Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে আছড়ে পড়ল 'বম্ব সাইক্লোন', জারি সতর্কতা

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার থেকেই ডেনভারে ঝড়ের গতি আঁচ করা যাচ্ছিল। আশঙ্কা সত্যি করে মার্কিন মুলুকে দামামা বাজল বরফ ঝড়ের। পর্বতারোহীরা এই শব্দটার সঙ্গে যতটা পরিচিত, সমতলের মানুষেরা ততটা নয়। প্রবল এই বরফ ঝড়ের নাম 'বম্ব সাইক্লোন'। বুধবার রাত

যুক্তরাষ্ট্রে আছড়ে পড়ল 'বম্ব সাইক্লোন', জারি সতর্কতা

শেষ আপডেট: 13 March 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার থেকেই ডেনভারে ঝড়ের গতি আঁচ করা যাচ্ছিল। আশঙ্কা সত্যি করে মার্কিন মুলুকে দামামা বাজল বরফ ঝড়ের। পর্বতারোহীরা এই শব্দটার সঙ্গে যতটা পরিচিত, সমতলের মানুষেরা ততটা নয়। প্রবল এই বরফ ঝড়ের নাম 'বম্ব সাইক্লোন'। বুধবার রাত থেকে শুরু হওয়া ঝড় এবং সেই সঙ্গে বরফ শীতল হাওয়ার দাপটে যুক্তরাষ্ট ঢাকল পুরু বরফের চাদরে। ফ্লোরিডা, জর্জিয়া, দক্ষিণ ক্যারোলিনার একাংশে বুধবার রাত থেকেই শুরু হয়েছে ঝড়ের তাণ্ডব। ডেনভার, কানসাসে ইতিমধ্যেই বন্ধ দোকানপাট, স্কুল-কলেজ। উপকূলবর্তী অঞ্চলে ৫০ থেকে ৮০ মাইল প্রতি ঘণ্টা বেগে বইছে ঝোড়ো বাতাস। সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে তুষারপাত। বৃহস্পতিবার তো বটেই, শুক্র শনিবারেও এর প্রভাব থাকবে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করেছে, উইকএন্ড হবে কনকনে। এতটাই, আধঘণ্টার বেশি বাইরের হাওয়া লাগালে ফ্রস্টবাইটের আশঙ্কা রয়েছে। তুষারঝড়ের কারণে পাঁচ থেকে আট ইঞ্চি পুরু বরফের স্তর জমতে পারে বলে জানিয়েছেন আবহবিদেরা। সে ক্ষেত্রে ২৪ ঘণ্টায় স্বাভাবিকের চেয়ে ২৪ মিলিবারেরও বেশি কমতে পারে বায়ুচাপ।উত্তরের ঠান্ডা হাওয়া এবং মধ্য আটলান্টিক থেকে আসা অপেক্ষাকৃত উষ্ণ হাওয়ার সংঘাতে এই ঝঞ্ঝার উৎপত্তি। এখন সেটা ক্রমশ পূর্ব উপকূল বরাবর উত্তর দিকে উঠে আসছে। আবহাওয়া দফতর প্রবল ঠান্ডার ইঙ্গিত দিয়ে রেখেছে। বৃহস্পতিবার রাত থেকেই তাপমাত্রা আরও কমে যাওয়ার আশঙ্কা। মধ্য নিউ জার্সি, ফিলাডেলফিয়ায় বইবে প্রবল ঠান্ডা হওয়া (উইন্ড চিল)। শুক্র এবং শনিবারেও তাপমাত্রা থাকবে হিমাঙ্কের ১৫ ডিগ্রি নীচে। কুয়াশার কারণে দৃশ্যমানতা তলানিতে। হাজারেরও বেশি উড়ান বাতিল। ডেনভার পুলিশ টুইট করে রেড অ্যালার্ট জারি করেছে।  রাস্তাঘাটে যান চলাচল বিপর্যস্ত। বহু দুর্ঘটনার খবর সামনে আসছে। আবহবিদদের মতে, প্রচণ্ড ঝড়ের পাশাপাশি নেব্রাস্কা, লোয়া, উইসকনসিন ও মিনেসোটায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রশাসন জানিয়েছে, বুধবার রাতে ধেয়ে আসা এই সাইক্লোনের জেরে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে রয়েছে নানা জায়গায়। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল থেকে তুষারঝড়ে আমেরিকার অধিকাংশ এলাকায় মানুষ গৃহবন্দি হয়ে রয়েছেন। নর্থগ্লেন, কলোরাডোতে রাস্তাঘাটে বড় বড় গাছ উপড়ে পড়ে রয়েছে, সেই ছবি টুইট করেছে পুলিশ। দুর্যোগে জেরবার বেশির ভাগ প্রদেশেই স্কুল আপাতত বন্ধ রাখছেন কর্তৃপক্ষ। সরকারি দফতরেও এখন হাজিরা দেওয়ার ক্ষেত্রে তেমন কড়াক়ড়ি নেই। বেশ কিছু এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করে প্রশাসন সাবধান থাকতে বলছে সবাইকে।  

```