Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিগারেটে লম্বা টান দেওয়া পছন্দ? বয়স কত? ১০০ বছর বয়স না হলে এই দেশে ধূমপান নৈব নৈব চ

দ্য ওয়াল ব্যুরো: পরনে কেতাদুরন্ত পোশাক। হাতে দামি সিগারেট। একরাশ ধোঁয়ার রিং হাওয়ায় মিলিয়ে যাওয়ার আগেই আর একটা লম্বা টান। এটাই যদি আপনার স্টাইল স্টেটমেন্ট হয়, বা পছন্দের নেশা তাহলে ভুলেও এই দেশে পা দেবেন না। কারণ এই দেশে ধূমপান করতে হলে আপনা

সিগারেটে লম্বা টান দেওয়া পছন্দ? বয়স কত? ১০০ বছর বয়স না হলে এই দেশে ধূমপান নৈব নৈব চ

শেষ আপডেট: 5 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: পরনে কেতাদুরন্ত পোশাক। হাতে দামি সিগারেট। একরাশ ধোঁয়ার রিং হাওয়ায় মিলিয়ে যাওয়ার আগেই আর একটা লম্বা টান। এটাই যদি আপনার স্টাইল স্টেটমেন্ট হয়, বা পছন্দের নেশা তাহলে ভুলেও এই দেশে পা দেবেন না। কারণ এই দেশে ধূমপান করতে হলে আপনার ভিসা, পাসপোর্ট থুড়ি ঠিকুজি কুষ্ঠীর থেকেও আপনার বয়স আগে যাচাই করে নেওয়া হবে। যদি আপনার বয়স ১০০ পার হয়, তাহলেই মজা করে সিগারেটে সুখটান দিতে পারবেন, নচেৎ কড়া চোখের পুলিশ এসে আপনাকে পাকড়াও করে নিয়ে যাবে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ধূমপানের প্রতি তরুণ প্রজন্মের আসক্তিতে লাগাম টানার জন্য এই অবিনব পন্থা নিচ্ছে হাওয়াই প্রদেশ। সিগারেট যে অতি বিষম বস্তু, তাতে মনের সুখ হলেও শরীরের যে পুরোপুরি বারোটা বেজে যায় সেটাই খাতায় কলমে বোঝানোর জন্য রীতিমতো আইন এনে ধূমপানে রাশ টানার প্রচেষ্টা চলছে। বয়স ঠিক কত হলে হাতে সিগারেট তুলে নিতে পারবেন, তার একটা নির্দিষ্ট গণ্ডি বেঁধে দিযেছে বিশ্বের অধিকাংশ দেশই। ন্যূনতম বয়স ১৬-১৮ বছরের মধ্যেই ঘোরাফেরা করে। মার্কিন মুলুকে সেটা ২১ বছর। বর্তমান আইন অনুযায়ী ২১ বছর না পেরোলে হাওয়াইতেও ধূমপান নিষিদ্ধ। কিন্তু, তার পর? আইনের ধার্য করা বয়সের গণ্ডি পার হয়ে গেলেই তো কেল্লাফতে। সব কিছু তাই ভেবে চিন্তে আইনে বদল আনার জন্য সুপারিশ করেছেন ডেমোক্র্যাটিক পার্টির সদস্য রিচার্চ ক্রেগ্যান। সংসদে নতুন বিল উত্থাপন করে তিনি জানিয়েছেন, ধূমপান করার বয়স ২১ বছর থেকে অনেকটা বাড়ানোই দরকার। এবং ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে এই বদলটা না এলে, সিগারেটের ক্ষতিকর প্রভাব থেকে কিছুতেই তরুণ প্রজন্মকে বাঁচানো সম্ভব হবে না। ২০১৭ সালের জানুয়ারি মাসে হাওয়াই প্রদেশেই প্রথম ধূমপানের ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করা হয়। যে কোনও মাদক সেবনেও সেখানে যথেষ্ট কড়াকড়ি আছে। ক্রেগ্যান জানিয়েছেন, নতুন বিলের নাম ‘এইচবি ১৫০৯।’ তাঁর মতে, ২০২০ সালে সিগারেট কেনার সবচেয়ে কম বয়স হোক ৩০ বছর, ২০২১ সালে সেটা বাড়িয়ে করা হোক ৪০ বছর, ২০২২ সালে ৫০ বছর, ২০২৩-এ ৬০ শেষে ২০২৪ সালে এক্কেবারে সেঞ্চুরি মানে ১০০ বছর। তবে ই-সিগারেট, টোবাকো, সিগারের ব্যাপারে ক্রেগ্যান কিছু বলেননি। ‘‘মানব সভ্যতায় সবচেয়ে ভয়ানক ও প্রাণঘাতী বস্তু হল সিগারেট,’’ এমনটাই জানিয়েছেন ক্রেগ্যান। পেশায় তিনি একজন চিকিৎসকও। নতুন আইন আসার আগেই তাই জেন এক্স, জেন ওয়াইকে সতর্ক করে তিনি বলেছেন, ‘‘নিয়মিত ধূমপান ওরাল ক্যাভিটি, শ্বাসনালীর ক্যানসারের বড় কারণ। বড় বিপদ ঘঠার আগেই তাই সাবধান হওয়া প্রয়োজন।’’

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```