Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চারের বেশি সন্তান হলে মিলবে আয়করে ছাড়, জনসংখ্যা বাড়াতে অভিনব পন্থা এই দেশের

দ্য ওয়াল ব্যুরো: চারের বেশি সন্তান জন্মালেই মিলবে আয়করে ছাড়। তিনের বেশি হলেও বঞ্চিত নন মহিলারা। রয়েছে অন্যান্য সরকারি সুবিধাও। গোটা বিশ্ব যখন জন্মনিয়ন্ত্রণের তোড়জোড় করছে জোরকদমে, তখন সম্পূর্ণ উল্টো পথে হাঁটতে চলেছে হাঙ্গেরি। জন্মহার ক্রম

চারের বেশি সন্তান হলে মিলবে আয়করে ছাড়, জনসংখ্যা বাড়াতে অভিনব পন্থা এই দেশের

শেষ আপডেট: 12 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: চারের বেশি সন্তান জন্মালেই মিলবে আয়করে ছাড়। তিনের বেশি হলেও বঞ্চিত নন মহিলারা। রয়েছে অন্যান্য সরকারি সুবিধাও। গোটা বিশ্ব যখন জন্মনিয়ন্ত্রণের তোড়জোড় করছে জোরকদমে, তখন সম্পূর্ণ উল্টো পথে হাঁটতে চলেছে হাঙ্গেরি। জন্মহার ক্রমাগত কমে যাওয়ায় চিন্তিত প্রধানমন্ত্রী ভিক্টর অরবান জনসংখ্যা বৃদ্ধির এমনই অভিনব পন্থা নিয়েছেন। সরকারি সূত্রে খবর, এই ছাড় মিলবে কেবলমাত্র মহিলাদের জন্য। তবে অবশ্যই চার বা তার বেশি সন্তানের জন্ম দিতে হবে মহিলাদের। তাহলেই সারাজীবনের জন্য আয়কর মাফ। তবে চারের কম সন্তান হলেও মিলবে অন্যান্য ক্ষেত্রে ছাড়। যেমন গাড়ি কেনায় ছাড়, বাড়ি কেনায় সরকারি ভর্তুকি-সহ রয়েছে একগুচ্ছ প্রকল্প। সিরিয়ার মতো লড়াইয়ে বিধ্বস্ত দেশ থেকে ইউরোপে আসা শরণার্থীদের গ্রহণ করা নিয়ে মতভেদ রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির মধ্যে। সরাসরি এর বিরোধিতা করেছেন দক্ষিণপন্থী ভিক্টর অরবান। অভিবাসনে রাশ টানতেই দেশের জনসংখ্যা বাড়ানোর এই নয়া পন্থা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘‘ইউরোপে জন্মহার কেন কমছে, তার একমাত্র উত্তর হল অভিবাসন। আমরা এটা চাই না।’’ শরণার্থী সমস্যা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায় অবশ্য উঠে এসেছে পশ্চিম এশিয়া থেকে আসা শরণার্থীদের কথাই। সেখানে জঙ্গি-দৌরাত্ম্যের প্রসঙ্গ টেনে ভিক্টর দাবি করেন, ‘‘খ্রিস্টান ইউরোপের অস্তিত্ব বিপন্ন!’’ তামাম ইউরোপবাসীর কাছে তাঁর প্রশ্ন, ‘‘আমাদের নাতি-নাতনিরা ইউরোপের সংযুক্ত খলিফায় (ধর্মীয় সাম্রাজ্য) বড় হোক, এমনটা কী আমরা চাই? আমার উত্তর, না।’’ হাঙ্গেরির জনসংখ্যা প্রতি বছর ৩২ হাজার করে কমছে। ভিক্টর বলেছেন, ‘‘আমাদের দেশের মহিলারা একের বেশি সন্তানে আগ্রহী নন। সেই জায়গাটা পূর্ণ করছে অভিভাসীরা। আমরা শুধু জনসংখ্যা বাড়াতে চাই না, অনেক বেশি হাঙ্গেরীয় শিশু চাই।’’

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```