
শেষ আপডেট: 8 December 2019 18:30
ইজরায়েলি স্পেস এজেন্সি জানিয়েছে, হাইস্কুলের পড়ুয়াদের বানানো ডুচিফ্যাট ৩ জলবায়ু বদলের খবর দেবে। পরিবেশ দূষণ রোধের গবেষণায় কাজে লাগবে এই উপগ্রহের পাঠানো তথ্য। অ্যালোন বলেছেন, “হার্জলিয়া স্পেস সেন্টারের ৫০ জন এবং আমাদের স্কুলের ১০ জন মিলে এই উপগ্রহের নকশা বানিয়েছিলাম। আমাদের উপগ্রহ উৎক্ষেপণের জন্য ইসরোর উপরেই ভরসা রেখেছি আমরা। ভারতীয় মহাকাশবিজ্ঞানীদের সাফল্য আমাদের মুগ্ধ করেছে। তাই আমাদের আবিষ্কারের সার্থকতা ইসরোর হাত ধরেই হোক সেটাই চাই। ”
২০১৭ সালে ইজরায়েলের প্রায় ৮০ জন পড়ুয়া বানিয়েছিলেন ডুচিফ্যাট ২। পড়ুয়াদের এই উৎসাহে পাশে দাঁড়িয়েছিল হার্জলিয়া সায়েন্স সেন্টার। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল এয়ার ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল সেই উপগ্রহের। ১.৮ কিলোগ্রাম ওজনে সেই স্যাটেলাইট এখনও মহাকাশ গবেষণার কাজে লাগাচ্ছে ইজরায়েলের স্পেস এজেন্সি। কিউবি৫০ থার্মোস্ফিয়ার রিসার্চ প্রোগ্রামের গুরুত্বপূর্ণ অংশ এই ডুচিফ্যাট ২।
[caption id="attachment_166700" align="aligncenter" width="969"]
ডুচিফ্যাট ১[/caption]
২০১৪ সালে ইজরায়েলি পড়ুয়াদের বানানো ডুচিফ্যাট ১ নিয়ে মহাকাশে ডানা মেলেছিল নাসার রকেট। পৃথিবীর কক্ষপথে এখনও পাক খাচ্ছে ডুচিফ্যাট ১।
গত ২৭ নভেম্বর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল ‘পিএসএলভি-সি৪৭’-এর পিঠে চেপে মহাকাশে পাড়ি দিয়েছে ইসরোর কার্টোস্যাট ৩। এই নজরদারি উপগ্রহকে বসানো হয়েছে পৃথিবীর ৫০৯ কিলোমিটার কক্ষপথে, ৯৭.৫ ডিগ্রি কৌণিক অবস্থানে। একই সঙ্গে আমেরিকার ১৩টি কৃত্রিম উপগ্রহকে পাঠানো হয়েছে ‘সান সিনক্রোনাস অরবিট (SSO)’-এ। কার্টোস্যাট ২ মিশনের সাফল্যের পরে কার্টোস্যাট ৩ ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে বড় মাইলফলক বলেই মনে করছেন বিজ্ঞানীরা। এই নজরদারি উপগ্রহের কাজ যেমন আবহাওয়ার গতিপ্রকৃতির হাল হকিকত জানানো, তেমনই দেশের প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া। কার্টোস্যাট ৩ উপগ্রহের কাজ হবে সীমান্তে কড়া নজরদারি রাখা। এর হাই রেজোলিউশন ক্যামেরা যেহেতু ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুকেও নজরে আনতে পারে, তাই শত্রুপক্ষের সেনাঘাঁটি বা জঙ্গিদের গোপন ঘাঁটিগুলির উপর মহাকাশ থেকে নিখুঁত ভাবে নজরদারি চালাতে পারবে কার্টোস্যাট ৩। এর ক্যামেরায় ধরা পড়বে জঙ্গিদের বন্দুক, বাঙ্কারও। গাছপালার আড়ালে লুকিয়ে থাকা শত্রুদের গোপন সুড়ঙ্গও চিহ্নিত করবে এই উপগ্রহ।