Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ঠিক কত ফলোয়ার হলে আপনি ‘সেলিব্রিটি’, আয়ও হবে লাখ লাখ টাকা 

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় দিনভর থাকেন? আপনার ফলোয়ার সংখ্যা কি লাখ ছাড়িয়েছে (Influencers)? সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট বানিয়ে আপনি কি লাখ লাখ টাকা আয় করেন? সবকটা উত্তরই যদি ‘হ্যাঁ’ হয়, তাহলে আপনার সেলিব্রিটি হওয়া কেউ ঠেকাতে প

সোশ্যাল মিডিয়ায় ঠিক কত ফলোয়ার হলে আপনি ‘সেলিব্রিটি’, আয়ও হবে লাখ লাখ টাকা 

শেষ আপডেট: 10 August 2023 11:46

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় দিনভর থাকেন? আপনার ফলোয়ার সংখ্যা কি লাখ ছাড়িয়েছে (Influencers)? সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট বানিয়ে আপনি কি লাখ লাখ টাকা আয় করেন? সবকটা উত্তরই যদি ‘হ্যাঁ’ হয়, তাহলে আপনার সেলিব্রিটি হওয়া কেউ ঠেকাতে পারবে না।

কোনও গল্পকথা নয়। ভারতের অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল (ASCI) জানিয়েছে, আপনি যদি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে ওঠেন (Influencers) এবং আপনার ফলোয়ার সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যায় তাহলে আপনি নিঃসন্দেহে একজন সেলিব্রিটি। শুধু তাই নয়, ফেসবুক-টুইটার-ইনস্টা সহ সোশ্যাল মিডিয়ার নানা অ্যাপ ও প্ল্যাটফর্ম থেকে আপনার যদি বছরে রোজগার ৪০ লাখ বা তার বেশি হয়, তাহলে তো আপনি সুপার সেলিব্রিটি। 

আজকাল দেখবেন, টুইটার-ফেসবুক, ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেন সেলিব্রিটিরা (Influencers)। কিন্তু এই ছবি শেয়ার নিছকই মনোরঞ্জনের জন্য নয়। নিজেদের ভেরিফাইড অ্যাকাউন্টে বিভিন্ন ব্র্যান্ডের ছবি পোস্ট করে রোজগারও করেন তারকারা। ছবিতে লাইকের সংখ্যা দিয়ে নির্ণয় হয় সেই টাকার পরিমাণ। ইনস্টাগ্রামে সেলেনা গোমেজের ফলোয়ার সংখ্যা ১৩ কোটির বেশি। ইনস্টাগ্রামে মাঝেই মাঝেই বিভিন্ন সফট ড্রিঙ্কস ও স্কিন কেয়ার প্রোডাক্টের সঙ্গে নিজের ছবি শেয়ার করেন সেলেনা। এ ধরনের প্রতিটি পোস্টের জন্য সেলেনার রোজগার প্রায় সাড়ে তিন কোটি টাকা। ভাবাই যায় না!

আরও পড়ুন: অনুরাগীর থেকে বিয়ের প্রস্তাব পেলেন কার্তিক আরিয়ান, সে কী লজ্জা!

ভারতীয় ক্রিকেট অধিনায়কের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যাও কম না। প্রায় ২ কোটি ফলোয়ার থাকা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এনডোর্সমেন্টের ছবি শেয়ার করে বিরাটের আয় প্রায় তিন কোটি কুড়ি লক্ষ টাকা।


আপনি যদি ইনস্টাগ্রামে থাকেন তাহলে দেখবেন ইস্টাতে ইনফ্লুয়েন্সার ক্যাটাগরি (Influencers) আছে। ১ হাজার থেকে ১০ হাজার ফলোয়ার থাকলে আপনি ন্যানো ইনফ্লুয়েন্সার। 

১০ হাজার থেকে ১ লাখ ফলোয়ার থাকলে- মাইক্রো ইনফ্লুয়েন্সার
১ লাখ থেকে ১০ লাখ ফলোয়ার থাকলে ম্যাক্রো ইনফ্লুয়েন্সার
১০ লাখের বেশি ফলোয়ার  থাকলে আপনি মেগা অথবা সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার। 

আপনি যদি একবার সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার হতে পারেন, তাহলে হেলথ, ফিটনেস, ট্রাভেল, ফ্যাশন, বিজনেস, লাক্সারি ইত্যাদি ক্যাটাগরিতে সবচেয়ে বেশি উপার্জন করা সম্ভব। শুধু একটি রিলস বানিয়েই আপনি লাখ লাখ টাকা আয় করতে পারেন।


```