ভূমিকম্পে কাঁপল আলাস্কা, রিখটার স্কেলে ৭.৫, সুনামির সতর্কতা জারি
দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা। রিখটার স্কেলে কম্পনমাত্রা ধরা পড়ল ৭.৫। আলাস্কা, আমেরিকা ও কানাডার পশ্চিম উপকূলে সুনামির সতর্কতা জারি করলেন মার্কিন ভূতাত্ত্বিকরা।
তীব্র কম্পন অনুভূত হয় আলাস্কার দক্ষিণ উপকূলে। ন্যাশনাল ও
শেষ আপডেট: 19 October 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা। রিখটার স্কেলে কম্পনমাত্রা ধরা পড়ল ৭.৫। আলাস্কা, আমেরিকা ও কানাডার পশ্চিম উপকূলে সুনামির সতর্কতা জারি করলেন মার্কিন ভূতাত্ত্বিকরা।
তীব্র কম্পন অনুভূত হয় আলাস্কার দক্ষিণ উপকূলে। ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, এত তীব্র কম্পনে সুনামির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভূমিকম্পের পরেই দুই ফুটের মতো ঢেউ উঠছিল সাগরে। গতকালও কম্পন তৈরি হয় আলাস্কা উপসাগরে। এদিন রিখটার স্কেলে এর মাত্রা ধরা পড়ে ৭.৫। এই কম্পন থেকেই ছোট সুনামির উৎপত্তি হয় সাগরে।
স্যান্ড পয়েন্টের কাছে দুই ফুটের মতো ছোট ছোট ঢেউ আছড়ে পড়ছে। ভূতাত্ত্বিকরা বলছেন, কম্পনের কেন্দ্রস্থল থেকে ৬০ মাইলের মধ্যে অশান্ত হয়ে উঠেছে সমুদ্র। সতর্কতা জারি করা হয়েছে উপকূলবর্তী এলাকাগুলোতে। মনে করা হচ্ছে, কম্পনের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে ২৫ মাইল (৪০ কিলোমিটার) গভীরে।

আলাস্কা উপকূলবর্তী বাসিন্দাদের আগামী ১২ ঘণ্টা নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। মৎস্যজীবীরা সমুদ্রে গেলেও ফিরে আসেন। উপকূলবর্তী শহরগুলোতে শুরু হয়ে গেছে তৎপরতা। সুনামি সাইরেন বাজিয়ে দেওয়া হয়েছে। স্থানীয়দের অনেকে বলেছেন, বেশ লম্বা সময় ধরে কম্পন চলেছে। ভয়াবহ অভিজ্ঞতা। যদিও ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও মেলেনি।
আলাস্কা প্যাশিফিক রিং অব ফায়ারের অংশ। ১৯৬৪ সালের মার্চ মাসে সবচেয়ে ভয়ানক ভূমিকম্প হয়েছিল আলাস্কায়। যার মাত্রা ছিল ৯.২। সুনামি আছড়ে পড়েছিল আলাস্কা, হাওয়াইতে। প্রাণ হারিয়েছিলেন আড়াইশোরও বেশি মানুষ।