিক জনসন। দেখলাম আমার পাশেই শুয়ে রয়েছে সঙ্গী আরও এক বিমানসেবিকা আর আমাদের বান্ধবী। " তাঁদের শরীরে যৌন রোগ ছড়ানোর চেষ্টা হয়েছে বলে দাবি করেছেন তিনজনই। বিমানসেবিকাদের আইনজীবীর দাবি, পুলিশকে জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি জেটব্লু বিমানসংস্থার পাইলটদের ইউনিয়ন ‘এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল’-এর তরফেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।  

```