Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আলসেরাটিভ কোলাইটিস' কী, এই রোগেই ভুগছেন জাপানের প্রধানমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: তীব্র পেটে যন্ত্রণা। মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আগে। গত সপ্তাহেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সোমবার ফের টোকিও হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছেন আবে। সূত্রের খবর, এই অসুস্থতা আজকে

আলসেরাটিভ কোলাইটিস' কী, এই রোগেই ভুগছেন জাপানের প্রধানমন্ত্রী

শেষ আপডেট: 23 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: তীব্র পেটে যন্ত্রণা। মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আগে। গত সপ্তাহেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সোমবার ফের টোকিও হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছেন আবে। সূত্রের খবর, এই অসুস্থতা আজকের নয়। ডাক্তাররা জানিয়েছেন দীর্ঘ সময় ধরেই ক্রনিক আলসেরাটিভ কোলাইটিস রোগে ভুগছেন জাপানের প্রধানমন্ত্রী। শোনা গিয়েছে, ২০০৭ সালে এই রোগের বাড়াবাড়ির কারণেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন তিনি। বিশেষজ্ঞরা বলেন, আলসেরাটিভ কোলাইস হল কোলন বা বৃহদন্ত্রের এক প্রদাহজনিত রোগ। খাদ্যনালীর সংক্রমণ থেকে এই রোগ বাসা বাঁধে শরীরে। ইমিউন সিস্টেম বা শরীরে রোগ প্রতিরোধ শক্তির দফারফা করে দেয়। অনেক সময় বংশগতভাবেও এই রোগ হতে দেখা যায়। এখন দেখে নেওয়া যাক এই আলসেরাটিভ কোলাইটিস রোগ আসলে কী।

কেন হয় আলসেরাটিভ কোলাইটিস?

ডাক্তারি পরিভাষায় বলে, ‘ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ’ (IBD) । আমাদের পরিপাকতন্ত্রের মধ্যেই পড়ে ক্ষুদ্রান্ত্র ও বৃহদন্ত্র। ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্রের শেষ ভাগটাই হচ্ছে বৃহদন্ত্র। পরিপাকের পরের অবশিষ্টাংশ এই এলাকা দিয়েই বর্জ্য হিসেবে শরীরের বাইরে বেরিয়ে যায়। এই বৃদন্ত্রকে বলে Large Intestine বা কোলন (Colon) । এর অনেকগুলো অংশ আছে। মূলত বৃহদন্ত্রের নিচের অংশ রেকটাম বা মলাশয় এবং মলদ্বারের কাছেই তীব্র প্রদাহজনিত রোগ বা সংক্রমণ দেখা যায়। একেই বলে আলসেরাটিভ কোলাইটিস। ঠিক কী হয়? বিশেষজ্ঞরা বলছেন, অনেক সময় দেখা যায় খাদ্যনালীতে সংক্রমণ হয়ে আলসার বা ঘা হয়েছে। সেই আলসার কোলনেও ছড়িয়ে পড়েছে। যার কারণে প্রচণ্ড প্রদাহ তৈরি হয় শরীরে। পেটে যন্ত্রণা, রক্তবমি, মলের সঙ্গেও রক্ত বের হতে দেখা যায়। জ্বালাপোড়ার মত ব্যথা হতে থাকে মলদ্বারের কাছে। বিশেষজ্ঞরা বলেন, এই রোগ অনেকসময়েই বংশগতভাবে চলে আসতে পারে। ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম অনেকেরই দেখা যায়। যেখানে খিদে চলে যায়, পেট ফুলে ওঠে, পেটে ব্যথা হয়, কোষ্ঠকাঠিন্যে ভুগতে পারে রোগী। এই দশাই যদি ক্রনিক হয়ে যায় এবং কোলনে ঘা হতে থাকে তাহলেই আলসেরাটিভ কোলাইটিস রোগ দেখা দেয়। ওষুধে কাজ না হলে অস্ত্রোপচারও করাতে হতে পারে।

কী কী উপসর্গ দেখা দেয় এই রোগের?

বদহজম বলে অনেকে ভুল করেন। রোগ এড়িয়ে গেলেই বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। বিশেষজ্ঞরা বলেন, আলসেরাটিভ কোলাইটিস রোগের যে উপসর্গগুলো প্রাথমিকভাবে দেখা দিতে থাকে সেগুলো হল একটানা পেটে যন্ত্রণা হতে থাকে। পেট ফুলে যায়। ঘন ঘন পেট খারাপ হয়। বমিভাব, খিদে কমে যাওয়া, হঠাৎ করে ওজন কমতে থাকা এই রোগের অন্যতম লক্ষণ। রোগ ক্রনিক হয়ে গেলে তখন মাঝে মধ্যেই তীব্র পেট ব্যথা কাবু করবে। মলের সঙ্গে পুঁজ-রক্ত বের হতে পারে, মলদ্বারে ব্যথা, জ্বালা করতে পারে। অপুষ্টিতে ভুগতে পারে রোগী। এমনও দেখা গেছে, আলসেরাটিভ কোলাইটিসের রোগীর আচমকাই গাঁটের ব্যথা শুরু হয়েছে। পেটে যন্ত্রণার সঙ্গেই পেশির ব্যথা, চোখ জ্বালা, মুখে ঘা, এমনকি ত্বকে র‍্যাশ হতেও দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, মানসিক অবসাদও দেখা দিতে পারে রোগীর মধ্যে। আলসেরাটিভ কোলাইটিসও একরকমের ইমিউন ডিসঅর্ডার, এর থেকে অন্যান্য রোগ হওয়ারও ঝুঁকি থেকে যায়।

কীভাবে সারবে আলসেরাটিভ কোলাইটিস?

স্টুল টেস্ট, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি করলে এই রোগ ধরা পড়ে। কোলন আলসারে বাড়াবাড়ি হলে অনেক সময় বায়োপসিও করান ডাক্তাররা। কোলনের কোষ নিয়ে পরীক্ষা করে দেখা হয় সেটা ম্যালিগন্যান্ট কিনা। এই রোগ সারানোর জন্য এমন ওষুধ দেওয়া হয় যা প্রদাহ বা ইনফ্ল্যামেশন কমাতে পারে। যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ। আমাদের কিডনির উপরে একটি অ্যাড্রিনালিন গ্ল্যান্ড রয়েছে, মূলত সেখানেই তৈরি হয় স্টেরয়েড। এর কাজ হল শরীরে নানা জায়গায় বিভিন্ন সময়ে চলতে থাকা প্রদাহ বা ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশনকে নিয়ন্ত্রণ করা। প্রদাহের ফলে প্রচুর পরিমাণে প্রোটিন সাবস্ট্যান্স তৈরি হতে পারে শরীরে। সেগুলো মোকাবিলা করার জন্যই স্টেরয়েড দেওয়া হয়। যদি শরীর পর্যাপ্ত স্টেরয়েড তৈরি না করতে পারে তাহলেও বাইরে থেকে স্টেরয়েড দেওয়া হয় রোগীকে। উপসর্গ মাঝারি হলে অ্যামাইনোস্যালিসাইলেট দেওয়া হয় রোগীকে। না হলে কর্টিকোস্টেরয়েডের থেরাপি শুরু হয়। একরকমের ওষুধ আছে যার নাম ৫-অ্যামাইনোস্যালিসাইলিক অ্যাসিড (5-ASA), ব্র্যান্ড নাম অ্যাসাকল যা আলসেরাটিভ কোলাইটিসের চিকিৎসায় প্রয়োগ করা হয়। জাপানের প্রধানমন্ত্রী ২০০৯ সাল থেকেই এই ওষুধ খাচ্ছেন। তবে এই ওষুধের কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও আছে। শিনজো আবে বলেছিলেন, এই ওষুধেই তিনি সুস্থ রয়েছেন তবে এর সাইড এফেক্টেসে তাঁর খিদে কমে গেছে, মাথা ব্যথা ক্রনিক হয়েছে। এমনকি শরীরের ওজন বেড়ে যাওয়া নিয়েও তিনি চিন্তিত।

```