Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জাতীয় সঙ্গীতের অবমাননা, বিজেপি বিধায়কদের ডেকে পাঠাল লালবাজার

৪ ডিসেম্বর লালবাজারে দেখা করতে বলা হয়েছে বিজেপি বিধায়কদের।

জাতীয় সঙ্গীতের অবমাননা, বিজেপি বিধায়কদের ডেকে পাঠাল লালবাজার

শেষ আপডেট: 1 December 2023 13:01

 দ্য ওয়াল ব্যুরো: বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে বিজেপির বিধায়কদের তলব করল লালবাজার। এ ব্যাপারে লালবাজারের তরফে চিঠি পাঠানো হয়েছে বিজেপিকে। ৪ ডিসেম্বর লালবাজারে দেখা করতে বলা হয়েছে বিজেপি বিধায়কদের।

তবে বিজেপি বিধায়করা আদৌ সেদিন লালবাজারে যাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। বিজেপি নেতৃত্বর দাবি, 'পরিকল্পিতভাবে ফাঁসানো' হয়েছে। অন্যদিকে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে পারে তৃণমূল।

বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “লালবাজার থেকে চিঠি পাঠানো হয়েছে। আগামী চার তারিখ দেখা করতে বলেছে। এরপর আমরা কী করব, সেটা বিরোধী দলনেতার সঙ্গে আলোচনা করে ঠিক হবে।”   একই সঙ্গে তাঁর দাবি, “যে ইস্যু নিয়ে চোর চোর স্লোগান তুলেছে, সেখানে হঠাৎ করে জাতীয় সংগীত গাওয়া হল, যা আমরা কেউ শুনতেই পেলাম না! আসলে কেস দেবে বলে ইচ্ছে করে পরিকল্পনা করে করা হয়েছে।”

বৃহস্পতিবারই শুভেন্দু অবশ্য জানিয়েছিলেন, “এ ব্যাপারে প্রয়োজনে হলে আদালতের দ্বারস্থ হব।”

১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে গত বুধবার থেকে টানা তিনদিন বিধানসভায় বাবা সাহেব আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্না বিক্ষোভের কর্মসূচি নিয়েছিল তৃণমূল। অভিযোগ, বুধবার বিকেলে তৃণমূলের ওই মঞ্চে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল।

অভিযোগ, তখনই জাতীয় সঙ্গীতের অবমাননা করে বিধানসভার বারান্দায় বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেন বিজেপি বিধায়কেরা। ওই ঘটনায় তৃণমূলের তরফে স্পিকার এবং পুলিশের কাছে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ জানানো হয়েছিল। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে পুলিশ ১১ জন বিধায়কের বিরুদ্ধে এফআইআর রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

অন্যদিকে এ ব্যাপারে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে পারে তৃণমূল। শুক্রবার রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেন, “অমিত শাহের ফ্লপ সভা ঢাকতে জাতীয় সঙ্গীত অবমাননা করা হয়েছে৷ দেশ বিরোধী এই কার্যকলাপের বিরুদ্ধে আমরা বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে পারি।”


```