Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

চুমু খেতে দেব, কিন্তু কামড়ে দিও না,' নানকে সতর্ক করলেন পোপ ফ্রান্সিস

দ্য ওয়াল ব্যুরো:  সেন্ট পিটার্স স্কোয়ারে নতুন বছরের সন্ধ্যায় শুভেচ্ছা জানাতে আসা মহিলার হাতে চাপড় মেরে বিতর্কে জড়িয়ে ছিলেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস। ফের যাতে বিতর্ক তৈরি না হয় তাই এবার আগেভাগেই সাবধান হলেন ৮৩ বছরের পোপ।

চুমু খেতে দেব, কিন্তু কামড়ে দিও না,' নানকে সতর্ক করলেন পোপ ফ্রান্সিস

শেষ আপডেট: 8 January 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো:  সেন্ট পিটার্স স্কোয়ারে নতুন বছরের সন্ধ্যায় শুভেচ্ছা জানাতে আসা মহিলার হাতে চাপড় মেরে বিতর্কে জড়িয়ে ছিলেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস। ফের যাতে বিতর্ক তৈরি না হয় তাই এবার আগেভাগেই সাবধান হলেন ৮৩ বছরের পোপ। আশীর্বাদ নিতে আসা একজন নান পোপের গালে চুমু খাওয়ার ইচ্ছা প্রকাশ করলে কৌতুকভরে তিনি বলেন, “গাল এগিয়ে দেব ঠিকই, কিন্তু কামড় বসালে চলবে না।” বুধবার ভ্যাটিকান অডিটোরিয়ামে বক্তৃতা দেওয়ার কথা ছিল পোপ ফ্রান্সিসের। সপ্তাহের এইদিনে পোপের কথা শুনতে বহু মানুষ ভিড় জমান অডিটোরিয়ামে। পোপ অডিটোরিয়ামে ঢোকার সঙ্গে সঙ্গেই কোলাহল শুরু হয়ে যায়। ব্যারিকেডের ওপার থেকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান অনুগামীরা। পোপ ফ্রান্সিও শুভেচ্ছা জানাচ্ছিলেন তাঁদের। এই সময়েই পোপের সামনে এসে দাঁড়ান একসন নান। প্রথমে হাত মিলিয়ে শুভেচ্ছা জানিয়ে পোপের গালে চুমু খাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন তিনি। নববর্ষের সন্ধ্যার ঘটনা মনে করে পোপ মুহূর্তেই সাবধান হন। নানকে উদ্দেশ্য করে বলেন,  “গালে চুমু খাও ঠিক আছে। কিন্তু শান্ত থেকো, ধৈর্য্য হারিও না আর কামড়ে দিও না।” পোপ ফ্রান্সিসকে সামনে দেখে আবেগতাড়িত হতে দেখা যায় অনেক অনুগামীকেই। একবার পোপকে স্পর্শ করার জন্য হুড়োহুড়ি শুরু যায় অনুগামীদের মধ্যে। এমন ঘটনা আগেও বহুবার ঘটেছে। তবে নববর্ষের সন্ধ্যায় এক মহিলা অনুগামী পোপকে শুভেচ্ছা জানাতে গিয়ে একটু বেশিই আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন। দীর্ঘক্ষণ পোপের হাত ধরে রেখেছিলেন তিনি। পোপের হাত ধরে টানাটানি করতেও দেখা যায় তাঁকে। বাধ্য হয়েই হাত ছাড়াতে মৃদু চাপড় মারতে হয় ভ্যাটিকানের পোপকে। সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। পোপের মুখে বিরক্তির ছায়া দেখে অনেকেই সমালোচনা শুরু করেন। একজন শান্তির দূতের এমনভাবে বিরক্ত হওয়া ঠিক নয় বলেও সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন অনেকে।

দেখুন সেই ভিডিও:

https://twitter.com/CNN/status/1212324137936605185?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1212324137936605185&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fbuzz%2Fpope-francis-apologises-for-slapping-womans-hand-to-free-himself-from-her-grip-2442583.html সেই ঘটনার পরে প্রকাশ্যে ক্ষমা চাইতে দেখা যায় পোপ ফ্রান্সিসকে। তিনি বলেন, “আমরা অনেক সময়ই ধৈর্য্য হারিয়ে ফেলি। ছোট ছোট ব্যাপারে বিরক্ত হই, এগুলো খারাপ দৃষ্টান্ত তৈরি করে। ” সেই সঙ্গেই তিনি বলেন, “আমার বিরক্ত হওয়া উচিত হয়নি। এটা আচরণের একটা খারাপ দিক। তার জন্য আমি দুঃখিত।”

```