Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

করোনাভাইরাসের ছোবলে মৃত্যু বেড়ে ১৭০, আক্রান্ত সাত হাজারের বেশি, চিনে যেন শ্মশানের স্তব্ধতা

দ্য ওয়াল ব্যুরো: মৃত্যু বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণ ছড়াচ্ছে মহামারীর মতো। নোভেল করোনাভাইরাসের গ্রাসে চিনের আকাশ বাতাসে এখন স্বজন হারানোর যন্ত্রণা। চিনের ন্যাশনাল হেলথ কমিশনের রিপোর্ট বলছে, বৃহস্পতিবার পর্যন্

করোনাভাইরাসের ছোবলে মৃত্যু বেড়ে ১৭০, আক্রান্ত সাত হাজারের বেশি, চিনে যেন শ্মশানের স্তব্ধতা

শেষ আপডেট: 29 January 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: মৃত্যু বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণ ছড়াচ্ছে মহামারীর মতো। নোভেল করোনাভাইরাসের গ্রাসে চিনের আকাশ বাতাসে এখন স্বজন হারানোর যন্ত্রণা। চিনের ন্যাশনাল হেলথ কমিশনের রিপোর্ট বলছে, বৃহস্পতিবার পর্যন্ত সরকারি হিসেবে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৭০। চিনের মূল ভূখণ্ডেই আক্রান্তের সংখ্যা প্রায় ৭,৭০০-র কাছাকাছি। সংক্রমণ ছড়াচ্ছে অন্যান্য প্রদেশেও। এনএইচসি-র রিপোর্ট অনুযায়ী, গতকাল নতুন আক্রান্তের সংখ্যা কমপক্ষে ১,৩৭০। শঙ্কাজনক অবস্থায় তাঁদের বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে আরও ১২,১৬৭ জনের মধ্যে। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিনের উহান থেকে যে ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছিল সেটা এখনও থাবা বসিয়েছে দেশের অন্যান্য শহরেও। বেজিংয়ে ১১১ জনের ভাইরাস-জনিত রোগে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। সাংঘাই শহরে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০০। এমন বিপজ্জনক পরিস্থিতিতে ভাইরাসের সংক্রমণ রুখতে বার্তা দিয়েছেন চিনা প্রেসিডেন্ট শি চিনফিং। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে এক বৈঠকে তিনি বলেছেন, করোনাভাইরাস নামের দৈত্যকে প্রতিরোধ করতে হবে। লড়াই করছে গোটা দেশ।

আরও পড়ুন:  করোনাভাইরাসের টিকা আবিষ্কার হংকংয়ে! মোক্ষম দাওয়াই রুখবে সংক্রমণ, দাবি বিজ্ঞানীদের

শুধু চিন নয়, রোজই নতুন নতুন দেশে খোঁজ মিলছে করোনাভাইরাসের। ১৬টি দেশে ৬০ জন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। মঙ্গলবার জার্মানি ও শ্রীলঙ্কায় প্রথম করোনাভাইরাস সংক্রমণের খবর মিলেছে। আমেরিকা, ফ্রান্স, কানাডা, সিঙ্গাপুর, নেপাল, তাইল্যান্ড, জাপান-সহ অন্য দেশে এই ভাইরাসের খোঁজ মিলেছিল আগেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিজি টেডরস অ্যাডানম গ্রেবিসাস বলেছেন, “পরিস্থিতি প্রাণঘাতী। ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন এমার্জেন্সি কমিটির সঙ্গে আলোচনায় এই পরিস্থিতিতে আন্তর্জাতিক স্বাস্থ্য সঙ্কট বলে ঘোষণা করা হবে।” ভাইরাস সংক্রমণ ভয়ানক আকার ধারণ করায় মঙ্গলবার থেকে দেশের সমস্ত স্কুল, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে রেল পরিষেবা। হুবেই থেকে আসা মানুষদের ১৪ দিন পর্যবেক্ষণে রাখার ব্যবস্থা করেছে বেজিং ও সাংহাই। হুবেই, উহান-সহ দেশের ১৮টি শহরকে নজরবন্দি করে রাখা হয়েছে।

আরও পড়ুন: কতটা ভয়ঙ্কর এই করোনাভাইরাস! ভারতেও জারি সতর্কতা, চিন থেকে সংক্রমণ ছড়াচ্ছে গোটা এশিয়ায়

আমেরিকা ইতিমধ্যেই নাগরিকদের চিনে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। চিনা নাগরিকদের জন্য আপাতত ভিসা বন্ধ করে দিয়েছে শ্রীলঙ্কা এবং ফিলিপিন্স। সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখেই  চিন সরকার নাগরিকদের বিদেশ ভ্রমণ আপাতত স্থগিত রাখার আর্জি জানিয়েছে। অভিবাসন দফতর এক বিবৃতিতে জানিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সীমান্ত পারাপারের বিষয়টির দিকেও কড়া নজর রাখা হচ্ছে। এরই মধ্যে নিজেদের দেশের নাগরিকদের বিমানে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে বেশ কয়েকটি দেশ। উহানের পার্শ্ববর্তী এলাকা থেকে ২০৬ জন জাপানিকে দেশে ফিরিয়ে এনেছে সে দেশের সরকার। চিনে বিমান চলাচল বন্ধ করেছে জার্মানি, অস্ট্রিয়া, সুইৎজারল্যান্ডের বিমান সংস্থা। মার্কিন নাগরিকদের উদ্ধারে উদ্যোগী হয়েছে আমেরিকাও। এদিকে চিনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের জন্য খুব দ্রুত ৪৩০ সিটের জাম্বো বোয়িং পাঠানো হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

```