Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

করোনা বধে ভরসা 'ফিফি' , লামার শরীরে তৈরি 'ন্যানোবডি' ভাইরাসের স্পাইক ভাঙতে পারে, দাবি বিজ্ঞানীদের

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং টপিং লামা ‘ফিফি’। নিরীহ, শান্ত স্বভাবের এই প্রাণীই নাকি করোনা বধের বড় অস্ত্র হয়ে উঠতে পারে। ব্রিটেনের রোসালিন্ড ফ্র্যাঙ্কলিন ইউনিভার্সিটির বিজ্ঞানীদের দাবি এমনটাই। এই লামার শরীরে তৈরি হয়েছে এম

করোনা বধে ভরসা 'ফিফি' , লামার শরীরে তৈরি 'ন্যানোবডি' ভাইরাসের স্পাইক ভাঙতে পারে, দাবি বিজ্ঞানীদের

শেষ আপডেট: 18 July 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং টপিং লামা ‘ফিফি’। নিরীহ, শান্ত স্বভাবের এই প্রাণীই নাকি করোনা বধের বড় অস্ত্র হয়ে উঠতে পারে। ব্রিটেনের রোসালিন্ড ফ্র্যাঙ্কলিন ইউনিভার্সিটির বিজ্ঞানীদের দাবি এমনটাই। এই লামার শরীরে তৈরি হয়েছে এমন অ্যান্টিবডি যা সার্স-কভ-২ ভাইরাসের স্পাইক প্রোটিনগুলোকে একেবারে নির্মূল করে দিতে পারবে। এক আধটা নয়, অসংখ্য এমন অ্যান্টিবডি দিয়ে তৈরি হয়েছে ‘অ্যান্টিবডি ককটেল’ । মানুষের শরীরে ঢুকলে করোনাভাইরাসকে মারার মতো প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে বলেই দাবি গবেষকদের। রোসালিন্ড ফ্র্যাঙ্কলিন ইউনিস্টিটিউটের ফার্মে ফিফির মতোই লামাদের প্রতিপালন করা হচ্ছে গত কয়েক বছর ধরে। গবেষক জেমস নাইসমিথ বলেছেন, লামার শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি মানুষের থেকে আলাদা। সাধারণত উট জাতীয় প্রাণী যেমন লামা, আলাপাকাদের শরীরে এমন অ্যান্টিবডি তৈরি হয়। লামা ফিফির রক্তে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে তাকে বিশেষ বৈজ্ঞানিক উপায় তৈরি করা হয়েছে। সার্স-কভ-২ ভাইরাল স্ট্রেন ইনজেক্ট করে লামার শরীরে এমন অ্যান্টিবডি তৈরি হয়েছে। আকারে ছোট কিন্তু মানুষের শরীরে তৈরি অ্যান্টিবডির থেকে অনেক বেশি শক্তিশালী। আরএনএ ভাইরাসের প্রতিরোধী করেই তৈরি করা হয়েছে এই সমস্ত অ্যান্টিবডি। এদের বলা হচ্ছে ন্যানোবডি’ (Nanobody) । লামা ফিফির রক্তে যে ন্যানোবডিগুলি তৈরি হয়েছে তারা অনেক বেশি আক্রমণাত্মক। ল্যাবরেটরিতে এই ন্যানোবডিগুলি দিয়েই অ্যান্টিবডি ক্লাস্টার তৈরি হয়েছে বিশেষ বৈজ্ঞানিক উপায়। গবেষক জেমস বলছেন, এই অ্যান্টিবডি মানুষের শরীরে ঢুকিয়ে দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েকগুণ বেড়ে যাবে। দেহকোষের মেমরি বি-সেল সক্রিয় হয়ে উঠবে। সার্সের মতো ভাইরাস শরীরে ঢুকলে তার স্পাইক গ্লাইকোপ্রোটিন ভেঙে চুড়মার করে দিতে পারবে এই ন্যানোবডি। শুধু তাই নয়, ভবিষ্যতে ফের করোনার মতো ভাইরাসের সংক্রমণ হলে তার প্রতিরোধী ব্যবস্থা শরীর আগে থেকেই তৈরি করে রাখবে। নেচার স্ট্রাকচারাল অ্যান্ড মলিকিউলার বায়োলজি সয়েন্স জার্নালে এই গবেষণার রিপোর্ট সামনে এনেছেন রোসালিন্ড ফ্র্যাঙ্কলিন ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। বলেছেন, ন্যানোবডি টেকনোলজিতে করোনা মোকাবিলার নতুন হাতিয়ার হতে পারে লামা জাতীয় প্রাণীরা। লামা ফিফি ইতিমধ্যেই যে সম্ভাবনা দেখিয়েছে। এর আগে লামা উইন্টার, লামা বরিস ও জেরেমির রক্তেও ভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়েছিল। রোসালিন্ড ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বলছেন, শুধু করোনা প্রতিরোধ নয়, যে কোনও সংক্রামক রোগের থেরাপিতে ন্যানোবডি টেকনোলজির প্রয়োগ করা যেতে পারে। মানুষের শরীর থেকে নেওয়া অ্যান্টিবডির তুলনায় যা অনেক বেশি কার্যকরী। [caption id="attachment_241695" align="aligncenter" width="612"] রোসালিন্ড ফ্র্যাঙ্কলিন ইউনিস্টিটিউটের ডিরেক্টর জেমস নাইসমিথ[/caption] ন্যানোবডি টেকনোলজি নিয়ে সেই ২০১৫ সাল থেকেই কাজ করছে ব্রিটেনের ইউনিভার্সিটি অব রিডিং। ১৫টি লামার শরীরে তারা এমন অ্যান্টিবডি তৈরি করে গবেষণা শুরু করে। টেক্সাস ইউনিভার্সিটিও একইভাবে লামার শরীরে তৈরি অ্যান্টিবডি নিয়ে গবেষণা চালাচ্ছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এবং বেলজিয়ামের ঘেন্ট ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে টেক্সাসের বিজ্ঞানীরা লামা উইন্টারের শরীরে এমন অ্যান্টিবডি তৈরি করেছেন যা সার্স-কভ-১ ও মার্স ভাইরাস প্রতিরোধ করতে পারে। বিশ্ববিদ্যালয়ের মলিকিউলার বায়োলজি বিভাগের গবেষক জেসন ম্যাকলেলান বলেছেন, বেলজিয়ামের পাহাড়ি এলাকার খামারে ১৩০ টি লামা ও আলপাকার মধ্যে উইন্টারকে বিজ্ঞানের গবেষণার জন্য বেছে নেওয়া হয়েছিল সেই ২০১৬ সালেই। উইন্টার নামে সেই লামার তখন বয়স ছিল ৯ মাস। সার্স ভাইরাসের প্রোটিন ল্যাবরেটরিতে বিশেষ উপায় বিশুদ্ধ করে সেটা ছোট্ট লামার শরীরে ইনজেক্ট করা হয়। সার্স ভাইরাসের প্রোটিনের প্রভাবে লামার শরীরে যেসব অ্যান্টিবডি তৈরি হয়েছিল সেগুলো নিয়েই অ্যানালিসিস শুরু হয়। এই অ্যান্টিবডিগুলিকে করোনা প্রতিরোধী করে গড়ে তোলার কাজ চলছে।

```