Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উল্কার গতিতে উত্থান, বিল গেটসকে হারিয়ে বিশ্বের দ্বিতীয় ধনকুবের ইলন মাস্ক

দ্য ওয়াল ব্যুরো: ফেসবুক কর্তা মার্ক জ়াকারবার্গকে টপকে গিয়েছিলেন আগেই। বিশ্বের তৃতীয় ধনকুবেরের জায়গাটা এ বছরেই দখল করে নিয়েছিলেন টেসলার কর্ণধার। ফের উত্থান হল ঝড়ের গতিতেই। এবার মাইক্রোসফট কর্তা বিল গেটসকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় ধনী ব্য

উল্কার গতিতে উত্থান, বিল গেটসকে হারিয়ে বিশ্বের দ্বিতীয় ধনকুবের ইলন মাস্ক

শেষ আপডেট: 23 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ফেসবুক কর্তা মার্ক জ়াকারবার্গকে টপকে গিয়েছিলেন আগেই। বিশ্বের তৃতীয় ধনকুবেরের জায়গাটা এ বছরেই দখল করে নিয়েছিলেন টেসলার কর্ণধার। ফের উত্থান হল ঝড়ের গতিতেই। এবার মাইক্রোসফট কর্তা বিল গেটসকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তির শিরোপা আদায় করে নিলেন ইলন মাস্ক। ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্সের তথ্য বলছে, সম্পত্তির অঙ্কের নিরিখে বিল গেটসকে হারিয়ে দিয়েছেন মাস্ক। ৭০০ কোটি ডলার থেকে তাঁর সম্পত্তির পরিমাণ এখন ১২ হাজার ৭৯০ কোটি ডলার। এ বছরেই ১০ হাজার কোটি ডলার সম্পত্তি বেড়েছে মাস্কের। মোট সম্পত্তির বিচারে বিশ্বের ৫০০ জন ধনী ব্যক্তির তালিকা সামনে এনেছে ব্লুমবার্গ। আশ্চর্যের ব্যাপার হল, জানুয়ারিতে মাস্ক ছিলেন ৩৫তম স্থানে। সেখান থেকে গত সেপ্টেম্বরে প্রথম পাঁচে শুধু নয়, ফেসবুক কর্তাকেও পেছনে ফেলে দেন টেসলা প্রধান। নভেম্বরে বিল গেটসকে টপকে বিশ্বের দ্বিতীয় ধনকুবের এখন তিনিই। বিশেষজ্ঞরা বলছে, এ বছরে টেসলার শেয়ার দর বেড়েছে উল্কার গতিতে। বৃদ্ধি হয়েছে প্রায় ৪৭৫ শতাংশ। তাই গেটসকেও টপকে গিয়েছেন তিনি। বিশ্বের ধনীতম ব্যক্তি এখন আমাজন কর্তা জেফ বেজোস। অথচ একসময় এই জায়গা ছিল গেটসের। গত বছরও আন্তর্জাতিক ফোর্বস পত্রিকার তালিকায় বেজোসকে পেছনে ফেলে বিশ্বের ধনীতম ব্যবসায়ী ঘোষিত হয়েছিলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা গেটস। ১৯৯৫ থেকে ২০১৭ পর্যন্ত একটানা ফোর্বসের তালিকায় শীর্ষস্থানটি ধরে রেখিছিলেন বিল গেটস। ২০১৮ সালে তাঁকে সিংহাসনচ্যুত করেন জেফ বেজোসই। মিলিয়নিওরের চৌকাঠ পেরিয়ে ট্রিলিওনিয়রের দোড়গোড়ায় পৌঁছে গিয়েছিলেন গেটস।  ২০০৬ সালে বিল গেটসের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৫০ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি ডলার। ২০১৬-র শেষে সেই সম্পত্তি গিয়ে দাঁড়ায় ৭৫ বিলিয়ন বা সাড়ে সাত হাজার কোটি ডলারের কাছাকাছি। তবে নিজের ফাউন্ডেশনকে বিপুল পরিমাণ অর্থ অনুদান দেন গেটস। এ বছর কোভিড গবেষণা ও ভঅযাকসিন বিতরণের জন্যও প্রচুর অর্থ অনুদান দিয়েছেন গেটস। বিল গেটসের সম্পত্তির পরিমাণ এখন ১২ হাজার ৭৭০ কোটি ডলার। যাকে ছাপিয়ে গিয়েছেন ইলন মাস্ক। দীর্ঘ আট বছরের রেকর্ড ভেঙে ধনকুবেরদের তালিকায় এই প্রথমবার তিন নম্বরে নেমে এলেন গেটস।

```