Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতীয় ছাত্রদের ফিরিয়ে আনতে উদ্যোগ কেন্দ্রের, রোমানিয়ার উদ্দেশে রওনা দিল বিমান

দ্য ওয়াল ব্যুরো: রাশিয়া (Russia), ইউক্রেন (Ukraine) আক্রমণের পর থেকেই উদ্বেগ ছড়িয়েছে গোটা বিশ্বে। ভারতের মাটিতেও সেই উদ্বেগের আঁচ এসে পড়েছে। চিন্তার কারণ ইউক্রেনে আটকে থাকা ভারতীয় নাগরিকদের (Indian) নিয়ে। তাঁদের মধ্যে বেশিরভাগই পড়ুয়া। বিমান

ভারতীয় ছাত্রদের ফিরিয়ে আনতে উদ্যোগ কেন্দ্রের, রোমানিয়ার উদ্দেশে রওনা দিল বিমান

শেষ আপডেট: 25 February 2022 18:43

দ্য ওয়াল ব্যুরো: রাশিয়া (Russia), ইউক্রেন (Ukraine) আক্রমণের পর থেকেই উদ্বেগ ছড়িয়েছে গোটা বিশ্বে। ভারতের মাটিতেও সেই উদ্বেগের আঁচ এসে পড়েছে। চিন্তার কারণ ইউক্রেনে আটকে থাকা ভারতীয় নাগরিকদের (Indian) নিয়ে। তাঁদের মধ্যে বেশিরভাগই পড়ুয়া। বিমান পথ বন্ধ থাকায় বিকল্প খুঁজছিল ভারত সরকার। সূত্রের খবর, আপাতত ৪৭০ জন পড়ুয়াকে রোমানিয়ার মধ্যে দিয়ে দেশে ফেরানো উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, রোমানিয়ার রাজধানী বুদাপেস্ট দুটি বিমান যাবে। সেখান থেকেই দেশে ফেরানো হবে পড়ুয়াদের। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্দেশে জানানো তাঁরা যেন সড়ক পথে ইউক্রেন-রোমানিয়া সীমান্তে আসে। সেখান ভারত সরকারের আধিকারিকরা বিমান ধরাতে নিয়ে যাবেন। আরও পড়ুনঃ ইউক্রেনে থাকা ভারতীয়দের দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা নিক কেন্দ্র, আর্জি তৃণমূল সাংসদের আজ রাতেই বুদাপেস্ট-এর দিকে রওনা দিয়েছে দুটি বিমান। শনিবার আরও দুটি বিমান যাবে। এভাবেই রোমানিয়া দিয়ে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই ইউক্রেনের বিমান পথ বন্ধ। উপায় খুঁজতে ব্যস্ত বিদেশ মন্ত্রক। মন্ত্রী এস জয়শঙ্কর ফোন ঘোরাচ্ছেন একের পর এক দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। গতকালই জানিয়েছিলেন যে, রোমানিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়ার মন্ত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। স্থলপথে কীভাবে ইউক্রেন থেকে ভারতীয়দের সরিয়ে আনা যায় তা নিয়ে আলোচনা চালাচ্ছিলেন তিনি। অবশেষে মিলেছে একটি পথ।

```