Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সোনার দাম বাড়ছে, সোনা বন্ধকের ধারে সুদ কমছে সুদ, মিলছে বেশি অর্থ

দ্য ওয়াল ব্যুরো : লকডাউন পর্বে ভারতে বেড়েছে সোনার দাম। ফলে সোনার বিক্রি কমেছে। অনেকেই ইচ্ছামতো সোনার অলংকার কিনতে পারছেন না। কিন্তু যাঁরা ব্যাঙ্ক বা অন্যান্য প্রতিষ্ঠানে সোনা বন্ধক রাখতে চান, তাঁরা পাচ্ছেন বাড়তি সুবিধা। কারণ সোনার দাম বাড়ার

সোনার দাম বাড়ছে, সোনা বন্ধকের ধারে সুদ কমছে সুদ, মিলছে বেশি অর্থ

শেষ আপডেট: 15 June 2020 06:52

দ্য ওয়াল ব্যুরো : লকডাউন পর্বে ভারতে বেড়েছে সোনার দাম। ফলে সোনার বিক্রি কমেছে। অনেকেই ইচ্ছামতো সোনার অলংকার কিনতে পারছেন না। কিন্তু যাঁরা ব্যাঙ্ক বা অন্যান্য প্রতিষ্ঠানে সোনা বন্ধক রাখতে চান, তাঁরা পাচ্ছেন বাড়তি সুবিধা। কারণ সোনার দাম বাড়ার ফলে একই পরিমাণ ধাতু বন্ধক দিয়ে পাওয়া যাচ্ছে আরও বেশি অর্থ। পাশাপাশি গোল্ড লোনে কমিয়ে দেওয়া হয়েছে সুদও। গোল্ড লোন বা লোন এগেইনস্ট গোল্ড কাকে বলে? এক্ষেত্রে যিনি ঋণ চান, তিনি নিজের সোনার গয়না বন্ধক রাখেন ঋণদাতার কাছে। ওই সোনার যা মূল্য, তার একটা নির্দিষ্ট শতাংশ হারে তিনি ঋণ পান। মাসিক ইনস্টলমেন্টে ওই অর্থ শোধ করা যায়। তার সঙ্গে দিতে হয় সুদ। ঋণ শোধ হয়ে গেলে ফেরত পাওয়া যায় সোনার গয়না। কারও বিবাহ, চিকিৎসা বা সন্তানের পড়াশোনার খরচ চালানোর জন্য অনেকে গোল্ড লোন নেন। এছাড়া কোনও কারণে আচমকা বেশি অঙ্কের টাকা প্রয়োজন হলেও অনেকে সোনা বন্ধক দেন। আমেদের দেশে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক এবং অন্যান্য অর্থলগ্নী সংস্থা সোনা বন্ধক রেখে ঋণ দেয়। সোনার দাম যত বাড়ে, গোল্ড লোন বাবদ তত বেশি অর্থ পাওয়া যায়। তাছাড়া সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমিয়ে দিয়েছে। গত ২০ বছরে রেপো রেট কখনই এত কমেনি। রিজার্ভ ব্যাঙ্ক অন্যান্য ব্যাঙ্ককে যে হারে ঋণ দেয়, তাকে রেপো রেট বলে। রেপো রেট কমার ফলে ব্যাঙ্কগুলিও গোল্ড লোনের ওপরে সুদ কমিয়ে দিয়েছে ৪০ বেসিস পয়েন্ট। ফলে বন্ধকী সোনা ছাড়াতে এখন প্রয়োজন হবে কম অর্থ। গত মার্চে লকডাউন শুরু হওয়ার পরে সোনা বন্ধক দিয়ে ঋণ পাওয়ার পরিমাণ বেড়ে গিয়েছে ১১.৩ শতাংশ। ২৪ মার্চ প্রতি গ্রাম সোনার দাম ছিল ২৮৭৫ টাকা। ১০ জুন সেই দাম বেড়ে হয়েছে ৩১৯৭ টাকা। এর অর্থ, ২২ ক্যারেট গোল্ড অর্থাৎ মার্চের শেষে আট গ্রাম সোনা বন্ধক রেখে ঋণ পাওয়া যেত ২৩ হাজার টাকা। এখন ওই পরিমাণ সোনার বিনিময়ে মিলছে ২৫,৫০০ টাকা। মুথুট ফিনান্স এবং মনপ্পুরম ফিনান্সের মতো গোল্ড লোন সংস্থা এই তথ্য জানিয়েছে।

```