ইনফোসিস দেশদ্রোহী, টুকরে টুকরে গ্যাংয়ের শরিক, বলল সঙ্ঘের জার্নাল
দ্য ওয়াল ব্যুরোঃ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) নজরে এবার কর্পোরেট সংস্থা ইনফোসিস (infosys)। সঙ্ঘের একটি জার্নালে সম্প্রতি ইনফোসিসকে দেশদ্রোহী তকমা দেওয়া হয়েছে। বলা হয়েছে ইচ্ছে করে দেশের অর্থনীতির বারোটা বাজিয়ে দিচ্ছে ইনফোসিস। নকশাল, টুকর
শেষ আপডেট: 5 September 2021 06:13
দ্য ওয়াল ব্যুরোঃ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) নজরে এবার কর্পোরেট সংস্থা ইনফোসিস (infosys)। সঙ্ঘের একটি জার্নালে সম্প্রতি ইনফোসিসকে দেশদ্রোহী তকমা দেওয়া হয়েছে। বলা হয়েছে ইচ্ছে করে দেশের অর্থনীতির বারোটা বাজিয়ে দিচ্ছে ইনফোসিস। নকশাল, টুকরে টুকরে গ্যাংয়ের সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে বলেও দাবি করা হয়েছে।
নিপা ভাইরাস ফিরল কেরলে, করোনা কাঁটার মাঝেই নয়া বিপত্তি, মৃত শিশু
আরএসএসের জার্নাল 'পাঞ্চজন্য'তে সম্প্রতি বেঙ্গালুরুর ইনফোসিসকে কাঠগড়ায় তোলা হয়েছে। আরএসএস এর আগে পর্যন্ত কর্পোরেট সংস্থাকে নিশানা করে কলম ধরেছে বলে মনে করতে পারছেন না কেউ। ব্যক্তি বা দলগত আক্রমণই তারা করে থাকে। এই ইনফোসিসের প্রতি সঙ্ঘের এই বিরাগ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষক মহল।
'পাঞ্চজন্য' সাপ্তাহিক পত্রিকা। ইনফোসিস সম্প্রতি একটি ইঙ্কাম ট্যাক্স ই-ফিলিং পোর্টাল তৈরি করেছে। ৭ জুন থেকে এই ওয়েবসাইট চালু হয়েহে। করদাতাদের সমস্যা তাতে বেড়েছে। আর আত্র জেরেই ইনফোসিসকে নিশানা করা হয়েছে আরএসএসের পত্রিকায়।
গত মাসে অর্থমন্ত্রী নির্মলা সিতারামন ইনফোসিসের সিইও সলিল পারেখকে তলব করে সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন। সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তাঁকে। 'পাঞ্চজন্য' প্রশ্ন তুলেছে, বিদেশি সংস্থার জন্য কাজ করতে হলেও কি এভাবেই কাজে ঢিলেমি দিত ইনফোসিস?
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'