Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চপ, ঝালমুড়ি থেকে ঘুগনি! বইমেলার অদূরেই টেট উত্তীর্ণদের বেকার মেলা! কী দাবি 

বইমেলা শেষ হতেই এবার বেকার মেলা!

চপ, ঝালমুড়ি থেকে ঘুগনি! বইমেলার অদূরেই টেট উত্তীর্ণদের বেকার মেলা! কী দাবি 

টেট উর্ত্তীণদের বিক্ষোভ।

শেষ আপডেট: 11 February 2025 12:56

দ্য ওয়াল ব্যুরো: বইমেলা শেষ হতেই এবার বেকার মেলা!

সল্টলেকে বইমেলা প্রাঙ্গনের অদূরে বিকাশ ভবন সংলগ্ন ইন্দিরা ভবনের সামনে মঙ্গলবার দুপুর ১২টা থেকে অভিনব এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন  ২০২২ প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। টেবিলের ওপরে চাদর বিছিয়ে প্রতীকী চপ, ঝালমুড়ি, ঘুগনি-সহ বিভিন্ন স্টল নিয়ে বসে পড়ছেন শিক্ষিত বেকার চাকরি প্রার্থীরা। 


তাঁদের কথায়, বিভিন্ন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলছেন, "তাঁর হাতে দশ লক্ষ শূন্যপদ রয়েছে। অথচ বাংলার যোগ্য ছেলেমেয়েরা কাজ না পেয়ে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে।" অভিযোগ, ২০২২ সালের টেট উত্তীর্ণদের এখনও চাকরির নিয়োগ পত্র দেওয়া হয়নি। এদিকে প্রাথমিকে বিদ্যালয়ে ৫০ হাজার শিক্ষকের পদ খালি পড়ে রয়েছে। ওই শূন্য পদে দ্রুত নিয়োগের দাবিতেই এদিন অভিনব বিক্ষোভ অবস্থানের সিদ্ধান্ত নেন চাকরিপ্রার্থীরা।

৯ ফেব্রুয়ারি শেষ হয়েছে বইমেলা। এখনও বিভিন্ন প্রকাশনী সংস্থার স্টলের কাঠামো রয়েছে সেখানে। তারই অদূরে মঙ্গলবার চপ, ঝালমুড়ি, ঘুগনি-সহ বিভিন্ন স্টল খুলে বিক্ষোভ শুরু করেছেন চাকরিপ্রার্থীরা। বস্তুত, কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিয়েই এদিন বিকাশ ভবনের অদূরে অভিনব এই বিক্ষোভ কর্মসূচিতে নেমেছেন ২০২২ এর প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। তবে এ বিষয়ে শিক্ষা দফতরের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।


```