Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ন'মিনিটে ছয় সন্তান প্রসব, ডাক্তাররা বললেন বিরলতম ঘটনা

দ্য ওয়াল ব্যুরো: যমজ, ট্রিপলেট নয়, একসঙ্গে ছ'টি সন্তান প্রসব করলেন মার্কিন মহিলা। প্রথমবারের গর্ভাবস্থা। আল্ট্রাসোনোগ্রাফি করতে গিয়েই চমকে উঠেছিলেন ডাক্তারেরা। দেখেন, গর্ভে একসঙ্গে ছ'টি সন্তান রয়েছে। মহিলার শারীরিক অবস্থা নিয়েও চিন্তা হয়েছি

ন'মিনিটে ছয় সন্তান প্রসব, ডাক্তাররা বললেন বিরলতম ঘটনা

শেষ আপডেট: 15 March 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: যমজ, ট্রিপলেট নয়, একসঙ্গে ছ'টি সন্তান প্রসব করলেন মার্কিন মহিলা। প্রথমবারের গর্ভাবস্থা। আল্ট্রাসোনোগ্রাফি করতে গিয়েই চমকে উঠেছিলেন ডাক্তারেরা। দেখেন, গর্ভে একসঙ্গে ছ'টি সন্তান রয়েছে। মহিলার শারীরিক অবস্থা নিয়েও চিন্তা হয়েছিল ডাক্তারদের। তবে দিব্যি নাকি খোশ মেজাজেই ছিলেন মহিলা। একসঙ্গে ছ'টি সন্তান পেয়ে এখন তিনি আহ্লাদে আটখানা। টেক্সাসের বাসিন্দা এই মহিলার নাম থেলমা চাইকা। শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টে ৫০মিনিট থেকে ৪টে ৫৯মিনিটের মধ্যে সন্তান প্রসব করেন তিনি। ন'মিনিটে জন্ম দেন দুই জোড়া যমজ ছেলে ও এক জোড়া যমজ মেয়ের। সদ্যোজাতরা সকলেই সুস্থ রয়েছে। টেক্সাসের ওম্যান'স হাসপাতালে এখন বিশেষ যত্নে রাখা হয়েছে থেলমাকে। খবর পেয়েই হাসপাতালে ভিড় জমাতে শুরু করেছেন সাংবাদিকরা। কৌতুহলী মানুষের ভিড়ও কম নয়। তাই মিডিয়ার ক্যামেরা বাঁচিয়ে সর্বক্ষণ তাঁকে নজরে নজরে রাখছেন ডাক্তার ও নার্সেরা। ছয় সন্তানকে নিয়ে ডাক্তারদের আনন্দও কিছু কম নয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, সদ্যোজাতদের ওজন ৭৯৩ গ্রাম থেকে এক কিলোগ্রামের মধ্যে। ডাক্তারদের বক্তব্য, একসঙ্গে তিন বা চার সন্তান অবধি জন্ম দেওয়ার ঘটনা ঘটে। তবে একসঙ্গে ছ'টি সন্তানের জন্ম দেওয়ার ঘটনা বিরলতম। হিসাব করে দেখলে দেখা যাবে ৪৭০ কোটিতে হয়তো একটা ঘটে। https://www.facebook.com/TheWomansHospTX/photos/a.10150220121896048/10156254576706048/?type=3&theater জিনগত কারণের জন্য এমনটা ঘটতে পারে বলেই মত বিশেষজ্ঞদের। এতগুলি বাচ্চা নিয়ে পূর্ণ গর্ভাবস্থা কাটানোটাও যথেষ্টই কঠিন। তবে থেলমা পেরেছেন। দুই মেয়ের নাম রেখেছেন জিনা এবং জুরিয়েল। ছেলেদের নাম যদিও এখনও ঠিক হয়নি। বাছাই পর্ব চলছে। ছয় সন্তানের গর্বিত মায়ের ছবি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টও করেছে ওম্যান'স হাসপাতাল। সেই ছবি এখন ভাইরাল নেট দুনিয়ায়।  

```