Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

কুমিরটা ছটফট করছে রেল লাইনে, থমকে গেল রাজধানী

দ্য ওয়াল ব্যুরো: ঝড়ের গতিতে যাওয়ার কথা। কিন্তু থমকে গেল রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express)। তখনও সকাল হয়নি। ভোর হওয়ার আগে নিকষ অন্ধকার। তারমধ্যেই চালকের চোখ গেল। থামিয়ে দিলেন ট্রেন। রেললাইনের উপর পড়ে রয়েছে একটি আট ফুটের কুমির। রক্তাক্ত

কুমিরটা ছটফট করছে রেল লাইনে, থমকে গেল রাজধানী

শেষ আপডেট: 15 September 2021 07:10

দ্য ওয়াল ব্যুরো: ঝড়ের গতিতে যাওয়ার কথা। কিন্তু থমকে গেল রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express)। তখনও সকাল হয়নি। ভোর হওয়ার আগে নিকষ অন্ধকার। তারমধ্যেই চালকের চোখ গেল। থামিয়ে দিলেন ট্রেন। রেললাইনের উপর পড়ে রয়েছে একটি আট ফুটের কুমির। রক্তাক্ত। ছটফট করছে। রাজধানী থামতেই পিছনে আরও বেশ কিছু ট্রেন থমকে যায়। মঙ্গলবার ভোর রাতে এই ঘটনা ঘটেছে গুজরাতের ভদোদরায়। ভদোদরা-মুম্বই রাজধানী এক্সপ্রেসের চালক কুমিরটিকে ওই অবস্থায় দেখে খবর দেন পরের স্টেশন কার্জন স্টেশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে। তখন ভোর তিনটে। আধ ঘণ্টার মধ্যে বন্যপ্রাণীদের নিয়ে কাজ করা একটি সংস্থার দুই আধিকারিককে নিয়ে অকুস্থলে পৌঁছয় রেলকর্মীদের একটি টিম। ওই সংস্থার অন্যতম কর্ণধার নেহা পটেল বলেছেন, কোনও কিছুর সঙ্গে ধাক্কা লেগেই গুরুতর জখম হয় কুমিরটি। ব্যাপক রক্তক্ষরণ হয়। মাথা, পিঠ ও লেজের দিকেও আঘাত ছিল বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন নেহা। কিন্তু ট্র্যাক থেকে সরিয়ে নেওয়া হলেও কুমিরটিকে শেষপর্যন্ত বাঁচানো যায়নি। গত কয়েকদিনে গুজরাতে এরকম আরও তিন চার জায়গায় বেশ কয়েকটি কুমির উদ্ধার হয়েছে বলে খবর। তবে রাজধানী এক্সপ্রেসের চালকের প্রশংসা করছেন সকলেই। তিনি যে ভাবে খেয়াল করে কুমিরটিকে উদ্ধার করার ক্ষেত্রে তৎপরতা দেখিয়েছেন তা তারিফযোগ্য বলেই মত অনেকের। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```