Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দাঁইহাটে রেললাইনের ধারে রক্তাক্ত মহিলা উদ্ধার, পাশেই পড়েছিল অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ!

দাঁইহাটে রেললাইনের ধারে রক্তাক্ত মহিলা উদ্ধার, পাশেই পড়েছিল অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ!

শেষ আপডেট: 12 October 2023 12:06

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: রেললাইনের ধার থেকে রক্তাক্ত অবস্থায় এক মহিলাকে উদ্ধার করা হল। বৃহস্পতিবার সকালে তাঁকে দেখতে পেয়ে উদ্ধার করেন স্থানীয়রা। এদিকে সেইসময় তাঁর পাশেই আরও এক যুবকের নিথর দেহ পড়েছিল। যদিও তাঁর পরিচয় জানা যায়নি। কীভাবে ওই যুবকের মৃতদেহ সেখানে এল, তাও বলতে পারেননি ওই মহিলা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার দাঁইহাট এলাকায়। সাতসকালে এমন কাণ্ড ঘটায় ব্যাপক শোরগোল ছড়িয়েছে এলাকায়।

এদিকে, ওই মহিলাকে উদ্ধার করার পর তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনি বলেন, “ট্রেনে এক দুষ্কৃতী আমার সোনার দুল ছিনতাই করতে এসেছিল। তখন বাধা দেওয়ায় আমায় সে ছুরি দিয়ে আঘাত করে। ট্রেন থেকে ঠেলে ফেলে দেয়।” এরপর আর বিশেষ কিছুই মনে করতে পারেননি ওই মহিলা। কিন্তু তার পাশে ওই যুবকের মৃতদেহ কীভাবে এল, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। যুবককে চেনেন না বলেই জানিয়েছেন তিনি।

ওই মহিলার নাম রাধিকা মণ্ডল। তাঁর স্বামী মিঠুন মণ্ডল ও মেয়ে সায়নী মণ্ডলকে নিয়ে ঘরভাড়া করে দাঁইহাটের মাধবীতলায় থাকেন। বুধবার বিকেলবেলা ওই মহিলা নবদ্বীপ যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরোন। ওজন কমানোর আয়ুর্বেদিক ওষুধ কিনতে নবদ্বীপে যাচ্ছেন বলে জানিয়েছিলেন তিনি। এদিকে রাত ৯টা বেজে গেলেও আর ওই মহিলা বাড়ি ফেরেননি। স্বামী মিঠুন মণ্ডল তাঁকে ফোন করায় তিনি বলেন, ট্রেনে আছেন, বাড়ি ফিরছেন। মনে করা হচ্ছে, এরপরই ঘটে দুর্ঘটনা।

ঘড়ির কাঁটা রাত ১১টা পেরিয়ে গেলেও আর আসেননি মহিলা। রাত বাড়তে থাকায় আবার স্ত্রীকে ফোন করেন মিঠুন। তখন রাধিকা জানান, কেউ তাঁকে ছুরি মেরেছে। ট্রেন লাইনের ধারেই তিনি কোথাও একটা পড়ে রয়েছেন। এরপর সঙ্গে সঙ্গে মেয়েকে শ্বশুরবাড়িতে রেখে স্ত্রীর খোঁজ শুরু করেন যুবক। শেষে রাত ২টো নাগাদ পুলিশে গিয়ে খবর দেন। অভিযোগ পেয়ে বধূর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। শেষে বৃহস্পতিবার সকালে খবর পাওয়া যায় যে, ট্রেন লাইনের ধারে মহিলা পড়ে রয়েছেন।


```