Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

১৪ ঘণ্টায় ইংলিশ চ্যানেল জয়, রেকর্ড করল ১৬ বছরের ভেরা

দ্য ওয়াল ব্যুরো: সাহস আর মনের জোর থাকলে যে সব বাধাই পার করা যায়, সেটা আরও একবার প্রমাণ করল ষোলো বছরের মেয়েটা। প্রচণ্ড ঠান্ডা জল, জেলিফিসের রোঁয়ার আঘাত খেয়েও ১৪ ঘণ্টার মধ্যেই সাঁতরে পার হয়ে গেল ৫৩ কিলোমিটার। ইংলিশ চ্যানেল জয় করে নতুন রেকর্ড

১৪ ঘণ্টায় ইংলিশ চ্যানেল জয়, রেকর্ড করল ১৬ বছরের ভেরা

শেষ আপডেট: 3 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: সাহস আর মনের জোর থাকলে যে সব বাধাই পার করা যায়, সেটা আরও একবার প্রমাণ করল ষোলো বছরের মেয়েটা। প্রচণ্ড ঠান্ডা জল, জেলিফিসের রোঁয়ার আঘাত খেয়েও ১৪ ঘণ্টার মধ্যেই সাঁতরে পার হয়ে গেল ৫৩ কিলোমিটার। ইংলিশ চ্যানেল জয় করে নতুন রেকর্ড করল ভেরা রিভার্ড। ব্রিটেনের ডোভার থেকে মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ জলে নামে ভেরা। মধ্যরাতের আগেই ফ্রান্সের ক্যালাইস সৈকতে পৌঁছে যায় সে। চ্যানেল সুইমিং অ্যাসোসিয়েশন জানিয়েছে, মোট ৩৩ মাইল (৫৩ কিলোমিটার) সাঁতরে পার হয়েছে ভেরা। https://www.facebook.com/darcie.debloisrivard/posts/3851382821545572 “আমি যখন সাঁতার কাটতে শুরু করি তখন জলের তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। তারপর ক্রমেই আরও ঠান্ডা হচ্ছিল জল। বড় বড় ঢেউয়ের ধাক্কা আর নুন জলে চোখ জ্বালা করছিল,” নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছে ভেরা। New Hampshire 16-year-old swims across English Channel - The Mainichi ৫৩ কিলোমিটার টানা সাঁতার কাটা সহজ ব্যাপার নয়। দিনরাত মিলিয়ে ১৪ ঘণ্টা সাঁতার কেটেছে ভেরা। ইংলিশ চ্যানেলে চুর জেলিফিস এবং অনেক ক্ষতিকারক সামুদ্রিক প্রাণী রয়েছে। যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। একটি নৌকায় পরিবারের লোকেরাও তার আশেপাশে ছিলেন। তবে চ্যানেল সুইমিং অ্যাসোসিয়েশনের আইন অনুযায়ী কেউই ভেরাকে কাছে যেতে পারেননি। https://www.facebook.com/darcie.debloisrivard/posts/3856223247728196 ভেরা জানিয়েছে, ক্রমাগত কমতে থাকা তাপমাত্রা, তার উপর ঢেউ, ভাসমান শ্যাওলা, জলজ উদ্ভিদের কাঁটা বারবার গায়ে জড়িয়ে যাচ্ছিল। ‘‘জেলিফিসের রোঁয়া গায়ে লাগলেই জ্বলছিল। ফ্রান্সে ঢোকার আগে ঢেউ আরও বেড়ে যায়। সঙ্গে ৯ ডিগ্রিরও কম তাপমাত্রা। বারবার ধাক্কা খেয়ে পিছিয়ে পড়তে হচ্ছিল। কিন্তু লক্ষ্য স্থির রেখে, মনের জোর বাড়িয়ে সব বাধাই পেরিয়ে যায় সে। ১০ বছর বয়স থেকেই সাঁতারে চ্যাম্পিয়ন ভেরা রিভার্ড। প্রথমবার ১ মাইল সাঁতার কেটে রেকর্ড করেছিল সে। ২৫ মাইল টানা সাঁতার কাটার অভিজ্ঞতাও আছে ভেরার। তার মা ডর্সি ডেবসিল-রিভার্ড জানিয়েছেন, মেয়ে যখন ইংলিশ চ্যানেলে নামে তখন থেকেই আশাবাদী ছিলেন তিনি। ভেরা শুধু দ্রুত সাঁতারই কাটেনি, দক্ষতার সঙ্গে ইংলিশ চ্যানেল জয় করেছে। জলের ঠান্ডা, ঢেউয়ের ধাক্কায় তার যন্ত্রণা হচ্ছিল কিন্তু মুখে কিছু বলেনি। কাউকে স্পর্শ করেনি বা কোনও সাহায্য চায়নি। প্রতি ৪৫ মিনিট অন্তর এনার্জি ড্রিঙ্ক খেয়ে সাঁতার কেটে গেছে। ভেরার একরোখা মনোভাব ও সাহসই তাকে জয় এনে দিয়েছে।

```