Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্ত্রাসের রাজনীতি চলছে ভারতে, উপত্যকায় মরছে নিরীহ মানুষ, কাশ্মীর প্রসঙ্গে ভারতকে আক্রমণ ইসলামিক দেশগুলির

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে ইসলামিক রাষ্ট্রগুলির মহাসম্মেলনে (ওআইসি) গিয়ে মৌলবাদের বিরুদ্ধে জোরালো তোপ দেগেছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। আবু ধাবির ওই মঞ্চে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসে মদত দেওয়া দেশগুলির বিরুদ্ধে সওয়াল করতে

সন্ত্রাসের রাজনীতি চলছে ভারতে, উপত্যকায় মরছে নিরীহ মানুষ, কাশ্মীর প্রসঙ্গে ভারতকে আক্রমণ ইসলামিক দেশগুলির

শেষ আপডেট: 1 March 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে ইসলামিক রাষ্ট্রগুলির মহাসম্মেলনে (ওআইসি) গিয়ে মৌলবাদের বিরুদ্ধে জোরালো তোপ দেগেছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। আবু ধাবির ওই মঞ্চে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসে মদত দেওয়া দেশগুলির বিরুদ্ধে সওয়াল করতে দেখা গিয়েছিল সুষমাকে। তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আওয়াজ যে মনঃপুত হয়নি সেটা ফের একবার বুঝিয়ে দিল অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। কাশ্মীরিদের উপর নির্যাতন ও অবিচারের প্রশ্ন তুলে ভারতকেই কাঠগড়ায় দাঁড় করাল ওআইসি।  তাদের দাবি, ২০১৬ সালের জুলাই থেকে বর্বরোচিত আচরণ করছে ভারত। বেআইনি ধরপাকড়, নিরীহ মানুষ হত্যা চলছেই কাশ্মীরে। ভারতের সন্ত্রাসের শিকার জম্মু-কাশ্মীর। সন্ত্রাসের আঁতুড়ঘর হিসেবে বিশ্বে প্রায় একঘরে দশা পাকিস্তানের। চিনের মতো পরম মিত্রও প্রকাশ্যে জোরালো ভাবে পাশে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে না। অন্যদিকে, উত্তাপ কমাতে ও পাকিস্তানের জঙ্গি ডেরা ধ্বংসের দাবিতে রীতিমতো সরব আমেরিকা ও ইউরোপের দেশগুলি। এমন আবহেই গত শুক্রবার ৫৭টি মুসলিম দেশের এই মঞ্চকে ব্যবহার করেন পোড় খাওয়া বিদেশমন্ত্রী সুষমা।পাকিস্তানের নাম না করে রাষ্ট্রের মদত পাওয়া সন্ত্রাস আর মৌলবাদের বিরুদ্ধে নিজের বক্তব্য রাখেন তিনি। সুষমা বলেন, “মানবতাকে যদি বাঁচাতে হয়, তাহলে সন্ত্রাসবাদকে নির্মূল করতেই হবে। আর যে সব দেশ সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়, যাদের পয়সায় তারা পরিকাঠামো গড়ে শিবির চালায়, তাদেরও এ ব্যাপারে কড়া পদক্ষেপ নিতে হবে।” গোটা বিশ্বের নজর এখন এই উপমহাদেশের উপর। সেই দিক থেকে আবু ধাবির মঞ্চে সুষমার বক্তব্য ছিল কূটনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে সেই দাবিকে একপ্রকার উড়িয়ে দিয়ে শনিবার ভারতকে জোরালো ভাবে আক্রমণ করে ওআইসি।তাদের তরফে বলা হয়, "ভারতীয় সেনাবাহিনীর অপব্যবহার করা হচ্ছে কাশ্মীরে। জঙ্গি নাম দিয়ে নির্বিচারে নিরপরাধ মানুষকে হত্যা করার প্রক্রিয়া চলছে।" পাশাপাশি, ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে ছেড়ে দিয়ে শান্তির বার্তা দেওয়ার জন্য প্রশংসায় ভরিয়ে দেওয়া হয় পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে। ওআইসি-র বক্তব্যের পর প্রতিক্রিয়া দেয় পাকিস্তানের বিদেশমন্ত্রক।  জানানো হয়, কাশ্মীর প্রসঙ্গে ইসলামিক দেশগুলি পাকিস্তানের পাশেই আছে এবং সর্বতোভাবে পাকিস্তানকেই সমর্থন করে। আরও পড়ুন: https://thewall.in/sushma-swaraj-raise-her-voice-against-terrorism-in-oic-meet-pakistan-boycotts/

```