Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৭৬ জন শিশু, কিশোর-কিশোরীকে ধর্ষণ করেছি আমি,' কলম্বিয়ার যুবকের বয়ান শুনে হতভম্ব পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন দুঁদে পুলিশ কর্তারা। নির্লিপ্ত মুখে উত্তর দিয়ে যাচ্ছে যুবক। মুখের অভিব্যক্তিতে কোনও পরিবর্তন নেই। অনুশোচনার কোনও ছাপও নেই। স্বাভাবিক গলায় যুবক জানায়, গত কয়েক বছরে ২৭৬ জন শিশু তার যৌন লালসার শিক

২৭৬ জন শিশু, কিশোর-কিশোরীকে ধর্ষণ করেছি আমি,' কলম্বিয়ার যুবকের বয়ান শুনে হতভম্ব পুলিশ

শেষ আপডেট: 13 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন দুঁদে পুলিশ কর্তারা। নির্লিপ্ত মুখে উত্তর দিয়ে যাচ্ছে যুবক। মুখের অভিব্যক্তিতে কোনও পরিবর্তন নেই। অনুশোচনার কোনও ছাপও নেই। স্বাভাবিক গলায় যুবক জানায়, গত কয়েক বছরে ২৭৬ জন শিশু তার যৌন লালসার শিকার হয়েছে। পুলিশের হাতে ধরা না পড়লে, সেই সংখ্যাটা আরও বাড়ত। কলম্বিয়ার এই যুবকের নাম জুয়ান কার্লোজ স্যানচেগ। মধ্য ত্রিশের এই যুবক এক সময় হয়ে উঠেছিল কলম্বিয়ার ত্রাস। পুলিশ জানিয়েছে, বিকৃত কাম ও হিংস্র প্রবৃত্তির জুয়ানকে ধরতে নাজেহাল হতে হয়েছে অফিসারদের। শিশু ধর্ষণ, অপহরণ, চাইল্ড পর্নোগ্রাফি-সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বুধবার কলম্বিয়ার একটি আদালত জুয়ানকে ৬০ বছরের হাজতবাসের সাজা শোনায়। শপিং মল, স্কুল চত্বর, খেলার মাঠের আশপাশে আনাগোনা ছিল জুয়ানের। শিশু দেখলেই খাবার বা চকোলেটের লোভ দেখিয়ে তাদের তুলে আনত নিজের ডেরায়। এরপর চলত লাগাতার যৌন নিপীড়ন। পুলিশ জানিয়েছে, দুঃস্থ কিশোর-কিশোরীদের পয়সার লোভ দেখিয়েও তুলে আনত জুয়ান। দিনের পর দিন তাদের আটকে রেখে ধর্ষণ করত। ধর্ষণের ভিডিও তুলে রাখত সে। পরে সেগুলো আপলোড করত বিভিন্ন পর্নোগ্রাফি সাইটে। গত কয়েক বছরে হাজারেরও বেশি চাইল্ড পর্নোগ্রাফি বানিয়েছে জুয়ান। ভেনেজুয়েলায় একের পর এক শিশু ধর্ষণ ও অপহরণের ঘটনা বাড়তে থাকায় টনক নড়ে পুলিশের। নির্যাতিত শিশুদের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। সাইবার ক্রাইম শাখার সাহায্যে পুলিশের হাতে আসে চাইল্ড পর্নোগ্রাফির অসংখ্য ভিডিও। ওই সবগুলোই বানিয়েছিল জুয়ান। গত বছর ভেনেজুয়েলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। প্রথমে প্রমাণের অভাবে ছেড়ে দিলেও ফের পাকড়াও করা হয় তাকে। জেরায নিজের অপরাধ স্বীকার করে জুয়ান। বিপুল পরিমাণে ছবি ও ভিডিয়ো ছাড়াও তার কাছ থেকে বেশ কিছু আনডেভেলপড ফিল্ম, আনডেভেলপড ছবিও পাওয়া গিয়েছে। সেগুলিও চাইল্ড পর্নোগ্রাফি সংক্রান্ত বলেই জানিয়েছে পুলিশ।  

```