Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রমজানে ভাঙচুর মসজিদ, সাম্প্রদায়িক সংঘর্ষে জ্বলছে শ্রীলঙ্কা, জারি কার্ফু

দ্য ওয়াল ব্যুরো: ইস্টারের ধারাবাহিক বিস্ফোরণের পর দেশের পরিস্থিতি এখনও অশান্ত। মাঝে মাঝেই সাম্প্রদায়িক সংঘর্ষ মাথা চাড়া দিয়ে উঠছে। মুসলিম বিদ্বেষী মন্তব্য এবং ভুয়ো খবর বন্ধ করতে সোমবারই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম সাময়িকভাবে বন্ধ ক

রমজানে ভাঙচুর মসজিদ, সাম্প্রদায়িক সংঘর্ষে জ্বলছে শ্রীলঙ্কা, জারি কার্ফু

শেষ আপডেট: 13 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ইস্টারের ধারাবাহিক বিস্ফোরণের পর দেশের পরিস্থিতি এখনও অশান্ত। মাঝে মাঝেই সাম্প্রদায়িক সংঘর্ষ মাথা চাড়া দিয়ে উঠছে। মুসলিম বিদ্বেষী মন্তব্য এবং ভুয়ো খবর বন্ধ করতে সোমবারই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে শ্রীলঙ্কা সরকার। কিন্তু তাতেও সমস্যা মেটেনি। গতকালই রাতভর দফায় দফায় সংঘর্ষে তেতে উঠল শ্রীলঙ্কার উত্তর-পশ্চিম সীমান্তের একাধিক জেলা। মুসলিমদের অজস্র দোকানপাট, বাড়িঘর ভেঙেচুরে, জ্বালিয়ে দেয় উন্মত্ত জনতা। এলাকায় জারি হয়েছে কার্ফু। ইস্টারের দিন আটটি ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে দেশের বিভিন্ন গির্জা ও পাঁচতারা হোটেল। ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর আত্মঘাতী হামলায় প্রাণ হারান প্রায় ২৫০ জন। জখম পাঁচশোরও বেশি। তারপর থেকেই চাপের মধ্যে রয়েছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। জঙ্গি সন্দেহে জায়গায় জায়গায় চলছে তল্লাশি অভিযান, ধরপাকড়। তার মধ্যেই হঠাৎ গত কাল ফের তেতে ওঠে পূর্ব উপকূলের খ্রিস্টান-অধ্যুষিত সিলাবম শহর। প্রশাসন সূত্রে খবর, রবিবার থেকে উত্তেজনার আঁচ টের পাওয়া গিয়েছিল। সোমবার রাত থেকে সেটা আরও ভয়ানক চেহারা নেয়। রমজানের নমাজ পড়তে গতকাল সিলবামের বেশ কিছু মসজিদে জড়ো হয়েছিলেন স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষ। তাদের উপরেই হামলা চালায় জনতা। ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় কয়েকটি মুসলিম দোকানেও। রণক্ষেত্রে পরিণত হয় শ্রীলঙ্কার পশ্চিম উপকূল লাগোয়া কুরুঙ্গেলা, পুত্তালাম জেলা। ঘটনায় প্রাণ গিয়েছে ৪৫ বছরের এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, স্থানীয় কয়েকজন ক্যাথলিক ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় ওই ব্যক্তির উপর। মাটিতে ফেলে কোপাতে থাকে তাঁকে। সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনায় এই প্রথম একজনের প্রাণ গেল বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি বেগতিক দেখে সঙ্গে সঙ্গেই এলাকা ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। পুলিশের দাবি, ফেসবুক, হোয়াটসঅ্যাপে ছড়ানো গুজবের জেরেই এই সংঘর্ষ। সবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৩৮ বছরের ব্যক্তি আব্দুল হামিদ মহম্মদ হাসমারকে।  মুসলিমদের বিরুদ্ধে স্থানীয়দের তাতিতে তোলার অভিযোগে কুরুঙ্গেলা জেলা থেকে আরও কয়েকজনকে আটক করে পুলিশ। দেশের পশ্চিম উপকূলে যখন সাম্প্রদায়িক সংঘর্ষ চূড়ান্ত পর্যায়ে তখন একই ভাবে উত্তেজনা ছড়ায় কলম্বোর উত্তর প্রান্তে মিনুওয়ানগোডা টাউনে। মুসলিমদের বেশ কয়েকটি হোটেল-রেস্তোরাঁ ও মসজিদে ভাঙচুর চালায় জনতা। হেট্টিপোলা শহরে তিনটি দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার মুসলিম কাউন্সিল অল- সেইলন জামিয়াতুল উলামা (ACJU) জানিয়েছে, ইস্টারের বিস্ফোরণের পর থেকে শ্রীলঙ্কায় মুসলিম-বিরোধী হাওয়া প্রবল হয়ে উঠেছে। সুযোগ পেলেই মুসলিমদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে স্থানীয় ক্যাথলিকরা। চলতি মাসের প্রথমেই কলম্বোর পরুটোটা গ্রামে এক মুসলিম রিক্সাচালককে বেধড়ক মারে এলাকার খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষজন। কয়েকটি দোকানও জ্বালিয়ে দেওয়া হয়। শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ বলেছেন, ‘‘মুসলিম বিরোধী প্রচার ও ভুয়ো খবর ছড়িয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করা বন্ধ করুন। ইস্টার বিস্ফোরণে জড়িত জঙ্গিদের খুঁজে বার করছে পুলিশ, সেনা। চরম সংকটের মুহূর্তে সাম্প্রদায়িকতার আগুন ছড়িয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবেন না।’’

```