Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের বাঘের সঙ্গে সেলফি! মহিলার হাত ফালাফালা করে দিল হিংস্র জাগুয়ার

দ্য ওয়াল ব্যুরো: আবার বাঘের সঙ্গে সেলফি! এ বার ডোরাকাটা দক্ষিণ রায় বা সাদা বাঘ নয়, দক্ষিণ ও মধ্য আমেরিকার ত্রাস কালো জাগুয়ারের সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণই দিতে বসেছিলেন এক মহিলা। ঘটনাস্থল মার্কিন যুক্তরাষ্ট্রের আরিজোনা। লিচফিল্ড পার্কের

ফের বাঘের সঙ্গে সেলফি! মহিলার হাত ফালাফালা করে দিল হিংস্র জাগুয়ার

শেষ আপডেট: 10 March 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: আবার বাঘের সঙ্গে সেলফি! এ বার ডোরাকাটা দক্ষিণ রায় বা সাদা বাঘ নয়, দক্ষিণ ও মধ্য আমেরিকার ত্রাস কালো জাগুয়ারের সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণই দিতে বসেছিলেন এক মহিলা। ঘটনাস্থল মার্কিন যুক্তরাষ্ট্রের আরিজোনা। লিচফিল্ড পার্কের একটি চিড়িখানায় খাঁচার কিনারায় রাজকীয় ভঙ্গিতে বসে বিরাট কালো বাঘ। চোখ ঘুরছে চারদিকে। চিড়িয়াখানায় এই হিংস্র জাগুয়ারের ধারে কাছে যাতে পৌঁছতে না পারে অতি উৎসাহী দর্শকরা, তাই খাঁচার বাইরে রয়েছে একটা ঘেরাটোপ। সেই প্রাচীর টপকে, খাঁচার একেবারে ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছিলেন সেই মহিলা। মুঠোয় মোবাইল। উদ্দেশ্যটা স্পষ্ট। বাঘের সঙ্গে সেলফি। সেটা করতে গিয়েই যে বিপদটা হয়েছিল তার বিবরণ দিতে গিয়ে চমকে উঠছিলেন প্রত্যক্ষদর্শীরাও। চিড়িয়াখানায় মায়ের সঙ্গে এসেছিলেন অ্যাডাম উইলকারসন। তিনি জানিয়েছেন, আচমকাই জাগুয়ারের খাঁচার সামনে থেকে আর্ত চিৎকার শুনে ছুটে যান তাঁরা সকলেই। কালো বাঘ তখন মহিলার হাত জড়িয়ে ধরেছে থাবা দিয়ে। চোখে হিংস্র দৃষ্টি। পরিত্রাহী চেঁচাচ্ছেন মহিলা। অ্যাডাম বলেছেন, "আমার মা তাঁর হাতের জলের বোতলটা বাঘের মুখে চেপে ধরে। বাঘ তখন জলের বোতলটাকে খামচে ধরে, আর মেয়েটার হাত ছেড়ে দেয়। এরপরেই মাটিতে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তিনি। " অ্যাডামের কথায়, বাঘ মূলত মেয়েটার শোয়েটার চেপে ধরেছিল। ছাড়ার সময় তার থাবার কয়েকটা নখ বসে যায় মেয়েটার হাতে। তাতেই তার হাত ফালাফালা হয়ে যায়। সেলফি নেশায় বুঁদ মহিলার নাম ও পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ওই মহিলার বয়স আন্দাজ ৩০ বছর। হাতে গভীর ক্ষত নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিড়িয়াখানার মালিক মিকি ওলসন জানিয়েছেন, গত বছরও খাঁচার সামনে চলে যাওয়া এক ব্যক্তিকে আঁচড়ে দেয় জাগুয়ারটি। তার পরেই খাঁচা ঘিরে একটা ঘেরাটোপ বানিয়ে দেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বাঘ দেখতে হলে ওই ঘেরাটোপের বাইরে থেকেই দেখতে হয়। এই মহিলা ছবি তোলার উন্মাদনায় ঘেরাটোপ ডিঙিয়ে খাঁচার সামনে চলে যায়। শুধু তাই নয়, খাঁচার গরাদের ভিতর হাতও ঢুকিয়ে দিয়েছিলেন তিনি। এই ঘটনার পর চিড়িয়াখানার বাকি দর্শকদের সতর্কও করেছেন মিকি।  

```