Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভয়ানক কাণ্ড! এক দিনে গ্রিনল্যান্ডে গলল ২০০ কোটি টন বরফ

দ্য ওয়াল ব্যুরো: বিগত বেশ কিছুদিন ধরে যা ছিল আশঙ্কার বিষয় এবার সেটা বাস্তবে ঘটতে শুরু করল। উষ্ণায়নের প্রবল আক্রমণে একদিনে গ্রিনল্যান্ডের ২০০ কোটি টনের একটি বরফের স্তূপ গলে গেল। মোট আয়তনের ৪০ শতাংশ অঞ্চলে এক সপ্তাহ ধরে বরফ গলার প্রক্রিয়া চলছ

ভয়ানক কাণ্ড! এক দিনে গ্রিনল্যান্ডে গলল ২০০ কোটি টন বরফ

শেষ আপডেট: 17 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বিগত বেশ কিছুদিন ধরে যা ছিল আশঙ্কার বিষয় এবার সেটা বাস্তবে ঘটতে শুরু করল। উষ্ণায়নের প্রবল আক্রমণে একদিনে গ্রিনল্যান্ডের ২০০ কোটি টনের একটি বরফের স্তূপ গলে গেল। মোট আয়তনের ৪০ শতাংশ অঞ্চলে এক সপ্তাহ ধরে বরফ গলার প্রক্রিয়া চলছিল। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে একটি বিশাল বরফের চাঁই এভাবে গলে যাওয়ায় শঙ্কিত বিশ্বের পরিবেশবিদরা। জুন থেকে অগস্টের মধ্যে প্রতি বছরই গ্রিনল্যাণ্ডের বরফ গলে। এই সময়টিকে গ্রিনল্যান্ডের বরফ গলার মরশুম হিসেবেই চিহ্নিত করা হয়। কিন্তু একদিনের মধ্যে এত বিপুল পরিমাণ বরফ গলায় স্বাভাবিক ভাবেই কপালে ভাঁজ পড়েছে পরিবেশবিদদের। গত সপ্তাহ জুড়ে চলা তাপ প্রবাহে গ্রিনল্যান্ডের বরফের চাদর গলে যাওয়ার হার ছিল যথেষ্টই বেশি। ওয়াশিংটন পোস্টের সূত্রে জানানো হয়েছে ৩৬০ গিগাটন বরফ গললে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাবে ১ মিলিমিটার। শুধু গ্রিনল্যান্ডেই দুই গিগাটন বরফ গলেছে যদিও এই পরিমাপের মধ্যে অ্যান্টারটিকা ও মেরু অঞ্চলের বরফ গলার পরিমাণও রয়েছে। জর্জিয়া ইউনিভার্সিটির গবেষক বিজ্ঞানী থমাস মোটি সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, হঠাৎ করে বরফ গলার পরিমাণ বেড়ে যাওয়াটা অস্বাভাবিক হলেও অভিনব নয়। তিনি ২০১২ সালের জুন মাসে বরফ গলার পরিমাপের উল্লেখ করে বলেন, গত দু'দশক ধরে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধিতে গ্রিনল্যান্ড ধারাবাহিক ভাবে অবদান রেখেছে এবং উত্তরোত্তর বরফ গলার পরিমাণ বেড়ে চলেছে। গ্রীষ্মে এমন বিপুল পরিমাণে বরফ গলে যাওয়াকে অশনি সংকেত হিসেবেই দেখছেন পরিবেশবিদ থেকে আবহবিদেরা। ২০১৯ সালে এযাবৎকালের মধ্যে গ্লেসিয়ার ও বরফের স্তূপ গলার রেকর্ড সৃষ্টি হবে বলে ধারণা পরিবেশ বিশেষজ্ঞদের।

```